CM Suvendu Adhikari: ‘এটাই আপনাদের কাছে শেষ সুযোগ’, সংখ্যালঘুদের বড় বার্তা শুভেন্দুর

Suvendu Adhikari Minority Voters Message: নন্দীগ্রাম থেকে বাদ পড়া ২,৮২৬ জন ভোটারের মধ্যে ৯৫.৫% (প্রায় ২,৭০০ জন) মুসলিম সম্প্রদায়ের ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নন্দীগ্রামে ৭৫ শতাংশ হিন্দু ভোটের বড় অংশ  বিজেপির দিকেই থাকবে। তবে মার্জিনের পুরো চাবিকাঠি নির্ভর করে এই ২৫ শতাংশ সংখ্যালঘু ভোটের ওপরেই।

CM Suvendu Adhikari: এটাই আপনাদের কাছে শেষ সুযোগ, সংখ্যালঘুদের বড় বার্তা শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 15, 2026 | 3:05 PM

নন্দীগ্রাম: উপনির্বাচনের আগে সংখ্য়ালঘুদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সংখ্যালঘুদের উদ্দেশে তাঁর বার্তা, সরকারের সঙ্গে থাকার পরীক্ষা ৬ অক্টোবর। তিনি বললেন, “নন্দীগ্রাম ও রেজিনগরের সংখ্যালঘুদের জন্য বললাম, এটাই আপনাদের শেষ সুযোগ। সরকার-মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি থাকতে চান, হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে চান, কাজ নিতে চান, আপনাদের পরীক্ষা  ৬ অক্টোবর। আপনি পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন, সেটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। বাকি আমরা তো জিতছি, জিতব।” নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলেন, ‘নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি কল্পনাতীত মার্জিনে জিতবে।’

প্রসঙ্গত, বরাবরই নন্দীগ্রাম ১ সংখ্যালঘু অধ্যুষিত। রেজিনগর তো বটেই। ২০২৬ সালের এপ্রিলে প্রকাশিত বিশেষ ভোটার তালিকা সংশোধনীর সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যায়, নন্দীগ্রাম থেকে বাদ পড়া ২,৮২৬ জন ভোটারের মধ্যে ৯৫.৫% (প্রায় ২,৭০০ জন) মুসলিম সম্প্রদায়ের ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নন্দীগ্রামে ৭৫ শতাংশ হিন্দু ভোটের বড় অংশ  বিজেপির দিকেই থাকবে। তবে মার্জিনের পুরো চাবিকাঠি নির্ভর করে এই ২৫ শতাংশ সংখ্যালঘু ভোটের ওপরেই।

রেজিনগরের ক্ষেত্রে সংখ্যালঘুই ফ্যাক্টর। কারণ রেজিনগরে ভোটারদের ৭০ শতাংশই সংখ্যালঘু। ২৬-এর নির্বাচনে রেজিনগর আসনে নিকটবর্তী বিজেপি প্রার্থীকে ৫৮,৮৭৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছিলেন হুমায়ুন কবীর। নন্দীগ্রামের মটিতে দাঁড়িয়ে শুভেন্দু টানলেন রেজিনগরের প্রসঙ্গও। তিনি বললেন, “ভোট করতে আমরা জানি, ভোট করাতেও আমরা জানি। বিজেপি এমন মার্জিনে জিতবে, যা কেউ কল্পনা করতে পারবে না। সংখ্যালঘুরা ঠিক করুন কার সঙ্গে থাকবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকার জন্য এটা আপনাদের কাছে শেষ সুযোগ।”

Loading...
Unable to load recommendations.
Follow Us