Digha: একঘেয়েমি দূর করতে ঘুরে আসতেই পারেন দিঘায়, বিচে চলছে ফেস্টিভ্যাল

Digha: দিঘা মোহানায় মৎস্যজীবীদের সংগঠনের আয়োজনে গঙ্গা পুজো। পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়েছে মেলা। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। আর এই মেলার মূল আকর্ষণ হল এই ফেস্টিভ্যাল। সমুদ্রের স্নানের ফাঁকে মাছের কামড় বসালে মন্দ লাগবে না কিন্তু। রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই উৎসবের সূচনা করেন।

Digha: একঘেয়েমি দূর করতে ঘুরে আসতেই পারেন দিঘায়, বিচে চলছে ফেস্টিভ্যাল
দিঘার সমুদ্র। ফাইল ছবি। Image Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 20, 2024 | 4:24 PM

দিঘা: দিঘায় যাবেন বা যাওয়ার কথা ভাবছেন। জানেন কি সেখানে চলছে ‘সি ফুড ফেস্টিভ্যাল’? আর যদি সেই উৎসবে অংশগ্রহণ করতে চান তাহলে দ্রুত পৌঁছে যান সৈকত নগরীতে। পেয়ে যাবেন হরেক রকমের মাছ-কাঁকড়া-চিংড়ি থেকে সব কিছু।

দিঘা মোহানায় মৎস্যজীবীদের সংগঠনের আয়োজনে গঙ্গা পুজো। পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়েছে মেলা। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। আর এই মেলার মূল আকর্ষণ হল এই ফেস্টিভ্যাল। সমুদ্রের স্নানের ফাঁকে মাছের কামড় বসালে মন্দ লাগবে না কিন্তু। রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই উৎসবের সূচনা করেন।

জানা গিয়েছে, প্রায় একশো প্রজাতির সামুদ্রিক মাছ আনা হয়েছে এই ফেস্টিভ্যালে। সেখানে আগত দর্শনার্থীরা একদিকে যেমন এই মাছগুলি দেখতে পাবেন। তার পাশাপাশি খেতেও পারবেন। দর্শনার্থীদের দেখার পাশাপাশি রয়েছে আহারেরও ব্যবস্থা। এই মাছ গুলিকে মানুষের সামনে নিয়ে আসার উদ্দেশ্য একটাই এই মাছগুলির চাহিদা বাড়ানো।

দিঘা ‘ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের’ তরফ থেকে সভাপতি ও সম্পাদক জানান, এই ছাত্র-ছাত্রীদের কাছে এক বড় পাওনা হতে চলেছে। একসঙ্গে অনেক প্রজাতির মাছ দেখতে পাওয়া এইখানে। এটা একটা বড় ব্যাপার। তার সঙ্গে বিভিন্নভাবে মৎস্য বিজ্ঞান সহ পড়াশোনার বিভিন্ন কাজে এই ফেসটিভেল অনেকটাই উপকৃত করবে বিদ্যালয় থেকে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের।

 

 

 

 

 

Follow Us