Suvendu Adhikari: ২ BHK ফ্ল্যাট! সরকারি কর্মীদের জন্য কালীপুজোয় বড় ঘোষণা শুভেন্দুর

Suvendu Adhikari Announces 2 BHK Quarters: নন্দীগ্রামে সাংস্কৃতিক ও প্রশাসনিক সভা-সমাবেশের পরিধি বাড়াতে গড়ে উঠছে ১৫৪ আসনবিশিষ্ট একটি সুসজ্জিত অডিটোরিয়াম। এই পরিকাঠামো উন্নয়ন সম্পন্ন হলে নন্দীগ্রামের বহুদিনের আবাসন ও প্রশাসনিক সমস্যার স্থায়ী সমাধান ঘটবে বলে আশা করা হচ্ছে।

Suvendu Adhikari: ২ BHK ফ্ল্যাট! সরকারি কর্মীদের জন্য কালীপুজোয় বড় ঘোষণা শুভেন্দুর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 08, 2026 | 9:53 PM

 নন্দীগ্রাম: কালীপুজোয় নন্দীগ্রামে গিয়ে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীদের জন্য আবাসন সুবিধায় থাকছে বিশেষ নজর। আধিকারিকদের সুবিধার্থে তৈরি হচ্ছে আধুনিক জি+২ অফিসার্স কোয়ার্টার। এতে গ্রাউন্ড ও সেকেন্ড ফ্লোর মিলিয়ে মোট ৫টি ২-বিএইচকে (2 BHK) ফ্ল্যাট এবং অতিরিক্ত ৬টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।

একই সঙ্গে নন্দীগ্রামে সাংস্কৃতিক ও প্রশাসনিক সভা-সমাবেশের পরিধি বাড়াতে গড়ে উঠছে ১৫৪ আসনবিশিষ্ট একটি সুসজ্জিত অডিটোরিয়াম। এই পরিকাঠামো উন্নয়ন সম্পন্ন হলে নন্দীগ্রামের বহুদিনের আবাসন ও প্রশাসনিক সমস্যার স্থায়ী সমাধান ঘটবে বলে আশা করা হচ্ছে।

ঐতিহাসিক নন্দীগ্রামে পর্যটক ও সরকারি আধিকারিকদের রাত্রিকালীন থাকার সমস্যা দূর করতে একগুচ্ছ নতুন পরিকাঠামো প্রকল্পের ঘোষণা করা হল। এতদিন পর্যন্ত নন্দীগ্রামে আসা অতিথিদের রাত্রিযাপনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় চণ্ডীপুরে গিয়ে থাকতে হত। এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এসেছে হলদিয়া উন্নয়ন পর্ষদ (HDA)।

নন্দীগ্রামে একটি জি+২ (তিনতলা) গেস্ট হাউস তৈরি করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এই গেস্ট হাউসের পরিচালন দায়িত্বে থাকবে স্থানীয় পঞ্চায়েত সমিতি অথবা থানা। সাধারণ নাগরিকরা অত্যন্ত ন্যূনতম খরচে এখানে রাত্রিবাসের সুযোগ পাবেন। পাশাপাশি, সরকারি কাজে আগত আধিকারিক ও কর্মচারীরা সরকারি  নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে এখানে থাকতে পারবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us