Suvendu Adhikari: নন্দীগ্রামে কল্পতরু শুভেন্দু, রাস্তা থেকে স্বাস্থ্য নিয়ে একাধিক ঘোষণা, অন্নপূর্ণা নিয়েও দিলেন বড় আপডেট

Suvendu Adhikari at Nandigram: শুভেন্দু বলেন, "এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৬৭ হাজার মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার করে টাকা ঢোকানো হয়েছে। আরও ৫ হাজার ভেরিফিকেশন বা প্রসেসে আছেন। ১৭টা অঞ্চলে ৬৭ হাজার মা-বোন দিদিকে তিন হাজার করে মাসে দেওয়া ছোটখাটো কাজ নয়। এই প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে জিতিয়েছিলেন।"

Suvendu Adhikari: নন্দীগ্রামে কল্পতরু শুভেন্দু, রাস্তা থেকে স্বাস্থ্য নিয়ে একাধিক ঘোষণা, অন্নপূর্ণা নিয়েও দিলেন বড় আপডেট
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 31, 2026 | 1:25 PM

নন্দীগ্রাম: নন্দীগ্রামের রেয়াপাড়ায় প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। জেলার প্রশাসনিক কাজের তদারকি করেন তিনি। এই সভা থেকেই নন্দীগ্রামের (Nandigram) জন্য একাধিক ঘোষণা করলেন শুভেন্দু। রাস্তা থেকে স্বাস্থ্য…নন্দীগ্রামে কল্পতরু মুখ্যমন্ত্রী। কী কী ঘোষণা করলেন, জেনে নিন

  1. মুখ্যমন্ত্রী বলেন, “আজকের দিনটা নন্দীগ্রামের কাছে গুরুত্বপূর্ণ দিন। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন এবারও। এবং আমি এই সাড়ে তিন মাস রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। এই সাড়ে তিন মাস বা চার মাসের কাছাকাছি ১১০-১১২ বা ১১৪ দিন একটা সরকারের কাছে তেমন কিছু দিন নয়। তারপরেও আজ আমরা এখানে যে কাজগুলো করলাম, তার মধ্যে ৩২টি নতুন রাস্তা নির্মাণ ও সংস্কার। বেশ কিছু রাস্তার উদ্বোধন বা নতুন রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন হল। আমি বিশেষ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও হলদিয়া উন্নয়ন পর্ষদকে ধন্যবাদ জানাব। ১৭টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হওয়া গ্রামীণ এলাকা নন্দীগ্রামে পরিকাঠামোগত উন্নয়নে একটা নতুন দিগন্ত উন্মোচিত হল।”
  2. নন্দীগ্রামে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। বলেন, “আজ এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বিকশিত ভারত জিরাম-জি জব কার্ড হোল্ডার ১২৫দিনের কাজের সূচনা হল। আপনারা ৩১৭ রকমের কাজ করতে পারবেন। প্রত্যেকটি shg গ্র্রুপের অ্যাকাউন্টে আমরা এখান থেকে ট্রান্সফার করলাম। আমরা এই বছরে নন্দীগ্রামে ১১৭০০ নতুন বাড়ি তৈরি করব। প্রথম কিস্তি ৬০ হাজার টাকাও দেওয়ার ব্যবস্থা। এছাড়াও আমরা নন্দীগ্রামের হরিপুর একটি দমকল কেন্দ্রের উদ্বোধন করলাম।”
  3. শুভেন্দু বলেন, “এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৬৭ হাজার মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার করে টাকা ঢোকানো হয়েছে। আরও ৫ হাজার ভেরিফিকেশন বা প্রসেসে আছেন। ১৭টা অঞ্চলে ৬৭ হাজার মা-বোন দিদিকে তিন হাজার করে মাসে দেওয়া ছোটখাটো কাজ নয়। এই প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে জিতিয়েছিলেন।”
  4. স্বাস্থ্য নিয়ে শুভেন্দু বলেন, “রেয়াপাড়া হেলথ সেন্টারকে ৩০ বেডের জায়গায় ৬০ বেড করা হল। মহেশপুর স্বাস্থ্যকেন্দ্রকে আপগ্রেড করা হল। নন্দীগ্রাম জেলা হাসপাতালে নিউ মা মাতৃ বিল্ডিংয়ের কাজ শুরু হল রোগীদের আত্মীয়দের জন্য। নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে জনৌষধি কেন্দ্র চালু হবে। মা-আহার ক্যান্টিন চালু করা হল। ৫ টাকাতে খাবার পাবেন। সপ্তাহে দুই দিন করে মাছও চালু করে দিয়েছি।নন্দীগ্রামে কোনও অস্বাভাবিক ঘটনা ঘটলে পোস্টমার্টেমের জন্য তমলুকে যেতে হবে না। এখানে পুলিশ মর্গেরও ঘোষণা করে গেলাম।”
  5. প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “আগের বিতাড়িত ও পরাজিত মুখ্যমন্ত্রী, তাঁর আমলে ভুয়ো স্বাস্থ্যসাথীর কার্ড ছিল। ১৭০০ হাসপাতালে সুযোগ পেত বাংলায়। আমাদের আয়ুষ্মান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা ১৯০০ সরকারি ও বেসরকারি হাসপাতালে সুযোগ তো পাবেনই। ইতিমধ্যেই ১৬ হাজার ৮০০ জন উপকৃত হয়েছেন।”
  6. মুখ্য়মন্ত্রী বলেন, “হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে জোড়ার ব্রিজের কাজ এগিয়ে দিয়েছি। ভূমিপূজনেও আসব। ব্রিজের উপর দিয়ে প্রথম গাড়িটা নিয়ে যাব আমি।” মমতাকে আক্রমণ করে বলেন, “২০২১-এ হেরে গিয়েছিলেন বলে নন্দীগ্রামের রেল আটকে রেখেছিলেন। মাত্র ছয় একর জায়গা। আমরা ইতিমধ্যেই সাড়ে তিন একর জায়গা রেলকে দিয়ে দিয়েছি। বাকিটাও দিয়ে দেব।”
  7. শুভেন্দু আরও বলেন, “নন্দীগ্রামে সব মিথ্যা মামলা প্রত্যাহার হবে। তার কাজ শুরু হয়েছে।” তাঁর ঘোষণা,”কেনেল সংস্কার কাঠের পুল তুলে ব্রিজ হবে। আধুনিক মানের বাস স্ট্যান্ড হবে। ওরা ওই বাসগুলো বন্ধ করেছিল। এখন চালু হয়েছে। আরও হবে।”
  8. রেকর্ড ভোটে জেতানোর অনুরোধ করেছেন শুভেন্দু। বলেন, “আমাকে ৮২ হাজার ভোটে জিতিয়েছিলেন। এবার রেকর্ড ভাঙবেন তো?” একইসঙ্গে তাঁর আশ্বাস, “নন্দীগ্রাম সবসময় অগ্রাধিকারের জায়গায় থাকবে।”
Loading...
Unable to load recommendations.
Follow Us