Nandigram: নন্দীগ্রাম কলেজে সরস্বতী পুজো ঘিরে ধুন্ধুমার, ABVP-TMCP-র মধ্যে তুমুল ঝামেলা

Nandigram: নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এবছর দু’টি পুজো হচ্ছে। একটি পুজোর আয়োজন করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে, আরও একটি পুজোর আয়োজন করা হয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনের তরফে।

Nandigram: নন্দীগ্রাম কলেজে সরস্বতী পুজো ঘিরে ধুন্ধুমার, ABVP-TMCP-র মধ্যে তুমুল ঝামেলা
ব্যাপক উত্তেজনা কলেজে Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 14, 2024 | 3:27 PM

নন্দীগ্রাম: সরস্বতী পুজোর আয়োজনকে কেন্দ্র করে কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে এসেছিল। সম্মুখসমরে নামতে দেখা গিয়েছিল দুই শীর্ষস্থানীয় নেতাকে। এরইমধ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বিধানসভা এলাকা নন্দীগ্রামে সরস্বতী পুজো ঘিরে রণক্ষেত্র। নন্দীগ্রাম কলেজে সরস্বতী পুজো ঘিরে তুমুল ঝামেলা এবিভিপি ও টিএমসিপির মধ্যে। উত্তপ্ত নন্দীগ্রাম সীতানন্দ কলেজ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ।

সূত্রের খবর, নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এবছর দু’টি পুজো হচ্ছে। একটি পুজোর আয়োজন করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে, আরও একটি পুজোর আয়োজন করা হয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনের তরফে। টিএমসিপি কলেজ ক্যাম্পাসের মধ্যে এবং এবিভিপি কলেজের গেটের সামনে সরস্বতী পুজোর আয়োজন করেছে। গেরুয়া শিবিরের দাবি, তাঁদের পুজো মণ্ডপের সামনে দলীয় পতাকা লাগানো ছিল। কিন্তু, সেই পতাকা খুলে দিয়েছে টিএমসিপির লোকজন। 

তবে এবিভিপির অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল। টিএমসিপি-র পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবিভিপি র ছেলেরা ইচ্ছে করে সরস্বতী পুজোয় ঝামেলা করার চেষ্টা করছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তি। তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। খবর পেতেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী।

Loading...
Unable to load recommendations.
Follow Us