WB Police: শুভেন্দুর জেলায় পুলিশের বড় রদবদল, কোন পদে কে বদলি হলেন?

Purba Medinipur Police: গতকাল ভবানী ভবন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, জেলা সদর তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ বদলি হয়ে যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা যাচ্ছেন মালদহর চাঁচলে।

WB Police: শুভেন্দুর জেলায় পুলিশের বড় রদবদল, কোন পদে কে বদলি হলেন?
ভবানী ভবনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 17, 2024 | 7:24 AM

মেদিনীপুর: সামনেই লোকসভা ভোট। তার আগে আবারো রদ বদল পূর্ব মেদিনীপুরে। একাধিক পুলিশ আধিকারিকদের বদলের নির্দেশ এসেছে। বুধবার এই মর্মে একাধিক নির্দেশ এসেছে। বাদ যায়নি পূর্ব মেদিনীপুরেও। জানা গিয়েছে, জেলার তমলুক মহকুমা,কাঁথি মহকুমা ও এগরা মহকুমা পুলিশ আধিকারিক বদল হয়েছে।

গতকাল ভবানী ভবন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, জেলা সদর তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ বদলি হয়ে যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা যাচ্ছেন মালদহর চাঁচলে। এগরা মহকুমা পুলিশ আধিকারিক মহম্মদ বদরুজ্জামান যাচ্ছেন এসিপি ব্যারাকপুর(পি সি) হয়ে। অপরদিকে, রাজ্যের হাই ভোল্টেজ থানা নন্দীগ্রামের আইসি তুহিন বিশ্বাস যিনি এতদিন পদন্নতি পাওয়ার পরও পোস্টিং পাননি, এবার তাঁকে জেলা হেড কোয়ার্টারে পাঠানো হল ডিএসপি হিসেবে। আগামী কয়েক দিনে জেলা পুলিশের আরও একাধিক আই সি ওসি বদল হবে বলে খবর।

এই রদবদল ঘিরে জোর চর্চা জেলা রাজনীতিতে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপসী মণ্ডল বলেন, লোকসভা ভোটের আগে পরিকল্পনা করেই নতুন আধিকারিকদের আনা হচ্ছে। পাল্টা রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন, একটা রুটিন বদলি বলে শব্দ আছে। যাঁরা এই জেলায় তিন বছর ধরে পোস্টিং, নিয়ম মেনে পদ অনুসারে তাঁরা বদলি হচ্ছেন। বিরোধীরা সব কাজেই অন্য গন্ধ পান। জেলা পুলিশ সূত্রে খবর, এটি একেবারেই রুটিন বদলি।

Follow Us