TMC Candidate: ডাক্তার নাকি! হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে কী করছেন তৃণমূল প্রার্থী? ভাইরাল ছবি

Purulia: রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউরিকে অস্ত্রোপচারে সাহায্য করতে দেখা গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন সেই ভিডিয়ো। জানা গিয়েছে, গত ৯ এপ্রিল রাতে আহত অবস্থায় একজনকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন ওই তৃণমূল প্রার্থী। তারপরই নাকি তিনি ঢুকে যান ওটি রুমে।

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 12, 2026 | 8:19 PM

পুরুলিয়া: কারও বাড়িতে গিয়ে কল পাম্প করে জল তুলে দিচ্ছেন প্রার্থী, কারও সেলুনে ঢুকে দাড়ি কেটে দিচ্ছেন প্রার্থী। নাচছেন, গাইছেন, উঠোনে বসে খাবার খাচ্ছেন। ভোট আবহে এই সব নিয়ে অনেক মস্করাও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবাইকে ছাপিয়ে গেলেন পুরুলিয়ার রঘুনাথপুরের প্রার্থী। সোজা ঢুকে পড়েছেন হাসপাতালের অপারেশন থিয়েটারে। হাতে গ্লাভস পরে কী করছেন? ছবি ঘিরে উঠেছে প্রশ্ন।

রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউরিকে অস্ত্রোপচারে সাহায্য করতে দেখা গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন সেই ভিডিয়ো। জানা গিয়েছে, গত ৯ এপ্রিল রাতে আহত অবস্থায় একজনকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন ওই তৃণমূল প্রার্থী। তারপরই নাকি তিনি ঢুকে যান ওটি রুমে। সেখানেই চিকিৎসকদের সঙ্গে হাতে গ্লাভস পরে দেখা যায় তাঁকে। অস্ত্রোপচারের কাজে হাত লাগিয়েছেন?

প্রশ্ন উঠছে, ন্যুনতম প্রশিক্ষণ নেই। কার অনুমতিতে অপারেশন থিয়েটারে ঢুকলেন? এই ছবিগুলি স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। প্রার্থী বলছেন, “আহত ব্যক্তিকে ভর্তি করেছিলাম। তিনি মারাও গিয়েছেন। সেই মুহূর্তে ব্লাড মুছব, সেটাই তো স্বাভাবিক। চার বছর ধরে এই কাজ করে আসছি। মানুষের জীবন বাঁচানোটা যদি অপরাধ হয়, তাহলে কোনও অসুবিধা নেই। নির্বাচন কমিশনে অভিযোগ জানাক বিজেপি।”

বিজেপি প্রার্থী মামণি বাউড়িও হাজারির এই কাণ্ডে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “রাতারাতি কি ওঁরা ডাক্তার হয়ে গেলেন? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন।” চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, “সাহায্য করার জন্য কেউ যেতেই পারেন। কিন্তু ওটি-তে যদি অবাধ বিচরণ হয়, তাহলে সমস্যা। এমনটা তো কোনওদিন আমরা কল্পনাও করিনি।”

Follow Us