Rajganj Wild Elephant Death: দাঁতে আটকে নিষিদ্ধ ব্লেড ওয়ার! বিদ্যুৎস্পৃষ্ট হয়েই কি বুনো হাতির মৃত্যু?

Wild Elephant Death: উদ্ধার হওয়া হাতির দাঁত ও দেহে নিষিদ্ধ 'ব্লেড ওয়্যার' বা ধারাল কাঁটাতার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। বনদফতরের প্রাথমিক অনুমান, ক্ষেতের ফসল বাঁচাতে বেআইনিভাবে ওই কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়েছিল। আর সেই তারের সংস্পর্শে এসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Rajganj Wild Elephant Death: দাঁতে আটকে নিষিদ্ধ ব্লেড ওয়ার! বিদ্যুৎস্পৃষ্ট হয়েই কি বুনো হাতির মৃত্যু?
হাতির মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 02, 2026 | 1:33 PM

জলপাইগুড়ি: দাঁতে নিষিদ্ধ ব্লেড ওয়্যার, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই কি বুনো হাতির মৃত্যু? রাজগঞ্জে চাঞ্চল্য, তদন্তে বনদফতর।  একদিকে যখন আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে আনুষ্ঠানিকভাবে বাঘ ছাড়ার উৎসব উদযাপিত হচ্ছে, ঠিক তখনই রাজগঞ্জে একটি বুনো হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে বৈকুণ্ঠপুর বনবিভাগের নোধাবাড়ির জঙ্গলে হাতিটির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

উদ্ধার হওয়া হাতির দাঁত ও দেহে নিষিদ্ধ ‘ব্লেড ওয়্যার’ বা ধারাল কাঁটাতার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। বনদফতরের প্রাথমিক অনুমান, ক্ষেতের ফসল বাঁচাতে বেআইনিভাবে ওই কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়েছিল। আর সেই তারের সংস্পর্শে এসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়েই বনকর্মী ও পরিবেশপ্রেমীরা পৌঁছান এবং এলাকাটি ঘিরে ফেলা হয়।

উত্তরবঙ্গে উচ্চপর্যায়ের বন কর্মসূচির দিনেই এই ঘটনা সামনে আসায় চরম অস্বস্তিতে পড়েছে বনদফতর। আজই হাতিটির দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজগঞ্জের বিধায়ক দিনেশ সরকার। কে বা কারা এই বিদ্যুৎ সংযোগ দিয়েছিল, তা খুঁজে বার করতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বনদফতর।

Loading...
Unable to load recommendations.
Follow Us