কচুরিপানা-শ্যাওলায় ভর্তি খাল, সেখানে সাদা মতো কী একটা দেখা যাচ্ছিল, উঁকি মারতেই হাড়হিম করা দৃশ্য নজরে এল…

Deadbody Recovery: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খালে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

কচুরিপানা-শ্যাওলায় ভর্তি খাল, সেখানে সাদা মতো কী একটা দেখা যাচ্ছিল, উঁকি মারতেই হাড়হিম করা দৃশ্য নজরে এল...
খাল থেকে উদ্ধার পচাগলা দেহ।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 16, 2026 | 1:11 PM

শান্তিপুর: পুজোর মধ্যেই নদীয়ার শান্তিপুরে চাঞ্চল্যকর ঘটনা। রাস্তার পাশের খাল থেকে উদ্ধার হল  যুবকের পচাগলা দেহ।  ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, শান্তিপুর থানার অন্তর্গত মতিগঞ্জ থেকে শ্মশানে যাওয়ার রাস্তার পাশের খাল থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাতপরিচয় যুবকের পচাগলা দেহ। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খালে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, বেশ কয়েকদিন ধরে দেহটি খালের মধ্যে পড়ে ছিল। দেহের একাধিক অংশে ইতিমধ্যে পচনও ধরেছে। এমনকী, একটি হাতের মাংসও নেই বলে জানা গিয়েছে। তবে মৃত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

তাঁকে খুন করে খালে ফেলে দেওয়া হয়েছে, নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। মৃতের পরিচয় জানার পাশাপাশি ঘটনার গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us