AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Goutam Deb: নিজের পাড়াতেও হেরে গিয়েছেন, এবার বড় সিদ্ধান্ত নিতে পারেন গৌতম দেব

শিলিগুড়িতে ১৭ নম্বর ওয়ার্ডে কলেজ পাড়ার বাসিন্দা গৌতম দেব। নিজের পাড়ার বুথ সহ ওয়ার্ডের পাঁচটি বুথেই হেরেছেন তিনি। নিজের ওয়ার্ডে এই পাঁচটি বুথে তাঁর প্রাপ্ত ভোট ১১৯৪। এই পাঁচটি বুথে শঙ্করের প্রাপ্ত ভোট ১৮৫২। নিজের বুথে গৌতম দেব পেয়েছেন মাত্র ২৬৯টি ভোট। ওই বুথে শঙ্কর ঘোষ পেয়েছেন ৪২৭টি ভোট।

Goutam Deb: নিজের পাড়াতেও হেরে গিয়েছেন, এবার বড় সিদ্ধান্ত নিতে পারেন গৌতম দেব
শিলিগুড়ির মেয়র গৌতম দেবImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 06, 2026 | 9:52 PM
Share

শিলিগুড়ি: বিধানসভা ভোটে পরাজয়ের পর এবার শিলিগুড়ি পুরনিগম হাতছাড়া হতে পারে তৃণমূলের। এই কানাঘুষো চলছে শহর জুড়ে। শিলিগুড়িতে নিজের পাড়ায় হেরে গিয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। শিলিগুড়ি বিধানসভার আওতায় পৌরনিগমের ২২ জন তৃণমূল কাউন্সিলর নিজ নিজ ওয়ার্ডে বিপুল ভোটে হেরেছেন। এই পরিস্থিতিতে এবার পৌর নিগমের বোর্ড থেকে সরে দাঁড়াতে পারেন মেয়র গৌতম দেব। দলের অন্দরেই গৌতমের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন শীর্ষ তৃণমূল নেতারাই। অনেকেই চাইছেন হারের দায় নিয়ে ক্ষমতা ছাড়ুন গৌতম।

পাড়াতেও হার গৌতমের

শিলিগুড়িতে ১৭ নম্বর ওয়ার্ডে কলেজ পাড়ার বাসিন্দা গৌতম দেব। নিজের পাড়ার বুথ সহ ওয়ার্ডের পাঁচটি বুথেই হেরেছেন তিনি। নিজের ওয়ার্ডে এই পাঁচটি বুথে তাঁর প্রাপ্ত ভোট ১১৯৪। এই পাঁচটি বুথে শঙ্করের প্রাপ্ত ভোট ১৮৫২। নিজের বুথে গৌতম দেব পেয়েছেন মাত্র ২৬৯টি ভোট। ওই বুথে শঙ্কর ঘোষ পেয়েছেন ৪২৭টি ভোট। শহরের এক কাউন্সিলর বাদে সব কাউন্সিলর নিজ নিজ ওয়ার্ডে দলকে লিড দিতে ব্যর্থ হয়েছেন।

মেয়র গৌতম দেব বলেন, “আমি নিজের বুথে হেরেছি। নিজের ওয়ার্ডে হেরেছি। সব কাউন্সিলরেরা হেরেছেন। কিন্তু এটা জনতার রায় নয়। ইভিএম ট্যাম্পারিং নিয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আর মেয়র পদে থাকব কি না, তা দলনেত্রীর সঙ্গে আলোচনা করে জানাব। সিদ্ধান্ত নেব।”

দুষছে তৃণমূল নেতৃত্বই

অন্যদিকে তৃণমূলের প্রাক্তন সভাপতি পাপিয়া ঘোষ বলেন, “ক্ষমতালোভী গৌতম দেব। তিনিই অভিভাবক। এবার দায় নিয়ে পুরনিগম ছাড়ুন। মানুষ চাইছে না আমরা পদ আঁকড়ে থাকি। কিন্তু উনি এতকিছুর পরেও পুরসভায় যাচ্ছেন। ওঁর লজ্জা থাকা উচিত। ওঁর জন্যেই দল এভাবে হেরেছে উত্তরবঙ্গে। এবার দায় নিতে শিখুন গৌতম দেব।”

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত