Crime News: মদের নেশায় চুর, বাবার গলা টিপে ধরেছিল ছেলে, প্রাণ বাঁচানোর চেষ্টায় মোক্ষম মুহূর্তে ঘটে গেল অঘটন…

Gaighata News: সুমন বিগত সাত থেকে আট বছর ধরে মদ্যপান করে। আর মদ্যপান করার পরই অসুস্থ বাবা-মাকে মারধর করে। তাঁর অত্যাচারের অতিষ্ঠ প্রতিবেশীরাও। স্থানীয় বাসিন্দারাও বারংবার সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন, কিন্তু সুমনের আচরণে কোনও পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন প্রতিবেশীরা।

Crime News: মদের নেশায় চুর, বাবার গলা টিপে ধরেছিল ছেলে, প্রাণ বাঁচানোর চেষ্টায় মোক্ষম মুহূর্তে ঘটে গেল অঘটন...
বাবার হাতে খুন ছেলে।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 14, 2026 | 10:45 PM

গাইঘাটা: দীর্ঘদিন ধরে অত্যাচার সয়েছেন। মদ্যপ অবস্থায় বছরের পর বছর বাবা-মাকে মারধর করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। আজ, বুধবার দুপুরেও মদ খেয়ে বাবাকে মারধর করে ওই যুবক, চেপে ধরে গলা। নিজেকে রক্ষা করতে গিয়ে লাঠির ঘা বসান বাবা। সেই আঘাতেই মৃত্যু হল ছেলের।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বড়া কেষ্টনগর এলাকায়। মৃত যুবকের নাম সুমন বিশ্বাস। বয়স ২৮ বছর। ঘটনায় বাবা সুমন্ত বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

কী ঘটেছিল?

পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, সুমন্ত বিশ্বাস দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছেন। তার একমাত্র ছেলে সুমন বিগত সাত থেকে আট বছর ধরে মদ্যপান করে। আর মদ্যপান করার পরই অসুস্থ বাবা-মাকে মারধর করে। তাঁর অত্যাচারের অতিষ্ঠ প্রতিবেশীরাও। স্থানীয় বাসিন্দারাও বারংবার সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন, কিন্তু সুমনের আচরণে কোনও পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন প্রতিবেশীরা।

এদিন দুপুরেও আকণ্ঠ মদ্যপান করেছিল সুমন। মদ্যপ অবস্থায় আবার বাবাকে মারধর করে। চেপে ধরে গলা। তখন তাঁর বাবা নিজেকে রক্ষা করতে হাতের কাছে থাকা একটি কাঠের লাঠি দিয়ে ছেলেকে বাড়ি মারেন। সেই লাঠির আঘাত লাগে সুমনের মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের।

খবর পেয়ে ঘটনা স্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবাকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us