Bhangar News: লটারি বিক্রির আড়ালে হচ্ছিল এই কাজ, অভিযুক্তকে মারতে মারতে গাড়িতে তুললেন BDO, পুলিশকেও দিলেন কড়া ধমক

Bhangar Cannabis News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটকপুকুর চৌমাথায় ব্রিজের মুখে লটারির টিকিট বিক্রির আড়ালে গাঁজা বিক্রির কারবার চলছিল বলে অভিযোগ। অথচ ওই এলাকায় ২৪ ঘণ্টাই কলকাতা পুলিশের নজরদারি থাকে। পাশাপাশি ভাঙড় থানার পুলিশেরও নজরদারি রয়েছে। তার পরেও কীভাবে ব্যস্ত বাজারের মধ্যে এই বেআইনি কারবার চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Bhangar News: লটারি বিক্রির আড়ালে হচ্ছিল এই কাজ, অভিযুক্তকে মারতে মারতে গাড়িতে তুললেন BDO, পুলিশকেও দিলেন কড়া ধমক
অভিযুক্তকে মারতে মারতে গাড়িতে তুললেন বিডিওImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 26, 2026 | 4:54 PM

ভাঙড়: ব্যস্ত বাজারে লটারির টিকিট বিক্রির আড়ালে চলছিল গাঁজার কারবার! তাও আবার পুলিশের সামনেই। এমনই অভিযোগ উঠল ভাঙড়ের ঘটকপুকুরে। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিয়ে অভিযুক্তকে গাঁজা-সহ হাতেনাতে ধরলেন ভাঙড় ১ নম্বর ব্লকের বিডিও সুজিত পাল। শুধু তাই নয়, অভিযুক্তের জামার কলার ধরে মারতে মারতে তাঁকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের ঘটকপুকুর বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটকপুকুর চৌমাথায় ব্রিজের মুখে লটারির টিকিট বিক্রির আড়ালে গাঁজা বিক্রির কারবার চলছিল বলে অভিযোগ। অথচ ওই এলাকায় ২৪ ঘণ্টাই কলকাতা পুলিশের নজরদারি থাকে। পাশাপাশি ভাঙড় থানার পুলিশেরও নজরদারি রয়েছে। তার পরেও কীভাবে ব্যস্ত বাজারের মধ্যে এই বেআইনি কারবার চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভাঙড় ১ নম্বর ব্লকের বিডিও সুজিত পাল। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা অবনী মণ্ডল। এরপরই গাঁজা-সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরেন তাঁরা। তারপর পুলিশকেও কড়া ধমক দিতে দেখা যায় বিডিওকে। তাঁকে বলতে শোনা যায়, আপনার সামনে এগুলো হচ্ছে, দেখবেন না? এরপরই অভিযুক্তের জামার কলার ধরে মারতে মারতে গাড়িতে তোলা হয়। সেখান থেকে সরাসরি ভাঙড় থানায় নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে।

ঘটনার পর বিডিওর ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় এক বাসিন্দা। তাঁর কথায়, গাঁজা ব্যবসায়ীদের পাকড়াও করা হয়েছে। প্রশাসন ও বিডিওকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের বেআইনি কাজ যাতে কোথাও না হয়, সেই আশা রাখেন তাঁরা।

অন্যদিকে, বিজেপি নেতা অবনী মণ্ডল বলেন, “ভাঙড়ে এই গাঁজা বিক্রি আমরা প্রশাসনের তরফে কিছু বরদাস্ত করব না। আমাদের কাছে কোনও একটাভাবে খবর আসল যে ঘটকপুকুরের ব্রিজের কাছেই লটারি বিক্রির আড়ালে গাঁজা বিক্রি হচ্ছিল। আমরা সঙ্গে সঙ্গে সেখানে গেলাম। গিয়ে দেখলাম গাঁজা বিক্রি হচ্ছে। গাঁজা-সহ লোকটাকে ধরা হয়েছে। ভাঙড়ে গাঁজা বন্ধ করার জন্য যতদূর পর্যন্ত যাওয়ার আমরা যাব। আমাদের বিডিও সাহেব সঙ্গে রয়েছেন। আমরা এটা বন্ধ করবই।”

Loading...
Unable to load recommendations.
Follow Us