Kultali Harassment: ‘রাতের বেলা দেওর ডেকেছিল…দরজা খুলে দিই, তখনই…’, কী হল মহিলা জানালেন নিজেই

Kultali: এমনকী, ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই গৃহবধূ। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে নির্যাতিতা ওই গৃহবধূ এবং তার পরিবার। সেই দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।

Kultali Harassment: রাতের বেলা দেওর ডেকেছিল...দরজা খুলে দিই, তখনই..., কী হল মহিলা জানালেন নিজেই
নির্যাতিতা মহিলাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 07, 2026 | 12:01 PM

কুলতলি: বাড়িতে কেউ ছিলেন না। তখনই অনর্থ্য। ঘরের মধ্যে ঢুকে মহিলাকে ধর্ষণ। কাঠগড়ায় প্রতিবেশী যুবক। অভিযোগ,শুক্রবার রাতে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

মহিলার দাবি, গত শুক্রবার রাতে ওই প্রতিবেশী যুবক গৃহবধূকে বাড়ির দরজা খুলতে বলেন। অভিযোগ দরজা খোলা মাত্র গৃহবধূর মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর ভয় দেখিয়ে তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এমনকী,
ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই গৃহবধূ। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে নির্যাতিতা ওই গৃহবধূ এবং তার পরিবার। সেই দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।

নির্যাতিতা গৃহবধূ বলেন, “রাত তখন সাড়ে এগারোটা। আমার পরিচিত দেওর ডেকেছিল আমায়। দরজা খুলি। তারপর মুখ চেপে ধরে। এরপর বলতে থাকে যদি চিৎকার করিস মেরে দেব। তারপর আমায় ধর্ষণ করে। আমার বাড়িতে ছোট বাচ্চা ছিল বলে বলতে পারিনি। সেই সময় আমার স্বামী ছিল না। পরে ফোনে সবটা বলি। এখন পুলিশে খবর দিয়েছি। আবার আমায় বলেছিল কাউকে যদি বলি খুন করবে।”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us