Pirzada Twaha Siddiqui on Saokat Molla: ‘শওকত জিতলে ভাঙড় ধ্বংস হবে’, তৃণমূল প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন ত্বহার

বস্তুত, এর আগে ত্বহার নিশানয় ছিলেন স্নেহাশীষ চক্রবর্তী, শওকত মোল্লা এবার তৃণমূলে টিকিট পাওয়ার পর কাসেম সিদ্দিকীর বিরুদ্ধেও বার বার বিস্ফোরক মন্তব্য করেছেন ত্বহা। যদিও স্নেহাশীষ চক্রবর্তী এবং কাসেম সিদ্দিকী ত্বহার বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন।

Pirzada Twaha Siddiqui on Saokat Molla: শওকত জিতলে ভাঙড় ধ্বংস হবে, তৃণমূল প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন ত্বহার
ত্বহা সিদ্দিকীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 20, 2026 | 10:36 PM

হুগলি: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে বলেছিলেন, শওকতকে জেতান, তার জন্য ভাঙড়বাসী যা চাইবেন তাই দেবেন। এবার সেই তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে ‘জঙ্গি’ তকমা ত্বহা সিদ্দিকীর। ত্বহা বলেন, “শওকত একটা জঙ্গি,সমাজবিরোধী,তোলাবাজ,ওর সার্টিফিকেট স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছেন বোমা মারা মাল।”

তিনি আরও বলেন, “আমি এই সরকারের বিরোধী নই, শওকত বিরোধী। বাংলার মুখ্যমন্ত্রীর কষ্ট, পরিশ্রম কেউ না জানলেও আমি জানি। মেহনত করে কষ্ট করে এই বাংলার মাটি সুন্দর করে তুলেছেন,সুন্দর বাগান তৈরি করেছেন। কিন্তু এই বাগানে শওকতের মত কিছু কিট, শওকত এর মত অমানুষ টিকিট পেয়েছেন। এটা বাংলার মানুষ মেনে নেবে না।”

তাঁর এও বক্তব্য, অনেককেই এবার তৃণমূল উপরে ফেলেছে। বলেন, “এবারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকেই ছেঁটে ফেলে দিয়েছেন তাতে বাংলার মানুষ খুশি তবে দু পাঁচটা এখনো আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন শওকত তাঁর একটা হাত। কিন্তু ভাঙর, ক্যানিং এর মানুষ সব মেনে নেবে শওকতকে মেনে নেবে না।
শওকত যদি এবারে যেতে ভাঙর ক্যানিং ধ্বংস করে দেবে। মা বোনদের ইজ্জত থাকবে না।”

শওকত মোল্লাকে ভোট না দেওয়ার আবেদন

তিনি বলেন, “শওকত ভাঙড়ে কোটি-কোটি টাকা খরচ করে এবারে ভোটে জেতার চেষ্টা করছেন। এমনকী, বিজেপির প্রার্থীকেও কেনার চেষ্টা করছে। তবে ভাঙড়-ক্যানিংয়ের মানুষ শপথ করেছে ভোটের মাধ্যমে শওকতকে কবর দেবে।”

বস্তুত, এর আগে ত্বহার নিশানয় ছিলেন স্নেহাশীষ চক্রবর্তী, শওকত মোল্লা এবার তৃণমূলে টিকিট পাওয়ার পর কাসেম সিদ্দিকীর বিরুদ্ধেও বার বার বিস্ফোরক মন্তব্য করেছেন ত্বহা। যদিও স্নেহাশীষ চক্রবর্তী এবং কাসেম সিদ্দিকী ত্বহার বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন।

 

Follow Us