Wife of Jahangir Khan: বড় পরিকল্পনা জানতে পেরে গিয়েছিল পুলিশ, রাতের অভিযানে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

Rejina Bibi Arrested: এর আগে গত মঙ্গলবার ফলতার শতল কলসায় বেআইনিভাবে জমায়েতকে কেন্দ্র করে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। সেই দিনই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা এবং হিংসা ছড়ানোর অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোর হয়।

Wife of Jahangir Khan: বড় পরিকল্পনা জানতে পেরে গিয়েছিল পুলিশ, রাতের অভিযানে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী
গ্রেফতার রেজিনা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 20, 2026 | 9:05 AM

ডায়মন্ড হারবার: বদলের বাংলায় এবার গ্রেফতার ফলতার জাহাঙ্গিরের স্ত্রী। এদিন সকালে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবিকে। এদিনই তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। এখন দেখার আদালত থেকে কী নির্দেশ দেওয়া হয় রেজিনাকে নিয়ে। অভিযোগ, জাহাঙ্গিরকে মুক্ত করতে, তাঁর কোমরে দড়ি বেঁধে না ঘোরানোর প্রতিবাদে বহিরাগত এবং এলাকার বাসিন্দাদের উস্কানি দিয়ে বেআইনিভাবে জমায়েতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রাস্তা অবরোধ সহ থানা ঘেরাওয়ের চেষ্টা করেছিলেন রেজিনা। 

এমনকি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তা নিয়ে এলাকার রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোরও হয়। অবশেষে পুলিশি অভিযানে পাকড়াও রেজিনা। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইন-সহ বেআইনি জমায়েত, পুলিশকে আক্রমণ, বিদ্বেষ ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ফলতা থানার পুলিশ। 

এর  আগে গত মঙ্গলবার ফলতার শতল কলসায় বেআইনিভাবে জমায়েতকে কেন্দ্র করে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। সেই দিনই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা এবং হিংসা ছড়ানোর অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ মোট ১৫ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে বলেও জানা যায়। এই তালিকায় জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা বিবির নাম ছিল। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গিরকে থানা থেকে মুক্ত করার পরিকল্পনা পুরোটাই পূর্ব পরিকল্পিত ছিল। ওই ঘটনার আগের দিন রেজিনা একটা মিটিংও করে এলাকায়। তাতেই ঠিক হয়েছিল থানার অদূরেই একটি জায়গায় জাহাঙ্গিরের সমর্থকরা একজোট হবে। সেখানেই থেকেই একযোগে থানায় হামলা চালিয়ে জাহাঙ্গিরকে ছাড়িয়ে আনা হবে। 

Follow Us