WB Assembly Election 2026 : মুহুর্মুহু পাথর বৃষ্টি, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
WB Assembly Election 2026 : জানা গিয়েছে, হামলার সময় বিজেপি প্রার্থী গাড়িতে ছিলেন না। তাই অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে ওই গাড়িতে থাকা বিজেপি কর্মীরা গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছে রায়দিঘি বিধানসভার মথুরাপুরের খোঁজখিদির এলাকায়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত।
রামনবমীর পুজোর প্রস্তুতি দেখতে গিয়ে হামলার মুখে পড়ল রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানার গাড়ি। অভিযোগ, গাড়ির উপর হামলা চালানো হয়েছে। গাড়িতে পাথর ছুঁড়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও হামলার সময় তিনি গাড়িতে ছিলেন না। তাই অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে ওই গাড়িতে থাকা বিজেপি কর্মীরা গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছে রায়দিঘি বিধানসভার মথুরাপুরের খোঁজখিদির এলাকায়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন পলাশ রানা। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Follow Us