Chicken Biriyani in Mid Day Meal: পাতে পড়ল ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি! মিড ডে মিলে বিরাট ‘সারপ্রাইজ’, খুশিতে ডগমগ ছাত্ররা

Howrah School: ব্যান্টরা মধুসূদন পাল চৌধুরী স্কুলে গত ২৯ সেপ্টেম্বর এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছাত্রদের সঙ্গে একসঙ্গে বসে মিড ডে মিলের খাবার খেয়েছিলেন। পরেরদিন উপহার হিসাবে মাছ ও মিষ্টি পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই ভুমিকায় অনুপ্রাণিত হয় স্কুল কর্তৃপক্ষ।

Chicken Biriyani in Mid Day Meal: পাতে পড়ল ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি! মিড ডে মিলে বিরাট সারপ্রাইজ, খুশিতে ডগমগ ছাত্ররা
পাতে গরম গরম বিরিয়ানি।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 12, 2026 | 3:33 PM

হাওড়া: পুজোর আর ক’টা দিন বাকি। এখন কি আর পড়াশোনায় মন বসে? তবে আজ সবাই খুশি খুশি মনে স্কুলে গেল। আজ যে বিরিয়ানি খাওয়ানো হবে স্কুলে! মিড ডে মিলে বিরিয়ানি পেয়ে দারুণ খুশি পড়ুয়ারা।

স্কুলের মিড ডে মিলে চিকেন বিরিয়ানি! ভাবতে অবাক লাগলেও সত্যি। ব্যান্টরা মধুসূদন পাল চৌধুরী স্কুলে আজ প্রায় আড়াইশো জন ছাত্রকে চিকেন বিরিয়ানি খাওয়ানো হল। বিরিয়ানি পেয়ে খুশী ছাত্ররা। কেন হঠাৎ বিরিয়ানি খাওয়ানো হল?

ব্যান্টরা মধুসূদন পাল চৌধুরী স্কুলে গত ২৯ সেপ্টেম্বর এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছাত্রদের সঙ্গে একসঙ্গে বসে মিড ডে মিলের খাবার খেয়েছিলেন। পরেরদিন উপহার হিসাবে মাছ ও মিষ্টি পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই ভুমিকায় অনুপ্রাণিত হয় স্কুল কর্তৃপক্ষ। পুজোর মুখে আজ ছাত্রদের খাওয়ানো হল চিকেন বিরিয়ানি।

জানা গিয়েছে, শিক্ষকরা নিজেরা চাঁদা দিয়ে বিরিয়ানি বানিয়েছেন। মিড ডে মিলের পাতে দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি পেয়ে আপ্লুত ছাত্ররা। একেবারে চেটেপুটে বিরিয়ানি খেয়েছে তাঁরা।

প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী বলেন, “স্কুল হল আর একটা পরিবার। সেখানে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি আনন্দ করবে। ভালো থাকবে। আমাদের লক্ষ্য, স্কুলকে আনন্দমুখর করে তোলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগ বাড়তি অনুপ্রেরণা দিয়েছে।”

বর্তমানে বাংলা মিডিয়াম অনেক স্কুল যখন ধুঁকছে, কমে আসছে ছাত্র সংখ্যা, তখন ব্যান্টরার এই স্কুল একেবারেই ব্যতিক্রমী।

Loading...
Unable to load recommendations.
Follow Us