AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abdul Karim Chowdhury: ‘কুণালকে আগে সরানো হোক’, সরাসরি আক্রমণ বিধায়ক আব্দুল করিমের

Abdul Karim Chowdhury: বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আব্দুল করিম বলেন, প্রবীণদের দলে থাকা প্রয়োজন। প্রবীণদের ছাড়া দল কেন দেশ চালানো কঠিন হবে। প্রবীণদের অভিজ্ঞতা অনেক বেশি, তাঁদের থেকে নবীনদের অনেক কিছু শেখার আছে।

Abdul Karim Chowdhury: 'কুণালকে আগে সরানো হোক', সরাসরি আক্রমণ বিধায়ক আব্দুল করিমের
কুণালকে আক্রমণ দলের বিধায়কেরImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 04, 2024 | 5:41 PM
Share

ইসলামপুর: আর কোনও রাখঢাক নেই। নবীন-প্রবীণ দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসে গিয়েছে। খুল্লামখুল্লা একে অপরের দিকে ছুড়ছেন তির। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আগেও সামনে এসেছে আগেও, বিভিন্ন সময় এই ইস্যুতে বার্তাও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কাদা ছোড়াছুড়িতে নাম লেখালেন ইসলামপুরের ১১ বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সরাসরি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নাম করে আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর দাবি, অবিলম্বে মুখপাত্র পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া উচিত।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আব্দুল করিম বলেন, প্রবীণদের দলে থাকা প্রয়োজন। প্রবীণদের ছাড়া দল কেন দেশ চালানো কঠিন হবে। প্রবীণদের অভিজ্ঞতা অনেক বেশি, তাঁদের থেকে নবীনদের অনেক কিছু শেখার আছে বলেও মন্তব্য করেন তিনি। কুণাল ঘোষকে সরাসরি ‘ননসেন্স’ বলেও আক্রমণ করেছেন তিনি। বিধায়ক বলেন, “আমি মনে করি, আরও ২০ বছর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দরকার আছে।”

বিধায়কের এই মন্তব্যের পর কুণাল বলেন, “আব্দুল করিম চৌধুরী যে ভঙ্গিতে কথা বলেছেন, তাতে যাঁরা দেখবেন, তাঁরা বুঝবেন নবীন-প্রবীণ প্রসঙ্গ কেন আসছে। উনি ১৫০ বছর বাঁচুন, আমাকে অপছন্দ হলে উনি একটা চিঠি দিয়ে আমাকে বরখাস্ত করুন। স্মারক হিসেবে রেখে দেব। তবে অভিষেক সম্পর্কে ভেবে চিন্তে বললেই ভাল হয়।”

উল্লেখ্য, সম্প্রতি দলের একাধিক নেতার বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুখ খুলেছেন কুণাল ঘোষ। সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অর্জুন সিং সম্পর্কে মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। বারবার বিতর্ক হলেও তাঁর মন্তব্য থামেনি। বুধবারই তিনি অর্জুন সিং-কে আক্রমণ করে বলেছেন, ‘নিজের এলাকা সামলান

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?