WB Assembly Election 2026 : ভোটের আগে ফের তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আহত বহু

WB Assembly Election 2026 : ঘটনাটি ঘটেছে ভাঙড় ১ নম্বর ব্লকের বড়ালি মাঝেরপাড়া এলাকায়। অভিযোগ, রবিবার রাতে দেওয়াল লিখনের পর খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিলেন আইএসএফের কর্মী-সমর্থকরা। খিচুড়ির আয়োজন করা হয়। রাত তখন অনেক। দেওয়াল লেখার পর সবাই মিলে খাওয়া-দাওয়ারই ব্য়বস্থা করছিলেন। অভিযোগ, সেইসময় মিছিল করে আইএসএফ কর্মী সমর্থকদের উপর হামলা চালান তৃণমূল কর্মী-সমর্থকরা।

WB Assembly Election 2026 : ভোটের আগে ফের তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আহত বহু
ভাঙড়Image Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Mar 23, 2026 | 4:21 PM

ভাঙড় : ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল-আইএসএফ সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। জানা গিয়েছে, দেওয়াল লেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা হয়। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলেছেন আইএসএফ কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা তাঁদের উপর আইএসএফ হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একাধিক আহত হয়েছেন বলে খবর।

কী ঘটেছে ভাঙড়ে?

ঘটনাটি ঘটেছে ভাঙড় ১ নম্বর ব্লকের বড়ালি মাঝেরপাড়া এলাকায়। অভিযোগ, রবিবার রাতে দেওয়াল লিখনের পর খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিলেন আইএসএফের কর্মী-সমর্থকরা। খিচুড়ির আয়োজন করা হয়। রাত তখন অনেক। দেওয়াল লেখার পর সবাই মিলে খাওয়া-দাওয়ারই ব্য়বস্থা করছিলেন। অভিযোগ, সেইসময় মিছিল করে আইএসএফ কর্মী সমর্থকদের উপর হামলা চালান তৃণমূল কর্মী-সমর্থকরা। দুই পক্ষের মধ্যে তুমুল বচসা হয়। আইএসএফ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে খবর। আহতদের নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। তবে, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। পরে তাঁকে নলমুড়ি ব্লক হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাঙড় থানার পুলিশ।

এক আইএসএফ কর্মী বলেন, “দেওয়াল লেখার পর আনন্দে আমরা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করছিলাম। সেইসময় তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদের উপর চড়াও হয়। আমাদের মারধর করা হয়। আমাদের অনেক কর্মী-সমর্থক আহত হয়েছেন। তৃণমূলকে এই হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইএসএফ কর্মীরা। যদিও, হামলা চালানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।”

বিধানসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ভাঙড়। রাজনৈতিক মহল বলছে, ভাঙড়ে এবার দ্বিমুখী লড়াই। তৃণমূল বনাম আইএসএফ। একদিকে তৃণমূলের টিকিটে লড়ছেন দাপুটে নেতা শওকত মোল্লা। অন্যদিকে, আইএসএফ প্রার্থী হয়েছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক। সেক্ষেত্রে, এবার ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলা যেতে পারে।

Follow Us