কলকাতাতে বাড়বে বৃষ্টি? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Sep 16, 2026 | 3:31 PM

অন্যদিকে, আজ উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে শুক্রবার থেকে উত্তরে বৃষ্টির কোনও সতর্কতা নেই। কী কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের আবহাওয়ায় বদল। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

অন্যদিকে, আজ উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে শুক্রবার থেকে উত্তরে বৃষ্টির কোনও সতর্কতা নেই।

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা। কাল থেকে বৃষ্টি ও দমকা হাওয়া বাড়বে। শহরের আজকের সর্বনিম্ন তাপমাত্রা হল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

Follow Us
Loading...
Unable to load recommendations.