West Bengal Government Formation Highlists: মমতার পাশে থাকার বার্তা দিয়ে গেলেন অখিলেশ

Bengal Assembly Election Results 2026 Live Updates in Bengali: বুধবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। বারবার আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। খুন হয়েছেন। একদিকে,পানিহাটিতে বোমাবাজি, অন্যদিকে, মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত-সহায়ককে গুলি করে খুনের অভিযোগ, বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি...গোটা ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি।

West Bengal Government Formation Highlists: মমতার পাশে থাকার বার্তা দিয়ে গেলেন অখিলেশ
মমতা-অখিলেশ সাক্ষাৎImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 07, 2026 | 11:07 PM

ভোট মিটতেই রাজ্যজুড়ে অশান্তির ছবি। ৪ মে ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে আসছে। তৃণমূল পার্টি অফিস ভাঙচুর, জ্বালিয়ে দেওয়ার ঘটনা থেকে শুরু করে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে বোমাবাজি, গুলি…কোনও কিছুই বাদ যাচ্ছে এ বাংলায়। বুধবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। বারবার আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। খুন হয়েছেন। একদিকে,পানিহাটিতে বোমাবাজি, অন্যদিকে, মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত-সহায়ককে গুলি করে খুনের অভিযোগ, বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি…গোটা ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। শপথগ্রহণের আগে শুভেন্দুর আপ্ত সহায়কের হত্যাকাণ্ড নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে। এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি বলছে তৃণমূলের ১৫ বছরের প্রতিহিংসা রাজনীতির ফল। এদিকে, সকাল সকাল ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি। রাজ্যে প্রতি মুহূর্তের ঘটনার আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 07 May 2026 11:02 PM (IST)

    নতুন সাজে সেজে উঠছে বিধানসভা

    অন্য সাজে সেজে উঠছে বিধানসভা। ইতিমধ্যেই বিধানসভার মন্ত্রীদের ঘর থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ছবি খুলে ফেলা হয়েছে। পাশাপাশি বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, ডেপুটি চিফ হুইপ বা সহকারী মুখ্য সচেতক, এই চার ঘর আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল।

  • 07 May 2026 11:00 PM (IST)

    মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল যুবকের

    বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামে। ঘটনায় বছর আঠারোর বাদশা ওরফে রুমজান সেখ নামের এক যুবকের দু’ই হাত উড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আহত যুবককে সালার গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

  • 07 May 2026 10:25 PM (IST)

    নিয়ম মেনে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    আর ঠিক দু’দিন পরেই নতুন সরকারের শপথগ্রহণ। কিন্তু, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে চাপানউতোর কম হয়নি। এখনও ছাড়েননি চেয়ার। এদিকে আজই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ দিন। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেননি। এবার ভারতীয় সংবিধান মেনে আগের সরকার ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি।

  • 07 May 2026 10:24 PM (IST)

    নতুন স্কুল শিক্ষা কমিশনার এলেন শিক্ষা দফতরে

    শিক্ষা দফতরে এলেন নতুন স্কুল শিক্ষা কমিশনার। তা নিয়েই এখন চর্চা প্রশাসনের অন্দরে। আইএস শ্রী নিখিল নির্মলের কাঁধে উঠেছে নতুন দায়িত্ব। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

  • 07 May 2026 10:21 PM (IST)

    কালনায় তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

    ক্লাবের ঘরে এক তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। অভিযোগের তীর স্বভাবতই বিজেপির দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, সদ্য বিজেপিতে নাম লেখোনো লোকজনই এই কাণ্ড ঘটিয়েছে। মৃতের নাম অসিত দেবনাথ।

  • 07 May 2026 04:01 PM (IST)

    Akhilesh at Kalighat: মমতার বাড়িতে অখিলেশ

    • কালীঘাটে হাজির সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। উপস্থিত আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাকে উত্তরীয় পরান অখিলেশ।
    • মমতার জয় নিয়ে শুরু থেকেই আশাবাদী ছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরাজয়ের পর এই প্রথমবার সাক্ষাৎ করলেন তিনি।
    • বাংলায় যখন বিজেপি সরকার গঠনের পথে, তখন এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
  • 07 May 2026 01:21 PM (IST)

    হগ মার্কেটে ভাঙচুরের ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা

    হগ মার্কেটে ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা।আগামীকাল শুনানির সম্ভবনা রয়েছে। যে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে তাঁদের বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ করতে হবে। এমনই আবেদন করা হয়েছে।
    এছাড়া রাজ্যের অন্যত্র যেখানে যেখানে এই ভাঙচুরের ঘটনা চলছে সেখানেও আদালতের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে।

  • 07 May 2026 01:07 PM (IST)

    BJP নেতাকে কুপিয়ে খুনের চেষ্টা

    বিজেপি নেতাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। বরাহনগরে বাড়ি দখলের প্রতিবাদ করায় বিজেপি বুথ সভাপতিকে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। তাঁর পরিবারের সদস্যরাও আক্রান্ত বলে খবর।

  • 07 May 2026 01:03 PM (IST)

    বসিরহাটে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, গ্রেফতার এক

    বসিরহাটে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক। মৃতের নাম জাহিনুর গাজী। গতকাল রাতে বসিরহাট থানার গোডাউন পাড়া এলাকায় রোহিত রায় নামে এক বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে। রোহিত রায়কে প্রথমে বসিরহাট হাসপাতাল এবং পরে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে । তাঁকে নিয়ে ঘটনার পুননির্মাণে করতে ঘটনাস্থলে যায় পুলিশ।

  • 07 May 2026 12:55 PM (IST)

    মধ্যমগ্রামে গুলিবিদ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক

    মধ্যমগ্রামের ঘটনায় গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরার অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের পাঁজর-সহ বিভিন্ন জায়গা মিলিয়ে তিনটি গুলি লেগেছিল। রাত থেকে সকাল পর্যন্ত একাধিক অপারেশন হয়েছে। তাঁকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। ই এম বাইপাস সংলগ্ন হাসপাতাল সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

  • 07 May 2026 12:48 PM (IST)

    আজ থেকে উঠে গেল আদর্শ আচরণ বিধি

    আজ থেকে উঠে গেল মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

  • 07 May 2026 12:24 PM (IST)

    বারাসত মেডিক্যালে শুভেন্দু

    বারাসত মেডিক্যালে চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত হচ্ছে। সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন শমীক ভট্টাচার্য, রাহুল সিনহারা।

  • 07 May 2026 11:22 AM (IST)

    শুভেন্দু ঘনিষ্ঠদের বিশেষ নিরাপত্তা

    শুভেন্দুর আরও এক ঘনিষ্ঠ পবন কুমারকে বিশেষ নিরাপত্তা। তাঁকে পুলিশি ঘেরাটোপে মালদহ থেকে বাগডোগরা বিমান বন্দরে পৌঁছে দেওয়া হচ্ছে। অন্যদিকে, নিরাপত্তার ঘেরাটোপে শিলিগুড়ির বিজেপি নেতা তথা শুভেন্দুর ঘনিষ্ট মাণিক আরোরা।

  • 07 May 2026 11:19 AM (IST)

    বেঁচে ছিলেন চন্দ্রনাথ, কী বলছেন প্রত্যক্ষদর্শী?

    রাত প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে। সবে তখন ঘটনাটি ঘটেছে। গুলি তাঁর বুকে এফোঁড়-ওফোঁড় হয়ে গিয়েছে। যন্ত্রণায় কাতড়াচ্ছেন। চন্দ্রনাথের শরীরে তখনও ধুক ধুক করছে প্রাণ! জীবিত অবস্থায় চন্দ্রনাথকে শেষ দেখেছিলেন এক ব্যক্তি। সেইসময় কী বলেছিলেন চন্দ্রনাথ? TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শী বলেন, “আমি ১০-১০.২০-র মধ্যে বাচ্চা কুকুরগুলোকে খেতে দিচ্ছিলাম। সে সময়ে একজন চিৎকার করতে করতে যাচ্ছিল, গুলি মেরে দিল… আমি জিজ্ঞাসা করলাম, কাকে গুলি মেরে দিল!”

  • 07 May 2026 11:14 AM (IST)

    চন্দ্রনাথের বন্ধু, প্রতিবেশীদের চোখে জল

    • চন্দ্রনাথের পূর্ব মেদিনীপুরের বাড়িতে শোকের ছায়া। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন চন্দ্রনাথের মা। ছেলের মৃত্যুর পিছনে যারা রয়েছে, তাদের কঠোরতম শাস্তির দাবি করেছেন তিনি। একইসঙ্গে ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। শিবশঙ্কর দাস বন্ধুবিয়োগে ভেঙে পড়েছেন। কথা বলতে গিয়ে বারবার গলা ধরে আসছিল তাঁর।
    • চন্দ্রনাথ সম্পর্কে শিবশঙ্করবাবু বলেন, “ক্লাস ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছি। খুব ভালো ছেলে ছিল। ৬টা বিষয়ে লেটার পেয়েছিল। স্টার পেয়েছিল। কথাবার্তা, স্বভাবচরিত্র খুব ভালো। শুভাকাঙ্খী ছিল। সবকিছুতে সহযোগিতা করত। চাকরি পেয়ে চলে যাওয়ার পর আর দেখা হয়নি। পরে ফিরে আসার পর আমরা একসঙ্গে তৃণমূল করি। পরে ছেড়ে বিজেপিতে যোগ দেয়।”
  • 07 May 2026 09:22 AM (IST)

    মধ্যমগ্রামের ঘটনায় তৈরি হচ্ছে সিট?

    মধ্যমগ্রামের ঘটনায় তৈরি হচ্ছে সিট। সূত্রের খবর এমনই। এছাড়া, সূত্র মারফত আরও জানা গিয়েছে, যে সমস্ত রাস্তা দিয়ে চন্দ্রনাথ রথের গাড়ি গিয়েছিল, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। রাজ্য পুলিশের ডিজি নিজে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন।

  • 07 May 2026 08:36 AM (IST)

    আজই চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত

    • আজ চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর FIR রুজু হবে।
    • আপাতত তদন্তে সহযোগিতা করছে CID। তদন্তভার যেতে পারে CID-র কাছে।
    • ইতিমধ্যেই ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানতে মৃতদেহের ক্ষত চিহ্ন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
    • নমুনা সংগ্রহ করা হয়েছে গাড়ি এবং ঘটনাস্থল থেকেও। খুনের প্যাটার্ন দেখে তদন্তকারীদের অনুমান সুপারি কিলারদের দিয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছে।
  • 07 May 2026 08:13 AM (IST)

    চন্দ্রনাথের খুনের ঘটনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ BJP কর্মীদের

    • বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি।
    • উতপ্ত পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা। পূর্ব মেদিনীপুরের ময়না এবং মহিষাদল এলাকায় রাতের বেলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় ময়না থানার পুলিশ। বিক্ষোভকারী এক বিজেপি কর্মী বলেন,” অবিলম্বে চন্দ্রনাথের খুনিদের গ্রেফতার করতে হবে।”
  • 07 May 2026 08:10 AM (IST)

    মধ্যমগ্রামে সিআইডি

    মধ্যমগ্রামে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি টিম। রয়েছে পুলিশও। ঘটনাস্থল খতিয়ে দেখছে রাজ্যের তদন্তকারী দল সিআইডি

  • 07 May 2026 08:08 AM (IST)

    পানিহাটিতে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি

    মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। অন্যদিকে, বসিরহাটে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এবার পানিহাটিতেও আক্রান্ত বিজেপি কর্মীরা। তাঁদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী।

Follow Us