West Bengal Election 2026 Highlights: ‘একটাও ভুল করবেন না, সব ভোট TMCকেই দেবেন’, রান্না বাদ দিয়ে সক্কাল-সক্কাল ভোট দেওয়ার আর্জি মমতার

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা ইডির মুখোমুখি না হওয়ায় তাঁকে এদিন তলব করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। এদিকে, আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারকে।

West Bengal Election 2026 Highlights: একটাও ভুল করবেন না, সব ভোট TMCকেই দেবেন, রান্না বাদ দিয়ে সক্কাল-সক্কাল ভোট দেওয়ার আর্জি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 20, 2026 | 11:36 PM

Live Assembly Election 2026 News Updates in Bengali: কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে তলব ইডি-র। গতকাল তাঁর বাড়িতে ২০ ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, শান্তনু সিনহা ইডির মুখোমুখি না হওয়ায় তাঁকে এদিন তলব করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। এদিকে, আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারকে। জমি দুর্নীতি থেকে তোলাবাজি একাধিক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে, আদালতে পেশ করার আগেই অসুস্থ হয়ে পড়েন জয়। আজ সশরীরে তাঁকে আদালতে পেশ করতে হবে। তা না হলে চিকিৎসা-সংক্রান্ত নথি পেশ করতে হবে আদালতে। অন্যদিকে, আজও প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা ও ভবানীপুরে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। পানিহাটিতে জনসভা করার কথা রয়েছে। কোচবিহারে সভা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এরও একাধিক কর্মসূচি রয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Apr 2026 04:59 PM (IST)

    WB Assembly Election 2026: ভোটের কাজে এসে গুলিবিদ্ধ জওয়ান

    ভোটের ডিউটিতে এসেছিলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। গুলিবিদ্ধ হলেন তিনি। জানা যাচ্ছে, তাঁর বাঁ দিকের কাঁধে গুলি লেগেছে। মুর্শিদাবাদের শক্তিপুরের একটি স্কুলে এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কী ভাবে গুলি লাগল ওই জওয়ানের? কেনই বা লাগল?

  • 20 Apr 2026 04:58 PM (IST)

    Supreme Court: ফর্ম ৬ নিয়ে অভিযোগ মেনকার, কী বলল সুপ্রিম কোর্ট?

    ‘ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পরও ফর্ম ৬-এর মাধ্যমে বিপুল সংখ্যক নতুন ভোটারের নাম যুক্ত করা হচ্ছে, যা বেআইনি।’ এই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোর্টে আবেদন জানালেন আইনজীবী মেনকা গুরুস্বামী। এসআইআর (SIR) প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আবেদন করেছেন তিনি। ফর্ম ৬ নিয়ে রাজ্যে তৃণমূলের নেতা-নেত্রীরা বারবার সরব হয়েছেন। বেআইনিভাবে গুচ্ছ গুচ্ছ ফর্ম নির্বাচন কমিশনের দফতরে জমা করা হয়েছে বলেও অভিযোগ তোলে তৃণমূল। আর এবার সেই ইস্যুতেই আবেদন সুপ্রিম কোর্টে।

  • 20 Apr 2026 03:04 PM (IST)

    Mamata Banerjee: অনেককে গ্রেফতারের পরিকল্পনা রয়েছে: মমতা

    • বীরভূমে ভোটবঙ্গে কার্পেট বম্বিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মুরারইতে সভা করেন তিনি।
    • তিনি অভিযোগ করলেন, তৃণমূলের অনেক কর্মীকে গ্রেফতারের প্ল্যান করছে। সেই লিস্ট আমরা পেয়ে গিয়েছি: মমতা
    • আমরাও কোর্টে যাব, ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব: মমতা
    • সব থেকে বড় চোর বিজেপি: মমতা
    • ভোটাধিকার রক্ষা করতে তৃণমূলকে ভোট দিন: মমতা
  • 20 Apr 2026 12:09 PM (IST)

    Jay Kamdar: ব্যবসায়ী জয় কামদারের অ্যাকাউন্টে কোটি কোটি লেনদেন

    সোনা পাপ্পু ঘনিষ্ঠ জয় কামদার সম্পর্কে বিস্ফোরক দাবি ইডি। জমি দুর্নীতি থেকে তোলাবাজি একাধিক মামলায় তাঁকে গতকালই গ্রেফতার করা হয়েছে। এবার জয় কামদারের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক তথ্য তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের হদিশ পেয়েছে ইডি। ৪ মাসে জয়ের অ্যাকাউন্টে জমা হয়েছে নগদ ৫০০ কোটি টাকা।

  • 20 Apr 2026 12:08 PM (IST)

    Supreme Court: নির্দেশ মানছে না অ্যাপেলেট ট্রাইবুনাল, কী বলল সুপ্রিম কোর্ট?

    সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না অ্যাপেলেট ট্রাইবুনাল। এবার এই মর্মে সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন এক আইনজীবীর। আইনজীবীর অভিযোগকে গুরুত্ব দিলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

  • 20 Apr 2026 10:48 AM (IST)

    Election Commission: প্রিসাইডিং অফিসারদের দিতে হবে মুচলেকা!

    প্রথম দফা ভোটের আগে নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। বুথে যাওয়ার আগে এবার প্রিসাইডিং অফিসারদের মুচলেকা দিতে হবে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে, কমিশনের এই নির্দেশকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে। কেন মুচলেকা দিতে হবে, প্রশ্ন তুলেছে বিএলও ঐক্যমঞ্চ।

  • 20 Apr 2026 10:46 AM (IST)

    WB Assembly Election 2026: ভোটবঙ্গে রক্ত ঝড়ল গোসাবায়

    ভোটবঙ্গে গোসাবায় শ্যুটআউট। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গতকাল রাতে বাইকে চেপে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে গোসাবা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায়।

  • 20 Apr 2026 10:45 AM (IST)

    I-PAC: আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিং-কে তলব ইডির

    ইডির স্ক্যানারে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিং। এবার তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দিলির ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। ওই একই মামলায় ভিনেশ চান্ডিলকে গ্রেফতার করেছে ইডি।

  • 20 Apr 2026 10:44 AM (IST)

    ED: কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহাকে তলব ইডির, ডেকে পাঠানো হল দুই ছেলেকেও

    ইডির নজরে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার এই শান্তনু। গতকাল সকালেই তাঁর দু’টি ঠিকানায় হানা দেয় ইডি। ফার্ন রোডে তাঁর ফ্ল্যাট ও ভাড়া দেওয়া বাড়িতে হানা দেয় ইডি। প্রায় ২০ ঘণ্টা তল্লাশি চলে। এবার তাঁকে তলব করেছে ইডি। আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে শান্তনুর দুই ছেলেকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ছেলের শিক্ষা প্রতিষ্ঠানেও বেআইনি লেনদেনের অভিযোগ।

Follow Us