West Bengal Budget 2026 Live: মডেল হিসেবে গড়ে তোলা হবে ফলতাকে, ১০টি পুরসভার ঘোষণা বাজেটে

West Bengal State Budget 2026 Live Updates in Bengali: আজ বেলা ১২ টায় বিধানসভায় চলতি আর্থিক বছরের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে তুঙ্গে আলোচনা। এবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগে জোর দেওয়া হতে পারে।

West Bengal Budget 2026 Live: মডেল হিসেবে গড়ে তোলা হবে ফলতাকে, ১০টি পুরসভার ঘোষণা বাজেটে
বাজেট পেশ করছেন অর্থমন্ত্রীImage Credit source: TV 9 Bangla

Jun 22, 2026 | 1:11 PM

LIVE NEWS & UPDATES

  • 22 Jun 2026 01:11 PM (IST)

    বিভিন্ন দফতরের জন্য প্রস্তাবিত বরাদ্দ

    ২০২৬-২৭ অর্থবর্ষে বিভিন্ন দফতরের জন্য প্রস্তাবিত বাজেট বরাদ্দ (নিট):

    • কৃষি বিপণন (Agricultural Marketing) – ৩৬৪.৯৯ কোটি টাকা
    • কৃষি (Agriculture) – ৮,৫৬৫.৮৪ কোটি টাকা
    • প্রাণিসম্পদ উন্নয়ন (Animal Resources Development) – ১,৪০৪.৪২ কোটি টাকা
    • অনগ্রসর শ্রেণি কল্যাণ (Backward Classes Welfare) – ২,৫৪৪.৪৮ কোটি টাকা
    • ভোক্তা বিষয়ক দপ্তর (Consumer Affairs) – ১৪৮.৪১ কোটি টাকা
    • সমবায় দফতর(Cooperation) – ৫৮৬.৬২ কোটি টাকা
    • সংশোধনাগার প্রশাসন (Correctional Administration) – ৫৮০.৫৫ কোটি টাকা
    • দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা (Disaster Management and Civil Defence) – ৩,০৩৫.৯৫ কোটি টাকা
  • 22 Jun 2026 01:09 PM (IST)

    সুন্দরবনে জলপথ যোগাযোগে বড় উদ্যোগ

     

    • সুন্দরবনের দুর্গম দ্বীপাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
    •  জেটি ও সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণ করা হবে।
    • সুন্দরবনের ১০৪টি দ্বীপের মধ্যে ৫৪টিতে মানুষের বসবাস থাকায় শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার পরিষেবা পৌঁছে দিতে
    • জলপথকে আরও কার্যকর করার পরিকল্পনা।
    •  সৌরচালিত নৌকার ব্যবহার উৎসাহিত করা হবে, যাতে যাত্রী ও পণ্য পরিবহণের পাশাপাশি কার্বন নিঃসরণও কমানো যায়।
    • সরকারের দাবি, এই পদক্ষেপ পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সুন্দরবনের আর্থ-সামাজিক উন্নয়নেও সহায়ক হবে।
  • 22 Jun 2026 01:08 PM (IST)

    পরিবহন ও জলপথে উন্নয়নে জোর

    বাজেটে পরিবহন ও নদীকেন্দ্রিক পরিকাঠামো উন্নয়নে একাধিক ঘোষণা

    দুর্গাপুর–আসানসোল ও শিলিগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে টেকনো-ইকোনমিক স্টাডি করার ঘোষণা।

    নদীকেন্দ্রিক অর্থনীতি ও জলপথ উন্নয়নে জোর

    •  ভাগীরথী এবং হুগলি নদীকে কেন্দ্র করে মধ্য ও দক্ষিণবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব।
    • এই অর্থে নদীর উপর জেটি উন্নয়ন, নতুন জেটি নির্মাণ, গ্রামীণ বাজারের সঙ্গে সংযোগকারী রাস্তা তৈরি এবং বাজার অবকাঠামোর উন্নয়ন করা হবে।
    •  সংলগ্ন অঞ্চলে মৎস্যচাষের প্রসারেও গুরুত্ব দেওয়া হবে।
    • উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং জলপথে পণ্য পরিবহণ আরও সহজ হবে।
  • 22 Jun 2026 01:06 PM (IST)

    বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য স্বস্তি

    সমাজের সবচেয়ে অসুরক্ষিত শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা জোরদার করতে বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব।

    এই পদক্ষেপের ফলে লক্ষাধিক উপভোক্তা সরাসরি উপকৃত হবেন বলে সরকারের আশা।

  • 22 Jun 2026 01:05 PM (IST)

    শহরাঞ্চলে খাদ্য সুরক্ষায় জোর

    • দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহরাঞ্চলে ৪০০টি ‘মা আহার’ কেন্দ্র চালু রয়েছে।
    • এই কেন্দ্রগুলিতে ডিম, মাছ ও সবজি-সহ পুষ্টিকর খাবার মাত্র ৫ টাকায় সরবরাহ করা হচ্ছে।
    • ভবিষ্যতে আরও ২১০টি নতুন ‘মা আহার’ কেন্দ্র চালুর ঘোষণা।
  • 22 Jun 2026 01:01 PM (IST)

    তফসিলি জাতির জন্য ঘোষণা

    বাজেটে তফসিলি জাতি, খাদ্য সুরক্ষা ও সামাজিক সুরক্ষায় একাধিক ঘোষণা

    • তফসিলি জাতির মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা (PM-AJAY) বাস্তবায়নের ঘোষণা।
    • এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতির জীবিকার উন্নয়ন, হোস্টেল নির্মাণ এবং তফসিলি অধ্যুষিত গ্রামগুলিকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
    •  চলতি অর্থবর্ষে ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১,৫০০ থেকে ২,০০০টি গ্রামকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য রাখা হয়েছে।
  • 22 Jun 2026 01:00 PM (IST)

    সরকারি চাকরিতে বড় নিয়োগ

    • রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ১ লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণা।
    • এর মধ্যে ৩০ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
    • নিয়োগের মধ্যে থাকবে—
    • ২০,০০০ পুলিশ কর্মী
    • ৫০,০০০ শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মী
    • ১,০০০ ইন্ডাস্ট্রিয়াল ফ্রন্টিয়ার/রাইফেলস কর্মী
    • বাকি পদ অন্যান্য সরকারি দফতরে পূরণ করা হবে।
  • 22 Jun 2026 12:59 PM (IST)

    দমকল পরিকাঠামো সম্প্রসারণ

    দমকল পরিকাঠামো সম্প্রসারণ

    • নতুন ফায়ার ব্রিগেড স্টেশন গড়ে তোলা হবে হেতমাবাদ, বিনাপাড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, লাবা রক (কালিম্পং), গিদ্দাপাহাড়ি, গড়বেতা, চণ্ডীপুর ও কাকদ্বীপে।
    • দার্জিলিংয়ের ডালি ফায়ার ব্রিগেড স্টেশনকে উন্নীত করা হবে।

    উপকূলীয় উন্নয়নে জোর

    উপকূলবর্তী পর্যটন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাঁথি-১ ও দেশপ্রাণ ব্লককে যুক্ত করে দীঘা-শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির এলাকা সম্প্রসারণের ঘোষণা।

  • 22 Jun 2026 12:58 PM (IST)

    নতুন জেলা, মহকুমা, পুরসভা ও প্রশাসনিক কেন্দ্র

    • প্রশাসনের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে একাধিক নতুন প্রশাসনিক ইউনিট গঠনের ঘোষণা।
    • নতুন জেলা হবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ।
    •  কাঁথিতে নতুন পুলিশ ডিস্ট্রিক্ট গঠিত হবে।
    • গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি হবে।
    • নতুন পুরসভা হিসেবে ঘোষণা করা হয়েছে শিবনিবাস, গাজোল, টাল, বেলদা, বাগানান, জয়গী, কোলাঘাট, কামারপুকুর ও টুঙ্গিপাড়ি।
  • 22 Jun 2026 12:49 PM (IST)

    জরুরি পরিষেবায় ‘ডায়াল ১১২’

     

    • ২৪ ঘণ্টা জননিরাপত্তা ও সুরক্ষার জন্য ‘ডায়াল ১১২’ জরুরি হেল্পলাইন চালুর প্রস্তাব।
    • প্রতিটি থানায় জরুরি পরিষেবার জন্য একটি করে গাড়ি মোতায়েন করা হবে।
    • এই প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।

     

  • 22 Jun 2026 12:43 PM (IST)

    ‘আপনার সরকার আপনার পাশে’ নামে নতুন উদ্যোগ চালু

    • সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ‘আপনার সরকার আপনার পাশে’ নামে নতুন উদ্যোগের ঘোষণা
    •  নাগরিকরা ৮৮৮৮০৮৮৮২০ টোল-ফ্রি হেল্পলাইনে যোগাযোগ করে অভিযোগ জানাতে ও তার নিষ্পত্তি করতে পারবেন।
    •  ২৪ ঘণ্টা জননিরাপত্তা ও সুরক্ষার জন্য ‘ডায়াল ১১২’ জরুরি হেল্পলাইন চালুর প্রস্তাব।
    • প্রতিটি থানায় জরুরি পরিষেবার জন্য একটি করে গাড়ি মোতায়েন করা হবে।
    • এই প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
  • 22 Jun 2026 12:40 PM (IST)

    ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য নিট ৪,৩৮,৭৭৫.২৯ কোটি টাকার বাজেট প্রস্তাব

    • কৃষি বিপণন (Agricultural Marketing) – ৩৬৪.৯৯ কোটি টাকা
    • কৃষি (Agriculture) – ৮,৫৬৫.৮৪ কোটি টাকা
    •  প্রাণিসম্পদ উন্নয়ন (Animal Resources Development) – ১,৪০৪.৪২ কোটি টাকা
    •  অনগ্রসর শ্রেণি কল্যাণ (Backward Classes Welfare) – ২,৫৪৪.৪৮ কোটি টাকা
    •  ভোক্তা বিষয়ক দপ্তর (Consumer Affairs) – ১৪৮.৪১ কোটি টাকা
    •  সমবায় দপ্তর (Cooperation) – ৫৮৬.৬২ কোটি টাকা
    •  সংশোধনাগার প্রশাসন (Correctional Administration) – ৫৮০.৫৫ কোটি টাকা
    • দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা (Disaster Management and Civil Defence) – ৩,০৩৫.৯৫ কোটি টাকা
  • 22 Jun 2026 12:11 PM (IST)

    বাজেট পেশের শুরুতেই বাংলার হৃতগৌরব ফেরানোর পক্ষে সওয়াল অর্থমন্ত্রীর

    • গত ৪ মে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে তা শুধু সরকারের পরিবর্তন নয়, তার থেকে বেশি। এই পরিবর্তন গত ৫ দশকের ক্রমাগত অবক্ষয়ের পরে বাংলার জনগণের নিজদের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধার করার দৃঢ় সংকল্পের পরিচয়।
    • স্বাধীনতা পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ ভারতের বৌদ্ধিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক চেতনাকে রূপ দিয়েছে। দুঃখের বিষয় আজ আমরা সেই উত্তরাধিকার নষ্ট করে অপ্রাসঙ্গিকতার প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছি। তারই বদল দরকার। 
  • 22 Jun 2026 12:03 PM (IST)

    বাজেট পেশ করছেন স্বপন দাশগুপ্ত

    বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

  • 22 Jun 2026 11:29 AM (IST)

    বাজেটের আগে বিধানসভায় পুজো দিলেন স্বপন দাশগুপ্ত-শুভেন্দু অধিকারী

    আজ বেলা ১২টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছেছেন তিনি। বাজেট পেশের আগে বিধানসভার মন্দিরে পুজো দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

  • 22 Jun 2026 11:12 AM (IST)

    বাজেটে কোন কোন বিষয়ে নজর?

    বাজেটে কী কী ঘোষণার সম্ভাবনা

    • শিল্প ও কর্মসংস্থানে জোর
    • শিল্পনীতিতে আমূল বদলের ঘোষণার সম্ভাবনা
    • আসতে পারে নতুন শিল্পনীতি
    • ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পের জন্য পৃথক নীতি
    • MSME-র জন্য নতুন পরিকাঠামো
    • স্টার্ট-আপ নীতির রূপরেখা
    • শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ
    • ডিএ নিয়ে ঘোষণার সম্ভাবনা

     

     

  • 22 Jun 2026 10:57 AM (IST)

    ‘অনেক ধারাবাহিকতা রয়েছে, আবার পরিবর্তনও রয়েছে’, বললেন স্বপন দাশগুপ্ত

    হাতে বাজেট ফাইল নিয়ে বাড়ি থেকে বিধানসভার উদ্দেশে রওনা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন দাশগুপ্ত বলেন,”সবটাই নতুন বার্তা। অনেকটাই নতুন বার্তা। তবে, সব জিনিস তো নতুন হয় না। কিছুটা পুরনোও আছে। সংসদীয় গণতন্ত্র ৭০ বছরের। এটার মধ্যে অনেক ধারাবাহিকতা রয়েছে, আবার অনেকটা পরিবর্তনও রয়েছে। দু’টোই মিশিয়ে আমরা সামনের দিনে চলব।”

  • 22 Jun 2026 10:51 AM (IST)

    বাজেটের ফাইলে বিশেষ নজর

    বাজেটে নজর কেড়েছে বিশেষ ফাইল। ফাইলের কভার মাদুরকাঠি ও জুটের তৈরি। ফাইলের ডানদিকে উপরে অশোক স্তম্ভ রয়েছে। নিচে সত্যমেব জয়তে লেখা। মাদুরকাঠি ও জুটের তৈরি ফাইলের মাধ্যমে কি কোনও বার্তা দিতে চাইছেন নতুন অর্থমন্ত্রী? এই নিয়ে জল্পনা বাড়ছে।

  • 22 Jun 2026 10:49 AM (IST)

    বেলা ১২টায় বাজেট পেশ করবেন স্বপন দাশগুপ্ত

    বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। আজ বেলা ১২ টায় বিধানসভায় চলতি আর্থিক বছরের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। আজ বেলা ১২ টায় বিধানসভায় চলতি আর্থিক বছরের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে তুঙ্গে আলোচনা। এবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগে জোর দেওয়া হতে পারে। এছাড়াও নজর থাকবে ডিএ, অন্নপূর্ণ বাজেট বা যুবশক্তি নিয়ে সরকারের কোনও ঘোষণা থাকে কি না। এদিকে, নজর কেড়েছে বাজেট ফাইল। অর্থমন্ত্রী যে ফাইলে বাজেটের পেপার নিয়ে আসবেন, সেই ফাইলের কভার মাদুরকাঠি ও জুটের তৈরি। সেক্ষেত্রে জুটশিল্পে বাড়তি নজর থাকে কি না সেদিকেও নজর থাকবে। বাজেটের সব খবরে নজর রাখতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।

Follow Us