West Bengal Live Update: দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন একাধিক রাস্তা, গাছ পড়ে বন্ধ স্ট্র্যান্ড রোড

Breaking News Live Update in Bengali: আজ মুর্শিদাবাদ সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই জেলায় মুখ্যমন্ত্রীর তিনটি কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালেও একই পরিস্থিতি। বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে বলে খবর। 

West Bengal Live Update: দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন একাধিক রাস্তা, গাছ পড়ে বন্ধ স্ট্র্যান্ড রোড
ভেঙে পড়ল গাছImage Credit source: Tv9 Bangla

Jul 10, 2026 | 11:17 AM

LIVE NEWS & UPDATES

  • 10 Jul 2026 11:17 AM (IST)

    এসআইআর (SIR) প্রক্রিয়ার পর এবার জনগণনা (Census 2027)। ফের শিক্ষকদের অংশগ্রহণের জন্য গেল চিঠি। রাজ্যে জনগণনা শুরু হওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার সেই কাজে বাধ্যতামূলকভাবে অংশ নেওয়ার জন্য শিক্ষকদের চিঠি পাঠানো হল। কলকাতা পুরনিগমের (KMC) তরফ থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে গিয়েছে এই চিঠি।

    বিস্তারিত পড়ুন : স্কুল শিক্ষকদের জন্য গেল চিঠি, সেন্সাসে অনীহা দেখালে হতে পারে তিন বছরের জেল

  • 10 Jul 2026 11:07 AM (IST)

    Weather Update: গাছ পড়ে বন্ধ স্ট্র্যান্ড রোড

    বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। এরই মধ্যে স্ট্রান্ড রোডে উপড়ে গিয়েছে বিশাল বটগাছ। যার জেরে স্ট্রান্ড রোডের একটা অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। অফিস টাইমে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পুলিশ ও দমকল যুদ্ধকালীন তৎপরতায় গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

  • 10 Jul 2026 10:08 AM (IST)

    TMC Fund: ফ্রিজ করা হল তৃণমূলের আরও ১২টি অ্যাকাউন্ট

    • তহবিল নিয়ে আরও চাপে মমতা-অভিষেক? এবার তৃণমূলের আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হল
    • আগে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল।
    • যদিও কলকাতা হাইকোর্ট বিশেষ শর্তে ফ্রিজ় হওয়া অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নির্দেশ দিয়েছে।

    পড়ুন বিস্তারিত: আরও বিপাকে কালীঘাট-তৃণমূল, এবার একসঙ্গে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

  • 10 Jul 2026 10:04 AM (IST)

    Ritabrata Banerjee: কমিশনে সম্পূর্ণ নথি জমা দেবে ঋতব্রতরা

    • আজ জাতীয় নির্বাচন কমিশনে সম্পূর্ণ নথি জমা দেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল কংগ্রেস।
    • ৬ জুলাই মমতা-পন্থী তৃণমূল কংগ্রেস তাদের নথি জমা দিয়েছে। এবার নির্বাচন কমিশন এই নথিপত্র যাচাই করে এবং দুই পক্ষের বক্তব্য শুনেই সিদ্ধান্ত নেবে যে আসল তৃণমূল কে।
    • আজই কি তৃণমূলের ভাগ্য নির্ধারণ হতে চলেছে?
  • 10 Jul 2026 10:01 AM (IST)

    Weather Update: বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা

    • মৌসুমি অক্ষরেখায় ভর করে সক্রিয় বর্ষা
    • রাতের পর সকালেও ঝমঝমিয়ে বৃষ্টি
    • ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর, শহরতলি
    • দমদমে বৃষ্টি হয়েছে ৯৬.৬ মিলিমিটার
    • আলিপুরে বৃষ্টির পরিমাণ ৩৬.৭ মিলিমিটার
    • অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে
    • কোচবিহারে ১৪৩ মিমি, আলিপুরদুয়ারে ১১২ মিমি বৃষ্টি
    • আগামিকালও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে
    • ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়
  • 10 Jul 2026 09:59 AM (IST)

    Baruipur Case: বারুইপুরকাণ্ডে বাড়ছে গ্রেফতারির সংখ্যা

    • মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বারুইপুরকাণ্ডে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে।
    • সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।
    • গত দুই দিনে অভিযান চালিয়ে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছিল।
    • গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৩৫।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বারুইপুরকাণ্ডে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, গণপিটুনির ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। গত দুই দিনে অভিযান চালিয়ে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৩৫। এদিকে, আজ জাতীয় নির্বাচন কমিশনে সম্পূর্ণ নথি জমা দেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, আজ মুর্শিদাবাদ সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই জেলায় মুখ্যমন্ত্রীর তিনটি কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালেও একই পরিস্থিতি। বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে বলে খবর। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলার লাইভ আপডেটে।

Follow Us