
বারুইপুরে নাবালিকা ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে তিন। ঘটনায় ইতিমধ্যেই ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে। বারুইপুরের সুপারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। গতকালই একজনকে গ্রেফতার করা হয়। আজ সকালে পুলিশের জালে আরও এক অভিযুক্ত। এদিকে, আজ শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে এদিন রাজ্যে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১২৫ ফুটের মূর্তি স্থাপন করা হবে ইকোপার্কে। তারই ভিত্তিপ্রস্থর স্থাপন করেন শাহ। অন্যদিকে, কমিশনে নথি জমা দেবে মমতা ও ঋতব্রত শিবির। দলের রাশ কার হাতে সিদ্ধান্ত নেবে জ্ঞানেশ কুমার। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে ।
মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী: শ্যামাপ্রসাদের জন্যই ভারতে হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিণ সত্যিকে স্বাধীনতার পর কংগ্রেসীরা, ও পরে সিপিএম ও তৃণমূল আসল সত্যিকে ভুলিয়ে দিয়েছে।
মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী: আগে বিধানসভার নাম ছিল আইনসভা। সেখানে শ্যামাপ্রসাদের নেতৃত্বে ৫৮-২১ ভোটে ভারত ভুক্তি হয়। এর থেকে বড় কিছু বলব না। আমাদের বাঙালি হিন্দুদের হোম ল্যান্ড দিয়ে গিয়েছেন তিনি। অথচ তাঁকে যাথাযথ সম্মান জানানো হয়নি। তাঁর কথা কোথাও পাঠপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি।
মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী: অমিত শাহজি ফোন করে বলেছিলেন, শুভেন্দু শ্যামাপ্রসাদের জন্মদিন বড় করে পালন করো। সেই কথা রাখতেই আজ সব সরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে।
মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী: পুরো বছর ধরে কাজ করব। শ্যামাপ্রসাদের দেখানো পথে চলব
বিস্তারিত পড়ুন: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ অমিত শাহ, জোর জল্পনা
বিস্তারিত পড়ুন: ‘নেই’-র দীর্ঘ তালিকা, পরীক্ষাই পিছিয়ে দিতে হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে
বামেদের বারুইপুর অভিযানে উত্তেজনা। জানা গিয়েছে, বারুইপুর থানায় বামেদের ডেপুটেশন দেওয়ার সময় উত্তেজনা তৈরি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বাম কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বৃষ্টির মধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী-সমর্থকরা।
বারুইপুর থানার সামনে উত্তেজনা
বারুইপুরের ঘটনায় পুলিশের জালে আরও এক। আগেই দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, আজ সকালে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
বারুইপুরে ধর্ষণ করেই খুন করা হয়েছে নাবালিকাকে। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রথামিক রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আরও উল্লেখ রয়েছে, নাবালিকার যৌনাঙ্গে একাধিক ক্ষত রয়েছে। মাথায় ভারী বস্তুর আঘাত রয়েছে। গলা ও ঘাড়েও আঘাত রয়েছে। নির্যাতনের পর জলে ফেলে দেওয়া হয় বলে উল্লেখ রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। সূত্রের খবর এমনটাই
রেড রোডে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাজ্যপাল আর এন রবি, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়রা।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তাঁর অবদানকে স্মরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
রবিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হঠাৎ বিপুল পুলিশে বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, হাউজ় অ্যারেস্ট করে রাখা হয়েছে তাঁকে। সরব হন কালীঘাট তৃণমূলের নেতা-নেত্রীরাও। দিদিকে আটকাতেই এত পুলিশ? প্রশ্ন তোলেন তাঁরা। এবার এই ঘটনায় মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মমতার বাড়ির সামনে এত পুলিশ মোতায়েনের কারণ কী, তাও জানিয়েছেন মন্ত্রী।
‘যদি কেউ ডিম ছোড়ে…’ মমতার হাউস অ্যারেস্ট অভিযোগে খোঁচা দিলীপের