AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘যদি কেউ ডিম ছোড়ে…’ মমতার হাউস অ্যারেস্ট অভিযোগে খোঁচা দিলীপের

Dilip Ghosh on Mamata's house arrest allegation: রাজ্যে যখন বিজেপি বিরোধী দল ছিল, সেইসময় তাঁদের সঙ্গে কী কী করেছে তৃণমূল, তা মনে করিয়ে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, " যখন আমরা যেতাম, তখন আমাদের সঙ্গে কী ব্যবহার করত? আমরা কিন্তু ভুলিনি। আমি তো ভুলিনি।

Dilip Ghosh: 'যদি কেউ ডিম ছোড়ে...' মমতার হাউস অ্যারেস্ট অভিযোগে খোঁচা দিলীপের
দিলীপ-মমতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 06, 2026 | 9:29 AM
Share

কলকাতা: রবিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হঠাৎ বিপুল পুলিশে বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, হাউজ় অ্যারেস্ট করে রাখা হয়েছে তাঁকে। সরব হন কালীঘাট তৃণমূলের নেতা-নেত্রীরাও। দিদিকে আটকাতেই এত পুলিশ? প্রশ্ন তোলেন তাঁরা। এবার এই ঘটনায় মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মমতার বাড়ির সামনে এত পুলিশ মোতায়েনের কারণ কী, তাও জানিয়েছেন মন্ত্রী।

কী বললেন দিলীপ ঘোষ?

রাজ্যে যখন বিজেপি বিরোধী দল ছিল, সেইসময় তাঁদের সঙ্গে কী কী করেছে তৃণমূল, তা মনে করিয়ে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। দিলীপ ঘোষ বলেন, ” যখন আমরা যেতাম, তখন আমাদের সঙ্গে কী ব্যবহার করত? আমরা কিন্তু ভুলিনি। আমি তো ভুলিনি। কতবার গাড়ি ভাঙা হয়েছে, কতবার গো-ব্যাক বলা হয়েছে। কত বার কালো পতাকা দেখানো হয়েছে। দেখুন বিরোধী থাকলে কেমন লাগে।”

মমতার অভিযোগ প্রসঙ্গে কটাক্ষের সুরেই দিলীপ বলেন, “কারও গণতান্ত্রিক অধিকার আমরা হরণ করছি না। ওঁ একটু ভুল বুঝছেন। পার্টির নেতারা যেভাবে ডিম খাচ্ছেন, ওঁকেও যদি ডিম ছোড়া হয়, তাই সম্মানের সঙ্গে সুরক্ষা দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, বারুইপুরে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনায় মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনায় ইতিমধ্যেই ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?