Bangla NewsWest bengal West Bengal News Live Updates Sujit Bose arrested by ED, CM Suvendu Adhikari Schedule BJP TMC
West Bengal News Live Update: আজই আদালতে তোলা হবে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে, সকালে হল মেডিক্যাল পরীক্ষা
West Bengal NEWS: শূন্য পাওয়া সত্ত্বেও অনেককে পুরসভায় নিয়োগ করা হয়েছে, এমনই অভিযোগ সামনে এসেছে রাজ্যের পুর নিয়োগ দুর্নীতির মামলায়। এই মামলায় একাধিকবার তলব করা হয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। তাঁর বাড়ি থেকে তাঁর ছেলের রেস্তোরাঁ- সর্বত্র তল্লাশিও চালানো হয়। এরপর সোমবার গ্রেফতার করা হয় তাঁকে।
আজ আদালতে পেশ করা হচ্ছে সুজিত বসুকেImage Credit source: TV9 Bangla
ভিনরাজ্যের মোট সাতজন দুঁদে অফিসারকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। দিল্লি, পটনা, রাঁচি, ধানবাদ, লখনউের অফিসাররা এই টিমে রয়েছেন।
মধ্যগ্রামের ঘটনার তদন্ত করছিল পুলিশ। সিআইডিও তদন্তে সহযোগিতা করছিল। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ৮-৯ জন ঘটনায় যুক্ত ছিল।
12 May 2026 08:57 AM (IST)
Sujit Bose: সকালে মেডিক্যাল পরীক্ষা হল সুজিত বসুর
বিধাননগর মহকুমা হাসপাতালে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে মঙ্গলবার সকালে। এরপর তাঁকে আদালতে পেশ করা হবে।
কোথাও গ্রুপ সি পদের জন্য ৬ লক্ষ টাকা, কোথাও গ্রুপ ডি পদের জন্য ৮ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।
পলিটিক্যাল অ্যারেস্ট বলে দাবি করেছেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসু। অন্যদিকে বিজেপির দাবি, এভাবে দুর্নীতির মামলায় আরও অনেককে গ্রেফতার করা হয়েছে।
রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে। বিজেপির দাবি, সুজিতের গ্রেফতারির সূত্র ধরে আরও অনেকের নাম সামনে আসবে। তবে তৃণমূল মনে করছে, শুধুমাত্র রাজনৈতিক কারণে সুজিতকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, আজ অসমে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত বিশ্বশর্মা। সেই অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।