West Bengal NEWS LIVE Update: হাইকোর্ট শোনার আগে কন্ঠস্বর দেবেন না, বিকেল ৪টে পর্যন্ত অপেক্ষা করতে হবে অভিষেককে

West Bengal news live update: মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হলদিয়া পেট্রোকেমিক্যালে। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বস্তিতেও। মুহূর্তের মধ্যে আশেপাশের একাধিক বাড়ি জ্বলে যায়।

West Bengal NEWS LIVE Update: হাইকোর্ট শোনার আগে কন্ঠস্বর দেবেন না, বিকেল ৪টে পর্যন্ত অপেক্ষা করতে হবে অভিষেককে
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

Jun 30, 2026 | 11:44 AM

LIVE NEWS & UPDATES

  • 30 Jun 2026 11:44 AM (IST)

    Abhishek Banerjee: হাইকোর্ট শোনার আগে কন্ঠস্বর দেবেন না অভিষেক

    • কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • আজ, মঙ্গলবার বিকেল ৪ টের মধ্যে কন্ঠস্বর দেওয়ার কথা অভিষেকের। অন্যদিকে, এদিন বিকেল ৪টে তেই মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
    • হাইকোর্ট শোনার আগে অভিষেক কন্ঠস্বর দেবেন না বলে জানা গিয়েছে।
    • ডিজে-হুমকি মামলায় অভিষেকের কন্ঠস্বরের নমুনা নিতে চায় সিআইডি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আগেই আদালতে গিয়েছেন অভিষেক। তবে সেখানে তাঁর কোনও স্বস্তি মেলেনি।
  • 30 Jun 2026 11:24 AM (IST)

    Weather Update: দক্ষিণ থেকে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

    • জুলাইয়ের প্রথম সপ্তাহে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হুগলি, হাওড়ায়। রবিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনায়। রবিবারই অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামেও।  আপাতত রোজই ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
    • জুন মাসের শেষ পর্যন্ত মোটের ওপর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিই হয়েছে। তাতে আরও বেড়ে প্যাচপ্যাচে গরম। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘেমেনেয়ে একাকার অবস্থা হতে হচ্ছে। গত কয়েকদিনে কলকাতা-শহরতলিতে দুপুরের পর থেকে কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে, তবে গরম কমেনি তাতে। বৃষ্টি শেষেই বেড়েছে ভ্যাপসা গরম।
  • 30 Jun 2026 10:31 AM (IST)

    Humayun Kabir: হুমায়ুনের তিন শাগরেদ গ্রেফতার

    • সোমবার দুপুরে বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবীরকে (Humayun Kabir) সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার ২৪ ঘণ্টার মধ্যেই ‘অ্যাকশন’ শুরু পুলিশের। সোমবার রাতে অভিযান চালিয়েই হুমায়ুনের সভার তিন আয়োজককে গ্রেফতার করা হয়েছে।
    • রাতে রেজিনগর থানার লোকনাথপুর গ্রামের বাসিন্দা আমিনুল শেখ ও কাশিপুর অঞ্চল এলাকার বাসিন্দা গোলাম মোস্তাফাকে গ্রেফতার করা হয়েছে। পরে শক্তিপুর থানা এলাকা থেকে আনিসুর রহমান নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
    • গত ২৬ জুন রেজিনগরের সভা থেকে রীতিমতো সুর চড়িয়ে হুমায়ুন বিজেপির উদ্দেশে বলেছিলেন, “আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব সেদিন এমন স্যাটাভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বওয়ার লোক থাকবে না।” সেই বক্তব্যের পরই দায়ের হয় এফআইআর।
  • 30 Jun 2026 10:29 AM (IST)

    Abhishek Banerjee: আজ কন্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক

    • ‘ডিজে-হুমকি’ মামলায় বিধাননগর আদালতে কন্ঠস্বরের নমুনা জমা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বিধাননগর আদালতে যাওয়ার কথা তাঁর।
    •  

      ডিজে মন্তব্য তিনিই করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হবে। অভিষেকের গলার স্যাম্পলের সঙ্গে মিলিয়ে দেখবেন সিআইডি-র তদন্তকারীরা।

    •  

      হাইকোর্টে অভিষেকের আইনজীবী আবেদন করেছিলেন, যাতে কোনও কড়া পদক্ষেপ না করা হয়। সেই আর্জি শুনতে রাজি হয়নি আদালত।

  • 30 Jun 2026 10:25 AM (IST)

    Fire at Haldia Petrochemical: হলদিয়ায় অগ্নিদগ্ধ ১৫ জন, আশঙ্কাজনক ৬

    • হলদিয়া পেট্রোকেমিক্যালে (Haldia Petrochemical Fire) ভয়াবহ আগুন। আজ সকালে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে আগুন (Haldia Fire) লাগে।
    • দমকলের ১২টি ইঞ্জিন রয়েছে এখনও ঘটনাস্থলে। দুই থেকে আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনায় বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন। ঘটনায় অগ্নিদগ্ধ ১৫ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ৬ জন। তাঁদের গ্রিন করিডোর করে আনা হচ্ছে কলকাতায়।
    • অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে খবর। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হলদিয়ার অগ্নিকাণ্ডের জেরে আসানসোল হলদিয়া এক্সপ্রেসকে তমলুক পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ফের তমলুক থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা হবে হলদিয়া আসানসোল এক্সপ্রেস।

রাজ্য রাজনীতিতে একাধিক বড় আপডেট। একদিকে ‘ডিজে-হুমকি’ মামলায় কন্ঠস্বরের নমুনা দিতে যেতে হবে অভিষেককে। অন্যদিকে, বিধায়ক হুমায়ুন কবীরের তিন শাগরেদকে গ্রেফতার করল পুলিশ। এছাড়া, হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাজ্য-রাজনীতির সেই সব খবর দেখে নিন একনজরে।

Follow Us