বিপদ কাটেনি এখনও, বাড়ছে বড় বিপদের শঙ্কা

Oct 29, 2026 | 3:26 PM

ঘূর্ণিঝড় অর্ণব শক্তি হারালেও বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নতুন নিম্নচাপ। জোড়া দুর্যোগের জেরে রাজ্যজুড়ে আজও বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে প্রবল তুষারপাত শুরু হয়েছে সিকিমে। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? জানুন বিস্তারিত...

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি হারালেও আন্দামান সাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় দুর্যোগ অব্যাহত। শনিবারের মধ্যে এই সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হবে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে।

অন্যদিকে, আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, পাহাড়ে পশ্চিমী ঝঞ্ঝার জেরে সিকিমের নাথুলা ও নাথাং ভ্যালিতে প্রবল তুষারপাত শুরু হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আজ ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে।

Published on: Oct 29, 2026 03:24 PM
Follow Us
Loading...
Unable to load recommendations.