ভাসানে ক্রেনে ‘না’ রাজ্য সরকারের। বিসর্জন ঘাটে ক্রেনের ব্যবহার করা যাবে না: শুভেন্দু
মাতৃপক্ষ শুরু হওয়ার আগে পুজোর উদ্বোধন নয়। পিতৃপক্ষে কোনও পুজোর উদ্বোধন করা যাবে না: শুভেন্দু
পুজো ও বিসর্জনে ডিজে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ: শুভেন্দু
কলকাতার ১৩টি বড় রাস্তা আটকে পুজো করা যাবে না: শুভেন্দু
জাতীয় সড়ক আটকে পুজো করা যাবে না: শুভেন্দু
07 Sep 2026 02:24 PM (IST)
Mamata Banerjee: মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল। মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত মিছিলের আবেদন। আদালতের দ্বারস্থ অসিত মজুমদার।
কেন মিছিল?
রাজ্য সরকারের কাজে খুশি নয় কালীঘাট তৃণমূল।
প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
মিছিলে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
১১ সেপ্টেম্বর মিছিলের আবেদন করা হয়েছে।
মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
চলতি সপ্তাহে শুনানি হবে।
07 Sep 2026 01:36 PM (IST)
Suvendu Adhikari: ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আর এক হাজার নয়। দেড় হাজার করে মিলবে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও দিব্যাঙ্গ ভাতা। সোমবার নবান্ন (Nabanna) থেকে বর্ধিত হারে ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে ভাতার ক্ষেত্রে বিগত সরকারের আমলে তৈরি করা ওয়েটিং লিস্টে বাতিল করলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন সরকারের আমলে যাঁরা আবেদন করেছেন, তাঁদের অগ্রাধিকার দিতে হবে।
আজ, ৭ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ভাতা অ্যাকাউন্টে ক্রেডিট করার কাজ শুরু করছে। এবার থেকে যোগ্য উপভোক্তারা ১০০০ টাকার বদলে পাবেন ১৫০০ টাকা।
নবান্ন সভা ঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে ভাতা বৃদ্ধি প্রদান অনুষ্ঠান শুরু হল।
১০০০ টাকা ভাতা বৃদ্ধি পেয়ে হল ১৫০০ টাকা।
মুখ্যমন্ত্রী জানান, যোগ্য উপভোক্তার সংখ্যা ৮২.০৫ লক্ষ। এরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পাবেন।
মুখ্যমন্ত্রী প্রতীকী চেক প্রদান করেন।
07 Sep 2026 11:16 AM (IST)
Delhi TMC Office Raid: সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর দিল্লির সদর দফতরে ঢুকলেন ইডি আধিকারিকরা
অবশেষে দিল্লিতে তৃণমূলের সদর দফতরে ঢুকল ইডি।
সোমবার সকালে নয়া দিল্লিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাউথ এভিনিউ সদর দফতরে হাজির হন ইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, ৬১ সাউথ এভিনিউ সাংসদ বাংলোটি রাজ্যসভার সাংসদ হিসাবে নাদিমুল হকের নামে তালিকাভুক্ত।
তবে এই বাড়িতে থাকেন না নাদিমুল হক। তাঁর নামে তালিকাভুক্ত বাড়ি বরাবর তৃণমূলের পার্টি অফিস হিসাবে ব্যবহৃত হয়।
কিন্তু, অফিসের মেন গেটে তালা ছিল। সকাল সাতটা থেকে ওই অফিসের বাইরে অপেক্ষা করছিলেন তদন্তকারী আধিকারিকরা।
টানা সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করার পর অফিসে ঢোকেন তাঁরা।
ডেরেক ও ব্রায়েনের আপ্ত সহায়ক এসে গেট খুলে দিয়েছেন।
ভিতরে গিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি।
07 Sep 2026 11:09 AM (IST)
Calcutta High Court: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন রবীন্দ্র ভি ঘুগে
অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সম্প্রতি, দেশের আটটি হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতা হাইকোর্ট। এতদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। এবার কেন্দ্রের অনুমোদন অনুযায়ী, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন রবীন্দ্র ভি ঘুগে (Justice Ravindra V Ghuge)। বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি ঘুগে। এবার কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব সামলাবেন তিনি।
বেড না পেয়ে মাটিতে শুয়েই রোগীরা, BJP বিধায়ক এসে দেখলেন সবটা, দিলেন প্রস্তাব
কেউ বসে রয়েছেন মাটিতে। কেউ বা চাটাই পেতে শুয়ে আছেন মাটিতে। বেড জোটেনি। কারণ? সরকারি হাসপাতালে মিলছে না পর্যাপ্ত বেড। আর গোটা বিষয়টি নিজের চোখে দেখলেন বিধায়ক। মাঝরাতে আচমকা হাসপাতালে হানা দিলেন তিনি। স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি হাসপাতালে ঘুরে ঘুরে খতিয়ে দেখেন পরিকাঠামোর হাল হকিকত। বেডের অভাবে বহু রোগীকে মেঝেতে শুয়ে থাকতে দেখে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে সমস্যা সমাধানের আর্জিও জানালেন বিধায়ক। ঘটনা বাঁকুড়ার ইন্দাসের।
সকাল সকাল অভিযান নাদিমুল হকের অফিসে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। জানা গিয়েছে, পার্ক সার্কাসে আখবার-ই-মশরিক নামক একটি উর্দু সংবাদপত্রের অফিসে হানা দিয়েছে ইডি। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এমনকী, অফিসের মূল দরজায় তালা লাগিয়ে দেন ইডি আধিকারিকরা, যাতে কেউ ঢুকতে বা বেরতে না পারেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বিলবোর্ড খুলে দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন সুরাহা না মেলায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস।
আজ প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে শুনানি রয়েছে।
কলকাতা পুরসভার কমিশনার সহ শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।