AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura News: বেড না পেয়ে মাটিতে শুয়েই রোগীরা, BJP বিধায়ক এসে দেখলেন সবটা, দিলেন প্রস্তাব

Bankura: এবার সেই পরিকাঠামো ও রাতে হাসপাতালের পরিষেবা সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার মাঝরাতে হাসপাতালে হাজির হলেন স্থানীয় বিধায়ক নির্মল কুমার ধাড়া। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন পরিষেবার হাল।

Bankura News: বেড না পেয়ে মাটিতে শুয়েই রোগীরা, BJP বিধায়ক এসে দেখলেন সবটা, দিলেন প্রস্তাব
মাটিতে শুয়ে রোগীরাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 07, 2026 | 11:04 AM
Share

বাঁকুড়া: কেউ বসে রয়েছেন মাটিতে। কেউ বা চাটাই পেতে শুয়ে আছেন মাটিতে। বেড জোটেনি। কারণ? সরকারি হাসপাতালে মিলছে না পর্যাপ্ত বেড। আর গোটা বিষয়টি নিজের চোখে দেখলেন বিধায়ক। মাঝরাতে আচমকা হাসপাতালে হানা দিলেন তিনি। স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি হাসপাতালে ঘুরে ঘুরে খতিয়ে দেখেন পরিকাঠামোর হাল হকিকত। বেডের অভাবে বহু রোগীকে মেঝেতে শুয়ে থাকতে দেখে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে সমস্যা সমাধানের আর্জিও জানালেন বিধায়ক। এমনকী সুপার স্পেশালিটি হাসপাতাল বানানোরও প্রস্তাব দিলেন তিনি। ঘটনা বাঁকুড়ার ইন্দাসের।

স্বাস্থ্যের ব্যপারে বাঁকুড়ার ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর শুধুমাত্র ইন্দাস বিধানসভার মানুষ নয়, পার্শ্ববর্তী কোতুলপুর ও পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ বিধানসভার একাংশের মানুষও নির্ভরশীল। কিন্তু এই হাসপাতালে পরিকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের। এবার সেই পরিকাঠামো ও রাতে হাসপাতালের পরিষেবা সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার মাঝরাতে হাসপাতালে হাজির হলেন স্থানীয় বিধায়ক নির্মল কুমার ধাড়া। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন পরিষেবার হাল।

পরে বিধায়ক জানান, পরিষেবার তেমন খামতি না থাকলেও হাসপাতালে বেডের অভাব রয়েছে। ফলে বহু রোগীকে মেঝেতে শুয়েই পরিষেবা নিতে হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য হাসপাতালটিকে গ্রামীণ হাসপাতাল অথবা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরণের চেষ্টা করা হবে। তিনি বলেন, “অনেক রোগী বেড পায়নি। বেড সংখ্যা সীমিত। আমি এই কথা মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য়মন্ত্রীকে বলেছি। এই স্বাস্থ্যকেন্দ্রে প্রচুর রোগী আসেন। তাই এই হাসপাতালকে আগামী দিনে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করা যায়।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ