Senior Citizen Free Train Travel: সিনিয়র সিটিজেনদের জন্য বিরাট ঘোষণা, ট্রেনে যাত্রা হয়ে গেল সম্পূর্ণ ফ্রি! মেট্রোর টিকিটে ২৫ শতাংশ ছাড়

Bangladesh News: চলতি সপ্তাহের বৃহস্পতিবার, ১১ জুন বাংলাদেশের জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটের জন্য এই ঘোষণা করেন। সরকারের দাবি, এই ছাড় ঘোষণায় প্রবীণ নাগরিকদের যাতায়াত অনেকটা সহজ হবে। তাদের খরচ কমবে উল্লেখযোগ্যভাবে।

Senior Citizen Free Train Travel: সিনিয়র সিটিজেনদের জন্য বিরাট ঘোষণা, ট্রেনে যাত্রা হয়ে গেল সম্পূর্ণ ফ্রি! মেট্রোর টিকিটে ২৫ শতাংশ ছাড়
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

Jun 14, 2026 | 6:50 PM

ঢাকা: বড় ঘোষণা। প্রবীণ নাগরিকদের জন্য বড় পদক্ষেপ তারেক রহমানের (Tarique Rahman)। বাংলাদেশের প্রবীণ নাগরিকদের (Senior Citizen) ট্রেনে যাতায়াত সম্পূর্ণ ফ্রি (Free Travel in Train) হয়ে গেল। শুধু তাই নয়, মেট্রোরেলের টিকিটেও ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বাজেটেই বড় ঘোষণা করা হয়েছে। ৬৫ বছর ও তার ঊর্ধ্বের প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ উদ্যোগ নিল বাংলাদেশের নতুন বিএনপি সরকার। জানানো হল, প্রবীণ নাগরিকরা ট্রেনে সম্পূর্ণ নিখরচায় ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি মেট্রোরেলে যাতায়াতেও ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। মেট্রোরেলের এমআরটি পাসেও এই সুবিধা পাওয়া যাবে।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার, ১১ জুন বাংলাদেশের জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটের জন্য এই ঘোষণা করেন। সরকারের দাবি, এই ছাড় ঘোষণায় প্রবীণ নাগরিকদের যাতায়াত অনেকটা সহজ হবে। তাদের খরচ কমবে উল্লেখযোগ্যভাবে।

প্রসঙ্গত, এর আগে গত মে মাসেই বাংলাদেশের মেট্রোতে প্রবীণদের জন্য ছাড় ঘোষণা করা হয়। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোতে ৬৫ বছর ও তার ঊর্ধ্বের প্রবীণ নাগরিকরা এবং বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীরা টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এর জন্য তাদের শুধু জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। কাউন্টারে এই পরিচয়পত্র দেখালেই ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। টিকিটের মূল ভাড়াতেই ছাড় দেওয়া হবে। সার্ভিস চার্জ, ভ্যাট দিতে হবে বর্তমান হারেই। বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখাতে হবে। তখন জানানো হয়েছিল, একজন প্রবীণ নাগরিক সপ্তাহে সর্বোচ্চ দুই বার এই ছাড়ের সুবিধা নিতে পারবেন।

Follow Us