Trump on India: ‘ভারতকে দেখুন…’, আমেরিকার নীতিকে দোষারোপ করে ভারতের ভূয়সী প্রশংসায় ট্রাম্প

Donald Trump: ট্রাম্পের বক্তব্য, আমেরিকার অর্থনৈতিক অবস্থা যখন ভালো থাকে, তখন সে দেশের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দেয়। তাঁর মতে, এমন পরিস্থিতিতে সুদের হার কমানো উচিত। তিনি প্রাক্তন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান অ্যালান গ্রিনস্প্যানের প্রশংসা করে বলেন যে তিনি সুদের হার কমাতেন।

Trump on India: ভারতকে দেখুন..., আমেরিকার নীতিকে দোষারোপ করে ভারতের ভূয়সী প্রশংসায় ট্রাম্প
Image Credit source: PTI

Nov 21, 2026 | 6:55 AM

ওয়াশিংটন: ভারতের অর্থনীতির প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির উদাহরণ তুলে ধরেন ট্রাম্প। পাশাপাশি আমেরিকায় সুদের হার কেন এত বেশি, সেই প্রশ্নও তোলেন। আঙুল তোলেন আমেরিকার ফেডেরাল রিজার্ভের দিকেই।

ভারতে যে সুদের হার কতটা কম, সে কথা উল্লেখ করে ভারতের অর্থনীতির প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেন, “ভারতকে দেখুন। সেখানে সুদের হার কম এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশ।” ট্রাম্প আরও দাবি করেন যে আমেরিকাতেও যদি সুদের হার কমিয়ে দেওয়া হয়, তবে মার্কিন অর্থনীতিতেও ১৪ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি হতে পারে।

ট্রাম্পের বক্তব্য, আমেরিকার অর্থনৈতিক অবস্থা যখন ভালো থাকে, তখন সে দেশের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দেয়। তাঁর মতে, এমন পরিস্থিতিতে সুদের হার কমানো উচিত। তিনি প্রাক্তন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান অ্যালান গ্রিনস্প্যানের প্রশংসা করে বলেন যে তিনি সুদের হার কমাতেন। কিন্তু বর্তমান অবস্থা নিয়ে মূলত অভিযোগ তোলেন তিনি।

আমেরিকার ফেডেরাল রিজার্ভে রাজনীতি প্রভাবিত বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি চেয়ারম্যানকে দোষারোপ করছি না। কিন্তু আমাদের ফেডেরালে রাজনীতির প্রভাব রয়েছে।”

ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার ‘কোয়াড’ (QUAD)-এর নেতাদের সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার জন্য কথা বলা হয়েছে ‘কোয়াড ব্যুরো লিডার্স ফোরাম’-এ। এছাড়া, ‘কোয়াড এসআই অ্যাক্সিলারেটর’ চালু করার কথাও জানান তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us