
ওয়াশিংটন: ঐতিহাসিক বিনিয়োগের জন্য ভারতকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় তৈল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করেছে ভারতীয় সংস্থা ‘রিলায়েন্স’। বিগত ৫০ বছরে প্রথমবার রিলায়েন্সের হাত ধরে কোনও তৈল শোধনাগার তৈরি হচ্ছে আমেরিকার মাটিতে।
সোশ্যাল মিডিয়ায় ওই প্রজেক্টের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, টেক্সাসের ব্রাউনসভিলে তৈরি হচ্ছে ওই তৈল শোধনাগার। ৩০০ বিলিয়ন ডলারের ওই প্রজেক্ট আমেরিকার অর্থনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা ভারতের সঙ্গে কোনও বৃহত্তর চুক্তির অংশ কি না, তা স্পষ্ট নয়।
প্রজেক্ট প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘এই বিনিয়োগের জন্য ভারত ও তাদের বৃহত্তম এনার্জি কোম্পানিকে ধন্যবাদ।’ আমেরিকার এনার্জি সেক্টরের জন্য এই প্রজেক্ট একটা মাইলফলক বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। তাঁর কথায়, আমেরিকার ইতিহাসে এটি অন্যতম বৃহৎ বিনিয়োগ এটি। এর ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও উল্লেখ করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, এই পরিশোধনাগার জ্বালানির মার্কেটের পাশাপাশি জাতীয় সুরক্ষার জন্যও হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সবথেকে পরিশুদ্ধ তেল উৎপাদন হবে বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।
President Donald J. Trump announces that America First Refining is opening the FIRST new U.S. Oil Refinery in 50 YEARS in Brownsville, Texas. 🇺🇸
This is what AMERICAN ENERGY DOMINANCE looks like. 💪 pic.twitter.com/UTOW7wECCI
— The White House (@WhiteHouse) March 10, 2026
কীভাবে আমেরিকার বিনিয়োগ বাড়াচ্ছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমেরিকা এভাবে কর্মসংস্থান বাড়াচ্ছে, অর্থনীতিতেও যার প্রভাব পড়ছে।