Gen-Z protests: এবার জার্মানিতে বিক্ষোভের আগুন, রাস্তায় জেন-জি

Gen Z Protests: রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করল, তখন রুশ সেনাকে শহরের মধ্যে দেখলেই ইউক্রেনের সাধারণ মানুষ মলোটভ ককটেল ছুড়ত। রাশিয়ান আর্মিকে ওয়েলকাম জানাতে বাড়িতে বাড়িতে সবাই এই জিনিসটা তৈরি করতেন। আসলে এইটা ফিনিশ আর্মির দান। স্তালিনের আক্রমণের সময়েই তৈরি করেছিল ফিনিশ সেনা। মলোটভ ককটেল আসলে বোতল বোমা।

Gen-Z protests: এবার জার্মানিতে বিক্ষোভের আগুন, রাস্তায় জেন-জি
বিক্ষোভের আগুনImage Credit source: PTI

Nov 10, 2026 | 8:50 PM

বিক্ষোভের আগুনে জ্বলছে ইউরোপের বিভিন্ন দেশ। জার্মানি তুলনায় শান্ত ছিল। সেখানেও এবার আগুন লেগে গেল। অতি বাম আর শরণার্থীদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ করেছে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সেন্টার-রাইট সরকার। ইউরোপের প্রতিবাদীরা বলছেন, তাঁরা এক্সক্লুডেড, চাই ইনক্লুসিভ সোসাইটি। আর শাসক সেটা মানছে না। জার্মানিতে যারা রাস্তায় নেমেছে, তারা নিজেদের নাম দিয়েছে জেন-জি রেগেল্ট অর্থাৎ জেন-জি-র হাতেই দায়িত্ব। সবাই কমবয়সি। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, কোলন, হামবুর্গ-সহ প্রায় আটতিরিশ শহরে চলছে প্রতিবাদ। দাবি, সরকারি পরিষেবা ঠিক করতে হবে। দিতে হবে সোশ্যাল সিকিওরিটি। জিনিসের দাম কমাতে হবে। শিক্ষা-স্বাস্থ্যে বরাদ্দ বাড়াতে হবে। আর কান ধরে নিয়ে গিয়ে কম্পালসারি আর্মি ট্রেনিং কোনওমতে চলবে না।

প্রতিবাদ মিছিল থেকেই ছড়িয়েছে হিংসা। বিক্ষোভকারীরা দোকান ভাঙচুর, দোকানে লুটপাট চালিয়েছেন। আগুন ধরিয়ে দিয়েছেন। পুলিশকে লক্ষ্য করে স্মোক বম্ব, পাথর, ডিম, বাজি- সবই ছোড়া হয়েছে। পুলিশও জলকামান ছুড়েছে, টিয়ার গ্যাস ফাটিয়েছে, দেশের তরুণ প্রজন্মের পিঠে লাঠি বুলিয়ে দিয়েছে। কোনও পক্ষই সংযম রাখতে পারেনি। এসবের মাঝে আবার ফ্রান্সে পুলিশকে লক্ষ্য করে মলোটভ ককটেল ছোড়া হয়েছে। প্যারিসে ৩ জন পুলিশকর্মী আগুনে পুড়ে আহত হয়েছেন। জার্মানিতেও একই অভিযোগ উঠেছে।

রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করল, তখন রুশ সেনাকে শহরের মধ্যে দেখলেই ইউক্রেনের সাধারণ মানুষ মলোটভ ককটেল ছুড়ত। রাশিয়ান আর্মিকে ওয়েলকাম জানাতে বাড়িতে বাড়িতে সবাই এই জিনিসটা তৈরি করতেন। আসলে এইটা ফিনিশ আর্মির দান। স্তালিনের আক্রমণের সময়েই তৈরি করেছিল ফিনিশ সেনা। মলোটভ ককটেল আসলে বোতল বোমা। বোতলে থাকে পেট্রোল, কেরোসিন, অ্যালকোহল আর আলকাতরার মিশ্রণ। সিল করা বোতলের থেকে বেরিয়ে থাকে পলতে। পলতেয় আগুন দিয়ে বোতলটা ছুড়ে মারলেই প্রবল বিস্ফোরণ হয়। রাশিয়ান ট্যাঙ্ক যখন ঢুকতে শুরু করে তখন ফিনিশ সোলজাররা জঙ্গলের মধ্যে পাহাড়ের ঢাল বেয়ে একেবারে ট্যাঙ্কের পাশে নেমে আসতেন। রুশ সেনা কিছু বোঝার আগেই তাঁরা ট্যাঙ্কের এয়ার ভেন্টের মধ্যে এই বোতল বোমা ঢুকিয়ে দিতেন। বিস্ফোরণে ট্যাঙ্ক ধ্বংস হয়ে যেত।

স্তালিন প্রথমে হেলসিঙ্কির ওপর বোমা ফেলা শুরু করেছিলেন। সমালোচনার মুখে পড়ে সেখান থেকে সরে এসে গ্রাউন্ড ইনভেশনে যান। সেইসময় সোভিয়েত বিদেশমন্ত্রী ভিয়াচেস্লাভ মলোটভ ব্যঙ্গ করে বলেছিলেন বোমা নয়, আমরা তো ফিনিশদের জন্য আকাশ থেকে রুটি ফেলেছি। তাই পাল্টা কটাক্ষে ফিনিশরাও তাদের বোতল বোমার নাম দিয়েছিল মলোটভ ককটেল। মলোটভের নাম আর নানা তরলের মিশ্রণ বলে ককটেল। যুদ্ধের জিনিস শহরের পথে ব্যবহার করা হচ্ছে। ইউরোপের লক্ষণ ভালো নয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us