Iran Chosen it New Supreme Leader: খামেনেইয়ের ‘আকাশবাণী’ মেনে নির্বাচিত ইরানের নয়া সুপ্রিম লিডার

Iran New Supreme Leader: ইরানের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ওই প্রার্থীকে পরবর্তী সুপ্রিম লিডার হিসাবে নিয়োগ করার ক্ষেত্রে পরিষদের মধ্য়ে প্রক্রিয়াগত কিছু বিবাদ তৈরি হয়েছে। কিছু সদস্য মনে করেন, নিয়োগের আগে একটি আনুষ্ঠানিক বৈঠক প্রয়োজন। অন্য অংশ নিরাপত্তাহীনতার জেরে সেই বৈঠক বা সমাবেশ থেকে বিরত থাকতে চায়।

Iran Chosen it New Supreme Leader: খামেনেইয়ের আকাশবাণী মেনে নির্বাচিত ইরানের নয়া সুপ্রিম লিডার
প্রতীকী ছবিImage Credit source: Gemini

|

Mar 08, 2026 | 5:49 PM

তেহরান: নির্বাচিত হয়ে গিয়েছে আয়াতোল্লা আলী খামেনেইয়ের উত্তরসূরি। গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের যৌথ অভিযানে মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার। তার পর থেকে একটি প্রশ্ন হাওয়ায় ভেসে যায়, এবার কার হাতে যাবে ইরানের দায়িত্ব? সপ্তাহ কাটিয়ে মিলেছে সেই উত্তর। বাছাই হয়ে গিয়েছে খামেনেই উত্তরসূরিকে। কিন্তু তাঁর পরিচয় আপাতত বিশ্বের সামনে খোলসা করতে চায় না তেহরান।

রবিবার ইরানের এক সংসদীয় সদস্য আয়াতোল্লা মহম্মদ মেহেদী মিরবাকেরি বলেন, “পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে পরিষদ একজন প্রার্থীকে বেছে নিয়েছেন। সবার মত, তাঁকেই যেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা করা হয়।” কিন্তু একমত হওয়া হলেও, সেই অজ্ঞাত পরিচয়ের প্রার্থীকেই যে চূড়ান্ত করা হয়ে গিয়েছে, এমনটা নয়। সংবাদ সংস্থা মেহের-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই প্রার্থীকে এখনই পরবর্তী সুপ্রিম লিডার হিসাবে দায়িত্ব সপে দেওয়ার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে। কী সেই সমস্যা?

ইরানের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ওই প্রার্থীকে পরবর্তী সুপ্রিম লিডার হিসাবে নিয়োগ করার ক্ষেত্রে পরিষদের মধ্য়ে প্রক্রিয়াগত কিছু বিবাদ তৈরি হয়েছে। কিছু সদস্য মনে করেন, নিয়োগের আগে একটি আনুষ্ঠানিক বৈঠক প্রয়োজন। অন্য অংশ নিরাপত্তাহীনতার জেরে সেই বৈঠক বা সমাবেশ থেকে বিরত থাকতে চান।

নিয়োগ পরিষদের সদস্য আয়াতোল্লা হেইদার আলেকাসির বলেন, “নয়া সুপ্রিম লিডারের নাম প্রকাশ্যে এলে বিপদ হতে পারে। কারণ, শত্রুদেশ (আমেরিকা ও ইজরায়েল) তাঁকে অপছন্দ করবেন, এটাই স্বাভাবিক।” তিনি আরও জানান, ইরানের এই নয়া সুপ্রিম লিডারকেও আলী খামেনেইয়ের বলে যাওয়া মাপকাঠি মেনেই নির্বাচিত করা হয়েছে। তাই সেই সূত্র ধরেই এখনই তাঁর নাম প্রকাশ ও তাঁকে দায়িত্ব সপে দিয়ে আগাম বিপদ ডেকে আনতে চায় না তেহরান।

Follow Us