Iran-Israel War Live: ইরানের হামলার নিন্দা রাশিয়ার, ভারতের জন্য খোলা হরমুজ প্রণালী?

Iran-Israel : মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। আজ সকালে ইরানের উপর বড়সড় হামলা চালায় ইজ়রায়েল। তেহরানে পরপর বিস্ফোরণ হয়েছে। ইরানে কমপক্ষে ১ হাজার জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইরানও। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানে আজ রাতের মধ্যেই সরকার পাল্টে ফেলার আশ্বাস দিয়েছেন।

Iran-Israel War Live: ইরানের হামলার নিন্দা রাশিয়ার, ভারতের জন্য খোলা হরমুজ প্রণালী?
ইজ়রায়েল-আমেরিকার যৌথ হামলাImage Credit source: x

|

Mar 10, 2026 | 9:58 AM

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। গত ৬ দিন ধরে পশ্চিম এশিয়ার দেশগুলিতে সংঘাত চলছে। ইরানের উপর বড়সড় হামলা চালায় ইজ়রায়েল। আমেরিকা-ইজ়রায়েল যৌথভাবে হামলা চালিয়েছে। তেহরানে পরপর বিস্ফোরণ হয়েছে। ইরানে কমপক্ষে ১ হাজার জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইরানও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Mar 2026 06:59 PM (IST)

    ভারতের জন্য খোলা হরমুজ প্রণালী?

    হরমুজ কি ভারতের জন্য খোলা রয়েছে? ইসলামিক রিভলিউশোনারি কোর্পস সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ শুধুমাত্র আমেরিকা, ইজরায়েল, ইউরোপ এবং অন্যান্য পশ্চিমা-মিত্রদের জন্য বন্ধ করা হয়েছে।

  • 05 Mar 2026 06:57 PM (IST)

    খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ দিল্লির

    ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ নয়াদিল্লির। রাজধানীতে স্থিতু ইরানের দূতাবাসে পৌঁছে গেলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। দেখা করলেন ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালির সঙ্গে।

  • 05 Mar 2026 06:54 PM (IST)

    মার্কিন তেলবাহী ট্যাঙ্কার ওড়াল ইরান

    ইরানি জাহাজ ডেনা-কে ডোবানোর বদলা। হরমুজ প্রণালিতে মার্কিন তেলবাহী ট্যাঙ্কার ওড়াল ইরান। ঘোষণা IRGC-র

  • 05 Mar 2026 05:57 PM (IST)

    তেহরানে বিনা প্ররোচনায় হামলার নিন্দা রাশিয়ার

    ইরান ক্রমশ কোণঠাসা হয়ে পড়তেই এবার আসরে রাশিয়া। বেজিংয়ের পর তেহরানে বিনা প্ররোচনায় হামলার নিন্দা মস্কোর।

    • আমেরিকা ও ইজরায়েলকে অস্ত্র সংবরণের পরামর্শ ক্রেমলিনের
    • নিরীহ নাগরিক, স্কুলে মার্কিন বোমাবর্ষণের তীব্র নিন্দা রুশ বিদেশমন্ত্রী ল্যাভরভের-ও
    • ‘তেহরান পরমাণু অস্ত্র বানাচ্ছে তার কোনও প্রমাণ নেই’
    • ‘এই যুদ্ধে মস্কোর কাছ থেকে কোনও অস্ত্র সাহায্য চায়নি তেহরান’
    • রুশ গণমাধ্যমে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বক্তব্য
    • গতবছরই রাশিয়ার সঙ্গে ২০ বছরের স্ট্র্যাটেজিক সম্পর্ক স্বাক্ষর ইরানের
    • ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শাহিদ ড্রোন সরবরাহ ইরানের
    • ইরানের বুশেহর শহরে দুটি পরমাণু প্ল্যান্ট রয়েছে রাশিয়ার
    • বুশেহরে লাগাতার বোমাবর্ষণ ইজরায়েল ও মার্কিন বায়ুসেনার
    • পরমাণু প্ল্যান্ট থেকে নাগরিকদের সরাতে তৎপর মস্কো
  • 05 Mar 2026 02:12 PM (IST)

    গুঁড়িয়ে দেওয়া হল ইরানের সম্প্রচার কেন্দ্র

    ইরানের সম্প্রচার কেন্দ্র করে ড্রোন হামলা। ড্রোন হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে সম্প্রচার কেন্দ্র।

  • 05 Mar 2026 12:53 PM (IST)

    মধ্যপ্রাচ্যে সংঘাত, মৃত্যুমিছিল

    মধ্যপ্রাচ্যে সংঘাত ছয় দিনে পড়ল। দুই দেশের মধ্যে সংঘাতের জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। মধ্য এশিয়ায় ১২টি জায়গা মিলিয়ে প্রায় হাজারের বেশি মৃত্যু হয়েছে।

  • 03 Mar 2026 06:46 PM (IST)

    শান্তির বার্তা মোদীর

    পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। মঙ্গলবার ওমান এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 03 Mar 2026 06:42 PM (IST)

    মধ্যপ্রাচ্যে সংঘাতের বলি বহু ভারতীয়

    মধ্যপ্রাচ্যের সংঘাতের বলি হয়েছেন বহু ভারতীয়। একটি বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্র। একইসঙ্গে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। নিবিড়ভাবে বিষয়টা পর্যবেক্ষণও করা হচ্ছে। ইতিমধ্যেই ওমান, কুয়েতের নেতাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাহারিনের রাজার সঙ্গেও কথা বলেছেন মোদী।

  • 03 Mar 2026 02:10 PM (IST)

    তিনদিন পর ভারতে ফিরলেন পিভি সিন্ধু

    তিনদিন পর দেশে ফিরলেন পি ভি সিন্ধু। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে দুবাইতেই আটকে ছিলেন। মঙ্গলবার সকালে তিনি বেঙ্গালুরুতে এসে পৌঁছন।

  • 03 Mar 2026 02:00 PM (IST)

    কেঁপে উঠল ইরান

    পশ্চিম এশিয়ার সংঘাতের মাঝেই কেঁপে উঠল ইরান। মঙ্গলবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।

  • 03 Mar 2026 01:54 PM (IST)

    মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রথম ভারতীয়র মৃত্যু

    মধ্যপ্রাচ্য জ্বলছে। ইরান-আমেরিকার সংঘাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। এবার সেই সংঘাতের বলি হলেন এক ভারতীয়। সোমবার ওমান উপকূলে অয়েল ট্যাঙ্কারে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে তাঁর।

  • 02 Mar 2026 06:14 PM (IST)

    নেতানিয়াহুর অফিসে হামলা, দাবি ইরানের

    ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসে হামলা। এমনই দাবি করেছে ইরান।

  • 02 Mar 2026 05:47 PM (IST)

    ইরানে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা

    ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজ়রায়েল ও আমেরিকা। এমনই দাবি করেছে ইরান । যার জেরে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা করা হচ্ছে। তবে,আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত কোনও পরমাণু ঘাঁটি ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হওয়ার প্রমাণ মেলেনি। ইরানের উপর যৌথভাবে ইজ়রায়েল-আমেরিকা প্রত্যাঘাত অব্যাহত রেখেছে। এখনও পর্যন্ত ৩০০জনের বেশি মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরান। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এরই মধ্যে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এদিকে, হামলা চালানোর প্রমাণ না মিললেও, তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক পরমাণু সংস্থা।

  • 02 Mar 2026 01:29 PM (IST)

    সমঝোতার পথ খোলা রাখতে চায় না ইরান

    • সোমবার সকালে আবার নতুন করে বাহরেইন, কুয়েতে হামলা চালিয়েছে ইরান
    • সমঝোতার জায়গা নেই, চোখের বদলে চোখ নিতেই বিশ্বাসী তাঁরা
    • রাজি নয় ট্রাম্পের সঙ্গে কোনও রকম আলোচনাতেও, স্পষ্ট জানিয়ে দিয়েছে সেদেশের সরকার
    • তারপরেই মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
  • 02 Mar 2026 01:15 PM (IST)

    কার্নির সঙ্গে বৈঠক মোদীর, দুই দেশের বাণিজ্য় নিয়ে বড় ঘোষণা

    ভারত সফরে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোমবার কার্নির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০৩০-এর মধ্যে ভারত-কানাডার মধ্যে বাণিজ্য ৫০ বিলিয়নে পৌঁছবে।

  • 02 Mar 2026 12:38 PM (IST)

    নেতানিয়াহুকে ফোন মোদীর

    মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাতের আবহে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মধ্যরাতে দুই দেশের প্রধানের মধ্যে কথা হয়। যুদ্ধ পরিস্থিতি নিয়েই দু’জনের মধ্যে আলোচনা হয়। একইসঙ্গে ইজ়ারায়েলের প্রধানমন্ত্রীকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আবেদন জানিয়েছেন মোদী।

  • 02 Mar 2026 11:55 AM (IST)

    বিশ্ববাজারে তেলের দামে আগুন

    পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। ধসে গিয়েছে শেয়ার বাজার। এবার তেলের দামেও আগুন। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালী। যার জেরে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি কার্যত স্তব্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় বাড়ল ৬ শতাংশ। সেক্ষেত্রে ভারতকেও আজ বিশ্ববাজার থেকে চড়া দামে তেল কিনতে হচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে পেট্রল-ডিজ়েলের দামও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে, জানা গিয়েছে এখনই বাড়ছে না পেট্রোল-ডিজেলের দাম। আপৎকালীন পরিস্থিতি পর্যালোচনা করছে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক।

  • 02 Mar 2026 11:47 AM (IST)

    পদক্ষেপ করায় বিরত থাকছে নয়াদিল্লি

    • মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয়দের এখনই উদ্ধারের পদক্ষেপ করছে না নয়াদিল্লি
    • অপেক্ষা যুদ্ধ বিধ্বস্ত আকাশসীমা স্বাভাবিক হওয়ার
    • এদিকে সরকারের সব মন্ত্রক এবং সংশ্লিষ্ট দফতরকে আপদকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
    • রবিবার রাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকের পর জারি হয়েছে এই বিবৃতি
    • সরকারি পরিসংখ্যান বলছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন ৯০ লক্ষ থেকে এক কোটি ভারতীয়
    • স্বাভাবিকভাবেই এই বিপুল সংখ্যক মানুষকে এখনই উদ্ধার করা সম্ভব নয়
  • 02 Mar 2026 11:45 AM (IST)

    নিরাপদ রয়েছে আদানির বন্দর

    • তপ্ত মধ্যপ্রাচ্য, প্রতি মুহূর্তে ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান
    • এই পরিস্থিতিতে নেতানিয়াহুর দেশে স্থিতু আদানি সংস্থার বন্দরের কী পরিস্থিতি? আদৌ কি সুরক্ষিত রয়েছে সেটি?
    • আদানির তরফে জানা গিয়েছে, ইজরায়েলের হাইফার এই আদানি বন্দর নিরাপদ রয়েছে
  • 02 Mar 2026 10:07 AM (IST)

    আমেরিকার হামলায় ভেঙে পড়ল IRGC বাহিনীর দফতর

    • ইরানের ইসলামিক রিভলিউশোনারি গার্ডসের দফতর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে
    • মার্কিন হামলায় ভেঙে পড়েছে গোটা ইমারত
    • সোমবার সেই হামলার দায় স্বীকার করেছে মার্কিন সেনা
  • 02 Mar 2026 09:21 AM (IST)

    ইজরায়েলি ক্ষেপণাস্ত্রে ভেঙে পড়ল গান্ধী হাসপাতাল

    • উত্তর তেহরানে ভেঙে পড়ল মহাত্মা গান্ধী নামাঙ্কিত হাসপাতাল
    • ইজরায়েলের হামলায় কার্যত ধ্বসে গিয়েছে গোটা হাসপাতাল
    • ইতিমধ্য়েই এই ঘটনার নিন্দা করেছে WHO
    • জারি করেছে বিবৃতিও
  • 01 Mar 2026 02:09 PM (IST)

    নিহত খামেনেই, ইরানের কুর্সিতে বসবে কে?

    ইজ়রায়েল-আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন সুপ্রিম লিডার খামেনেই। এরপর ইরানের গদিতে কে বসবেন? জানা গিয়েছে, অস্থায়ী লিডারশিপ কাউন্সিল তৈরি হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচারবিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের এক সদস্য রয়েছেন। ৮৮ জন সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট পরবর্তী সুপ্রীম লিডার বেছে নেবে। ইরানের চিফ জাস্টিসও আলোচনায় রয়েছেন। তবে আরও একটি নাম আলোচনায় উঠে এসেছে– আলি লারিজানি। ৬৭ বছরের আলির উপরে সম্পূর্ণ আস্থা ছিল খামেনেই-এর । এদিকে, রেজা পেহেলভি-কে ইরানের কুর্সিতে বসাতে চান ইরান।

  • 01 Mar 2026 09:17 AM (IST)

    Iran attack: ইরানের প্রত্যাঘাত, ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে হামলা

    • এবার প্রত্যাঘাত শুরু করেছে ইরান।
    • ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালাল।
    • মার্কিন সেনাঘাঁটিতে আছড়ে পড়ল ইরানের মিসাইল।
  • 01 Mar 2026 08:20 AM (IST)

    আটকে পিভি সিন্ধু

    ইরান-ইজরায়েলের সংঘাত আবহে স্তব্ধ উড়ান চলাচল। ইরানে হামলার পরই প্রত্যাঘাতে কাতার, কুয়েত, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে হামলা করা হয়েছে। এই সংঘাত আবহে ইরান, ইজরায়েল যেমন নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে, তেমনই দোহা ও দুবাই বিমানবন্দরেও শয়ে শয়ে বিমান ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। আটকে পড়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। আটকে রয়েছেন অভিনেত্রী সোনাল চৌহানও। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছেন।

  • 01 Mar 2026 08:10 AM (IST)

    মৃত খামেনেই

    • মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের।
    • ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা।
    • গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, “খামেনেই, ইতিহাসের সবথেকে শয়তান মানুষ আর নেই। এটা শুধু ইরানের মানুষদের জন্য সুবিচার নয়, বরং সকল আমেরিকান ও বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের জন্য যাদের খামেনেই ও তাঁর গোষ্ঠী হত্যা করেছে।”
  • 28 Feb 2026 10:48 PM (IST)

    ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর

    • ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাছির সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
    • নিজের সমাজমাধ্যমে কথোপকথনের বিষয়টি তুলে ধরলেন তিনি
    • শনিবার সন্ধ্য়ায় কথা হয় দু’জনের

     

     

  • 28 Feb 2026 10:46 PM (IST)

    দুবাইয়ে লাগাতার ইরানি হামলা

    • দুবাইয়ে লাগাতার ইরানি মিসাইল ও ড্রোনের হামলা জ্বলছে দুবাইয়ের একাধিক হোটেল ও আবাসিক বিল্ডিং
    • দুবাই বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে
    • পাম হোটেল ও রিসোর্টের কাছে আছড়ে পড়ল ইরানি ড্রোন
    • দুবাই থেকে এমিরেটস সব ফ্লাইট বন্ধ করল
    • দুবাইয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা খালি করে দেওয়া হল
  • 28 Feb 2026 07:49 PM (IST)

    ইরান নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের

    • ইরানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত
    • সবপক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান নয়াদিল্লির
    • নাগরিকদের সুরক্ষা সবার আগে দেখা উচিত, বিবৃতিতে জানাল ভারত
    • সব দেশের সার্বভৌমত্ব বজায় রাখার অধিকার রয়েছে

  • 28 Feb 2026 06:47 PM (IST)

    কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা

    কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে বড় হামলা ইরানের। কাতারে রাখা মার্কিন রেডার সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।৫০০০ কিমি দূর থেকে ব্যালিস্টিক মিসাইল হামলার আঁচ পেত এই রেডার। সেই রেডার গুঁড়িয়ে দিল ইরানি ব্যালিস্টিক মিসাইল।

    বাহরিনে মার্কিন নেভির হেডকোয়ার্টারে জোরাল ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। বাহরিনের বন্দরে দাউদাউ করে আগুন জ্বলছে। ইরানি মিসাইল হামলায় দোহাতে পুড়ে ছাই আবাসিক বিল্ডিং।

  • 28 Feb 2026 06:44 PM (IST)

    ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানি সেনকর্তার

    আমেরিকা ও ইজ়রায়েল বুঝবে, কত বড় ভুল করেছে তারা । মার্কিন প্রেসিডেন্টকে কড়া ভাষায় হুঁশিয়ারি ইরানি সেনাকর্তা সর্দার জাব্বারির। তিনি বলেন,”আজ শুধু পুরনো জমে থাকা মিসাইল ছুঁড়লাম।আসল ইরানি মিসাইলের স্বাদ টের পাননি ট্রাম্প। দ্রুতই আমেরিকা ও ইজরায়েল বুঝবে কত বড় ভুল করেছে তারা।আমাদের আস্তিনের আসল মিসাইল এখনও বার করিনি।

  • 28 Feb 2026 05:18 PM (IST)

    আমেরিকার প্রথম নিশানা ইরানের সুপ্রিম লিডারকে

    যৌথ হামলার প্রাথমিক নিশানায় ইরানের সুপ্রিম লিডার ও প্রেসিডেন্ট । এমনই বিস্ফোরক দাবি ইজরায়েলি সেনাকর্তার। শনিবার আলি খামেনেই ও মাসুদ পেজেশকিয়ান-কে লক্ষ্য করেই অভিযান শুরু হয়।প্রথম হামলা হয়েছে তাদের বাসভবনেই।দুজনেরই বাসভবন সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে। স্যাটেলাইট ইমেজ দেখিয়ে দাবি ইজরায়েলি সেনার। তবে দুজনের কেউ বেঁচে আছেন কি না, সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি তেল অভিভ। হোয়াট হাউসের দাবি, ইরানের নেতৃত্বকে টার্গেটের দায়িত্ব ইজরায়েলের। আমেরিকা টার্গেট করছে ইরানের মিসাইল ঘাঁটি, অস্ত্র ভাণ্ডার, পরমাণু ঘাঁটিগুলিকে

  • 28 Feb 2026 05:05 PM (IST)

    আদৌ কি বেঁচে রয়েছেন খামেনেই?

    আয়াতোল্লা আলি খামেনেই-এর বাসভবনের স্যাটেলাইট ইমেজ

    ইরানের সুপ্রিম লিডার খামেনেইয়ের কোথায়? মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। তবে, ইরানে খামেনেই ছিল না বলেই জানা গিয়েছে। তবে, আমেরিকা-ইজ়রায়েলের প্রথম আঘাতেই সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে ইরানি সুপ্রিম লিডারের বাসভবন। সুপ্রিম লিডারের একাধিক ঘনিষ্ঠ সেনাকর্তা ও মৌলবির মৃত্যু হয়েছে। কিন্তু খামেনেই-এর সম্পর্কে এখনও জানা যাচ্ছে না। খামেনেই লুকিয়ে রয়েছেন, দাবি মার্কিন মিডিয়ার একাংশের।

  • 28 Feb 2026 04:57 PM (IST)

    ইরানের স্কুলে হামলা, মৃত্যুমিছিল

    দক্ষিণ ইরানের একটি স্কুলে মার্কিন-ইজ়রায়েলি যৌথ হামলা। প্রায় ৩৬ জন ছাত্রী নিহত হয়েছেন বলে দাবি ইরানি মিডিয়ার। আহত প্রায় ৬০ জন পড়ুয়া।

  • 28 Feb 2026 04:54 PM (IST)

    ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান, দ্রুত তেহরান ছাড়ার পরামর্শ

    ইরানের রাজধানীর উপরে টহল দিচ্ছে মার্কিন যুদ্ধবিমান। অবিলম্বে বাসিন্দাদের রাজধানী ছাড়ার পরামর্শ ইরানের। ‘তেহরান ছেড়ে অন্যত্র নিরাপদে স্থানে আশ্রয় নিন’, পরামর্শ ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের।

  • 28 Feb 2026 04:50 PM (IST)

    ইরানের পাশে রাশিয়া, হামলার তীব্র নিন্দা

    ইরানের উপর হামলার তীব্র নিন্দা রাশিয়ার। আলোচনার আড়ালে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এমনই দাবি করল রাশিয়া। পুতিনের দেশের দাবি, এই হামলা পূর্ব পরিকল্পিত। আলোচনার আড়ালে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।রাশিয়া ইরানকে সাহায্যে তৈরি।শান্তিপূর্ণ সমাধান খোঁজার বার্তা দেওয়া হয়েছে।

  • 28 Feb 2026 04:44 PM (IST)

    ইরানের নিশানায় ১১ মার্কিন সেনাঘাঁটি

    ইরানের নিশানায় ১১টি মার্কিন সেনাঘাঁটি রয়েছে। কোন কোন সেনাঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে দেখে নিন

    • তুরস্ক – ইজমির বায়ুসেনা ঘাঁটি, ইনসিরলিক বায়ুসেনা ঘাঁটি। এখানে মার্কিন যুদ্ধবিমান রি-ফুয়েলিং হয়। মার্কিন পরমাণু বোমা মজুত থাকে এখানে।
    • সৌদি আরব- প্রিন্স সুলতান বায়ুসেনা ঘাঁটি। প্রায় ২০০০ মার্কিন সেনার ঘাঁটি।
    • UAE – আল দাফরা এয়ার বেস। বড় ঘাঁটি। মার্কিন যুদ্ধবিমান ও বোমারু বিমান রয়েছে।
    • বাহরিন- মার্কিন নৌসেনার ফিফ্থ ফ্লিটের ঘাঁটি। নৌসেনাকে সাহায্য করার সব উপকরণ এখানে মজুত থাকে।
    • কাতার- আল উদেইদ সেনা ঘাঁটি। মার্কিন সেনার সবচেয়ে বড় ঘাঁটি মধ্যপ্রাচ্যে। ইরানের হামলার প্রাথমিক টার্গেট।
    • জর্ডন – মুয়াফ্ফক সালতি বায়ুসেনা ঘাঁটি। এখানে মার্কিন সেনার যৌথ ট্রেনিং সেন্টার।
    • ইরাক – আল আসাদ ও আল হরির বায়ুসেনা ঘাঁটি। মার্কিন সেনা ইরাক ছাড়লেও একাধিক ঘাঁটির দখল রেখেছে আজও।
    • ইজিপ্ট- মার্কিন সেনার স্পেশ্যাল টাস্ক ফোর্স ‘সিনাই’-এর ঘাঁটি।
    • ইজরায়েল- ব্যালিস্টিক মিসাইল হামলা আগাম টের পেতে মার্কিন সেনার ‘সাইট ৫১২’। অত্যাধুনিক মার্কিন রেডার সিস্টেম মজুত।
    • কুয়েত- মার্কিন সেনার প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম থাকে ক্যাম্প আরিফজান ঘাঁটিতে।
    • ওমান- মার্কিন বায়ুসেনাকে সাহায্য করতে থুমরাইট এয়ার বেস।
  • 28 Feb 2026 04:24 PM (IST)

    আবু ধাবিতে মৃত্যু একজনের

    UAE লক্ষ্য করে একের পর এক ইরানি মিসাইল। আবু ধাবিতে একজনের মৃত্যু হয়েছে। ইরানি মিসাইলের শার্পনেলের আঘাতে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

  • 28 Feb 2026 04:22 PM (IST)

    পরপর বিস্ফোরণ তেল আভিভে

    • ইজরায়েলের রাজধানী তেল আভিভে পরপর বিস্ফোরণ
    • ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল ইজরায়েল লক্ষ্য করে উড়ে আসছে
    • ‘আয়রন ডোম’ ছোট ও মাঝারি মিসাইল আটকাতে পারলেও এবার ইরান তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল হামলা শুরু করেছে
    • ইজ়রায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ‘ডেভিড স্লিঙ্গ’ ও ‘অ্যারো’ লং রেঞ্জ মিসাইল আটকাতে কাজ শুরু করেছে
  • 28 Feb 2026 04:10 PM (IST)

    বহু বিমান বাতিল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর

    • আমেরিকা-ইরান যুদ্ধের মধ্যে সতর্ক এয়ার ইন্ডিয়া । মধ্য প্রাচ্যে যাওয়া ও আসার সব বিমান পরিষেবা বন্ধ করল বিমান সংস্থা।দোহা থেকে যাতায়াতের সমস্ত ফ্লাইট বন্ধ করল কাতার এয়ারওয়েজ-ও।
    • এমিরেটস-এর বহু বিমান-ও বাতিল বলে জানিয়েছে সংস্থা। দুবাইয়ের এয়ারস্পেস বন্ধ করল সিভিল এভিয়েশন অথরিটি। ফলে বহু আন্তর্জাতিক বিমান বাতিল হয়েছে কিংবা দেরিতে উড়েছে বিমান।
    • ইরান ও মধ্য প্রাচ্য যাওয়ার ও আসার সব ফ্লাইট বাতিল করল ইন্ডিগো
  • 28 Feb 2026 03:36 PM (IST)

    বাতিল বিমান

    ইরান-ইজ়রায়েলের সংঘাতের জেরে বন্ধ হয়ে যাচ্ছে আকাশপথ। ২ মার্চ পর্যন্ত ইরান, লেবানন, সিরিয়া, ইরাক ও জর্ডানে সব বিমান বাতিল করল তুরস্ক।

  • 28 Feb 2026 03:34 PM (IST)

    ইজ়রায়েলে মুহুর্মুহু মিসাইল নিক্ষেপ ইরানের

    • ইজ়রায়েলে পরপর হামলা চালাচ্ছে ইরান। ইজরায়েল জুড়েই বাজছে এয়ার সাইরেন ।
    • ইজরায়েলের হ্যালন হোটেলের কাছে আছড়ে পড়ল ইরানি মিসাইল।
    • কুয়েতে আলি আল সালিম ও আবু ধাবির আল দাফরা ঘাঁটিতে মিসাইল হামলা ইরানের।
    • ইরান জানিয়েছে, মধ্য প্রাচ্যে সব মার্কিন সেনাঘাঁটি তাদের মিসাইলের নিশানায়।
    • AFP জানিয়েছে, সৌদি আরবের রিয়াধেও প্রবল বিস্ফোরণ হয়েছে।

     

  • 28 Feb 2026 03:24 PM (IST)

    ‘তেহরানের পাল্টা জবাব ট্রাম্প ভুলবেন না’

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের। কড়া বার্তা, তেহরানের পাল্টা জবাব ট্রাম্প ভুলবেন না। পবিত্র রমজান চলাকালীন হামলা। ইরানি সেনা সঠিক জবাব দেবে।

  • 28 Feb 2026 03:14 PM (IST)

    ‘ফতেহ খাইবার’, পাল্টা হামলা ইরানের

    ইজরায়েলে বাজতে শুরু করেছে এয়ার সাইরেন। পাল্টা ইজরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলা শুরু ইরানের। জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ, চালু করা হয়েছে ইজরায়েলি ডিফেন্স সিস্টেম। বাহরিনের নৌসেনা ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ। বাহরিনে মার্কিন সেনা ঘাঁটিতে ইরানি মিসাইল আছড়ে পড়েছে। কুয়েত ও আবু ধাবিতেও আছড়ে পড়ল ইরানি মিসাইল।

    • আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে ইরানি সেনা শুরু করল অপারেশন ‘ফথ খেইবার’ বা ‘ফতেহ খাইবার’।
    • কাতার, বাহরিন, কুয়েত ও সংযুক্ত আরব অমরশাহী-তে মার্কিন সেনাঘাঁটিতে ঘনঘন আছড়ে পড়ছে ইরানি মিসাইল।
    • কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, মার্কিন ‘প্যাট্রিয়ট’ ডিফেন্স সিস্টেম একাধিক ইরানি মিসাইল আটকেছে।
    • আবু ধাবিতে-ও প্রবল বিস্ফোরণ, বন্ধ এয়ারস্পেস।
    • কাতার, কুয়েত-ও নিজেদের এয়ারস্পেস বন্ধ করল।
    • কাতারের রাজধানী দোহাতেও প্রবল বিস্ফোরণ।

     

     

  • 28 Feb 2026 03:12 PM (IST)

    ‘অপারেশন এপিক ফিউরি’

    ইরানের উপর ইজ়রায়েল যৌথ হামলা চালিয়েছে। মার্কিন সেনা অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’।

  • 28 Feb 2026 03:09 PM (IST)

    ইরানে সরকার পাল্টাতে বদ্ধপরিকর ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প বলেন, “স্বাধীন হওয়ার সময় এসে গিয়েছে। নিরাপদে থাকুন। ঘর থেকে বেরবেন না। খুবই বিপজ্জনক পরিস্থিতি। সর্বত্র বোমা ফেলা হবে।”

Follow Us