New Coronavirus: কোভিভ-১৯ নয়, এবার এল ‘কোভিড-২৫’! উৎস সেই চিন, আবার কি মহামারি?

HKU5-CoV-2: চিনে বাদুড়ের নতুন একটি করোনা ভাইরাসের হদিস মিলেছে, যা প্রাণীদেহ থেকে মানব শরীরে সংক্রমিত হতে পারে। ঠিক যেমনটা ২০২০ সালে করোনা সংক্রমণের সময় হয়েছিল। নতুন এই ভাইরাসের নাম এইচকেইউ৫-কোভি-২ (HKU5-CoV-2)।

New Coronavirus: কোভিভ-১৯ নয়, এবার এল কোভিড-২৫! উৎস সেই চিন, আবার কি মহামারি?
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Feb 23, 2025 | 2:23 PM

বেজিং: করোনার স্মৃতি এখনও তাজা। প্রথম সংক্রমণের ৫ বছর কাটতে না কাটতেই চিনে খোঁজ নতুন করোনা ভাইরাসের। চিন্তার বিষয়, প্রথম করোনার মতো এই ভাইরাসও মিলেছে বাদুড়ের শরীরে। আরও চিন্তার কারণ, এই ভাইরাসও মানুষকে সংক্রমিত করতে পারে।

সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, চিনে বাদুড়ের নতুন একটি করোনা ভাইরাসের হদিস মিলেছে, যা প্রাণীদেহ থেকে মানব শরীরে সংক্রমিত হতে পারে। ঠিক যেমনটা ২০২০ সালে করোনা সংক্রমণের সময় হয়েছিল। নতুন এই ভাইরাসের নাম এইচকেইউ৫-কোভি-২ (HKU5-CoV-2)। উহান ইন্সটিটিউটের বাদুড় গবেষক শি জ়েনলিং-র নেতৃত্বে ভাইরোলজিস্টরা এই নতুন ভাইরাসের হদিস পেয়েছেন।

গবেষকরা জানিয়েছেন, সার্স কোভ-২, যে ভাইরাস থেকে করোনা সংক্রমণ ছড়িয়েছিল, তার সঙ্গে এই নতুন ভাইরাসের অনেক মিল রয়েছে। মার্বেকোভাইরাস সাবজিনাস পরিবারের অংশ এই ভাইরাস। নতুন এই ভাইরাস মানব শরীরের এসিই২ কোষে ঢুকে পড়তে পারে।  ল্যাব পরীক্ষায় দেখা গিয়েছে, এইচকেইউ৫-কোভি-২ মানবদেহ সংক্রমিত করতে পারে। তবে সংক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে, তা এখনও জানা যায়নি।

আবার একটা মহামারি আসছে?

এই নতুন ভাইরাসও কি ২০২০ সালের মতো মহামারির সৃষ্টি করতে পারে, এই প্রশ্নের উত্তরে মিনেসোটা ইউনিভার্সিটির গবেষক ডঃ মাইকেল ওস্টেহম জানান, ২০১৯ সালের পর সাধারণ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে গিয়েছে, ফলে নতুন করে মহামারি ছড়ানোর শঙ্কা তুলনামূলকভাবে অনেক কম।

Follow Us