
শেনজেন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ হব- হব। জার্মানির হার স্রেফ সময়ের অপেক্ষা। সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ায় ইয়াল্টায় লিভাডিয়া প্যালেসে এক টেবিলে এলেন তিনজন। ফ্রাঙ্কলিন রুজভেল্ট, উইনস্টন চার্চিল এবং জোসেফ স্ট্যালিন। মার্কিন, ব্রিটিশ এবং রুশ রাষ্ট্রপ্রধান। যুদ্ধের পর জার্মানি, জাপানের ভাগ্য নির্ধারণ, ইউরোপের ছোট ছোট দেশগুলির ভবিষ্যৎ- মোট ৪টি অ্যাজেন্ডা নিয়ে কথাবার্তা চলেছিল মোট ১১দিন। তিন সুপার পাওয়ার দেশে প্রধানরাই আলোচনা করেছিলেন টানা ৪ দিন। কূটনীতিকদের একটি অংশর মতে, ইয়াল্টা কনফারেন্সই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুনিয়ার ভাগ্য নির্ধারণ করেছিল।
সেই ঘটনার ৮১ বছর পর কী আরও এক ইয়াল্টা কনফারেন্সের সাক্ষী থাকবে দুনিয়া? বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চিনের শেনজেনে মুখোমুখি হচ্ছেন শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। এশিয়া প্যাসিফিক ইকোমনিক কো-অপারেশন সামিট প্রতিবারই হয়। এবারও হচ্ছে। তবে এবারের সম্মেলনে তিন রাষ্ট্রপ্রধানই যে হাজির থাকবেন, সেটা আগে আঁচ করা যায়নি। আর তাই দুনিয়ার অধিকাংশ দেশ এই সম্মেলনের দিকে একরাশ আগ্রহ এবং উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে। আগ্রহ কেন? কেননা সম্মেলনের ফাঁকে আড়াই ঘণ্টা বৈঠক করবেন শি- ট্রাম্প এবং পুতিন। গত কয়েক দশকে তিন দেশের প্রেসিডেন্টের এধরনের বৈঠক এই প্রথম।
পরিবর্তিত পরিস্থিতিতে এই বৈঠকে এই হতে পারে? বিভিন্ন দেশ নিজেদের মতো করে অঙ্ক কষছে। তবে তিনটে দেশের দুশ্চিন্তা খুব স্পষ্ট। জাপান, ইউক্রেন এবং ইরান। ইউক্রেন এবং ইরানের না হয় কারণ আছে, কিন্তু জাপানের কী এল গেল? জাপানি বিদেশমন্ত্রকের মুখপাত্র সাফ বলছেন, “এই বৈঠকে জাপানকে নিয়ে আলোচনা হবে না বলেই আশা করছি। হলে সেটা হবে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত।” জাপানের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন আর আগের মতো নেই। ওরা মার্কিন ছায়া থেকে বেরিয়ে নিজের মতো করে হাঁটতে চাইছে।
জাপানের আশঙ্কা, চিন প্রভাব খাটিয়ে আমেরিকাকে বাধ্য করবে জাপানের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিতে। ইউক্রেনের আবার আশঙ্কা, ট্রাম্প, রাশিয়া এবং চিনকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবেন। আর জেলেনস্কি, তাঁর তো আর ভাবনাচিন্তার কিছু নেই। ট্রাম্প ভোটে হেরেও জেলেনস্কির উপর চাপ বাড়িয়েই যাচ্ছেন। দুনিয়ার অনেক দেশের আবার আশঙ্কা, বিরল খনিজ এবং প্রযুক্তি নিয়েও বেশ কিছু কঠোর সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে। এনভিডিয়ায় চর কেলেঙ্কারির পর এই বৈঠকের সুর কী সুরে বাঁধা থাকে, সেটাও দুনিয়ার বহু সংস্থার কাছে গুরুত্বপূর্ণ।
চলতি বছরের শুরুতেই চিন সফর করেছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস আগে জিনপিং-ও আমেরিকা গিয়েছিলেন। চিনের গ্লোবাল টাইমসের প্রতিবেদনে দাবি, এই সফরে ফোকাস থাকবে মূলত তিনটি বিষয়ের উপর। এক, শুল্ক সংঘাত। দুই, এআইয়ের গবেষণা ও ব্যবহার নিয়ে একটি কমন প্ল্যাটফর্ম এবং তিন, একের অন্যের দেশের বাজারে আরও বেশি করে ঢোকার সুযোগ। এর আগে চিন সফরে এআই প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। দুই দেশ এআই নিয়ে কী গবেষণা করছে, কী ধরনের প্রোডাক্ট লঞ্চ করছে, সেইসব প্রোডাক্টের ক্ষমতা কতটা? দুই দেশ সবটাই একে অন্যকে জানাবে। এমন একটা প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। চিন এখনও এনিয়ে হ্যাঁ বলেনি। এখানে বরফ গলাতে এগিয়ে এসেছে রাশিয়া।
কয়েকদিন আগে ব্রিকস সম্মেলনে ভারতে এসেছিলেন জিনপিং। সেখানে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিনা প্রেসিডেন্টের ছবি ঘিরে অনেক জল্পনা হয়েছে। এবার কি কূটনীতির চালে অন্য কিছু ঘটতে চলেছে? একটা সম্মেলনে রাতারাতি কিছু পাল্টে যায় না। তবে দিওয়াল লিখন কিছুটা হলেও ফুটে ওঠে। গোটা দুনিয়া সেই দেওয়াল লিখনটাই পড়তে চাইছে।