PM Modi’s Israel Visit: ইজরায়েল সফরে প্রধানমন্ত্রী মোদী, ‘হেক্সাগন’ তৈরি করছেন নেতানিয়াহু, বদলে যাবে বিশ্বশক্তি?

Hexagon Alliance: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁর এই হেক্সাগনে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হবে। গ্রিস ও সাইপ্রাসের মতো দেশও এর সদস্য হবে। আরবের একাধিক দেশ, আফ্রিকা ও এশিয়ার অনেক দেশও এই গোষ্ঠীর সদস্য বা অংশ হতে পারে বলে দাবি করা হয়েছে নেতানিয়াহুর বিবৃতিতে।

PM Modis Israel Visit: ইজরায়েল সফরে প্রধানমন্ত্রী মোদী, হেক্সাগন তৈরি করছেন নেতানিয়াহু, বদলে যাবে বিশ্বশক্তি?
ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI

|

Feb 25, 2026 | 4:51 PM

নয়া দিল্লি: উত্তেজনায় ফুটছে মধ্য় প্রাচ্য। তার মাঝেই ইজরায়েল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা থেকে কৃষি-দুই দেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষর হতে পারে এই সফরে। তবে এই সফর নিয়ে চিন্তাও তৈরি হয়েছে, কারণ  প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে ইজরায়েল এক নতুন গোষ্ঠী তৈরির ডাক দিল। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর নাম দিয়েছেন, ‘হেক্সাগন অব অ্যালায়েন্স’। নেতানিয়াহুর প্ল্যান, পশ্চিম এশিয়ার মধ্য প্রাচ্য ও তার আশেপাশে চরমপন্থী যে শক্তিগুলি রয়েছে, তাদের রুখতে ও পাল্টা জবাব দিতে কাজ করবে হেক্সাগন বা ষড়ভূজ। কেন এই ষড়ভূজ নিয়ে বিতর্ক?

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁর এই হেক্সাগনে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হবে। গ্রিস ও সাইপ্রাসের মতো দেশও এর সদস্য হবে। আরবের একাধিক দেশ, আফ্রিকা ও এশিয়ার অনেক দেশও এই গোষ্ঠীর সদস্য বা অংশ হতে পারে বলে দাবি করা হয়েছে নেতানিয়াহুর বিবৃতিতে।  মূলত শিয়া মুসলিম এবং তাদের সঙ্গে যুক্ত হামাস, হিজবুল্লাহ, হুথিদের বিরুদ্ধে গোষ্ঠী তৈরি করতে চান নেতানিয়াহু।

এই হেক্সাগন জোট তৈরির কথা এমন সময়ে হচ্ছে, যখন একাধিক বিশ্বশক্তির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধ লাগার পরিস্থিতি আমেরিকা-ইরানের মধ্যে। মদত দিচ্ছে ইজরায়েলও। অন্যদিকে, পাকিস্তান ও সৌদি আরব ন্যাটোর মতোই ইসলামিক ন্যাটো জোট তৈরি করতে চলেছে। জোটের অংশ হবে তুরস্কও।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই প্রথম ইজরায়েল সফর। এই সফরে দুই রাষ্ট্রনেতা একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলতে পারেন। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, গাজ়া শান্তি পরিকল্পনা, ইজ়রায়েল-হামাসের সংঘাত সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি নিয়ে বড় কোনও মউ স্বাক্ষর করা হতে পারে।