Reliance Industries Limited: তেলের সমস্যা তৈরি হতেই দেশের পাশে দাঁড়াল রিলায়েন্স, বড় পদক্ষেপ করল সংস্থা

RIL: গুজরাটের জামনগরে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার। প্রতিদিন সেখান থেকে লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেলের পরিশোধন হয়। এই কোম্পানি রাশিয়া, মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি করে। তবে, মধ্য প্রাচ্যে যুদ্ধের আবহে যখন তেল ও গ্যাসের সংশয়ে পড়েছে দেশ সেই সময় এগিয়ে এল তারা।

Reliance Industries Limited: তেলের সমস্যা তৈরি হতেই দেশের পাশে দাঁড়াল রিলায়েন্স, বড় পদক্ষেপ করল সংস্থা
Image Credit source: Tv9 Network

Mar 10, 2026 | 11:26 PM

নয়া দিল্লি: সবার আগে দেশ। সবার আগে দেশের মানুষ। সেই বার্তাই এবার দিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। বিশ্ববাজারে যখন জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে, সেই সময় দেশের সাধারণ মানুষের জন্য বড় উদ্যোগ নিল তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, সরকারের নির্দেশিকা মেনে গুজরাটের জামনগর রিফাইনারি থেকে এলপিজি উৎপাদন বাড়ানো হচ্ছে।

গুজরাটের জামনগরে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার। প্রতিদিন সেখান থেকে লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেলের পরিশোধন হয়। এই কোম্পানি রাশিয়া, মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি করে। তবে, মধ্য প্রাচ্যে যুদ্ধের আবহে যখন তেল ও গ্যাসের সংশয়ে পড়েছে দেশ সেই সময় এগিয়ে এল তারা।

রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সগুলিতে কর্মীরা দিনরাত কাজ করা শুরু করে দিয়েছেন। এই সংস্থার কর্মীরা তেল পরিশোধনের কাজ আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। তাঁদের লক্ষ্য একটাই,যাতে দেশের বাজারে এলপিজি সরবরাহে কোনও ঘাটতি না পড়ে। একই সঙ্গে বঙ্গোপসাগরের KG-D6 Basin থেকে উৎপাদিত প্রাকৃতিক গ্যাস দেশের জন্য প্রয়োজনীয় বিভিন্ন খাতে সরবরাহ করা হবে। সরকারের নীতি মেনেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা।

রিলায়েন্সের বক্তব্য,ভারতের জ্বালানি নিরাপত্তা এবং দেশের কোটি কোটি পরিবারের স্বার্থ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দেশের প্রয়োজনে সরকারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থার আরও দাবি, বিশ্ব বাজারে তেল অনিশ্চিত হলেও দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে তারা সব সময় দেশের পাশে আছে।

Follow Us