US Tariff on India: ভারতীয় পণ্যে ২৫ শতাংশ ‘ট্যারিফ’ বসানোর প্রস্তাব আমেরিকার, চিনের জন্য ৪০ শতাংশ

US Tariff: শুধুমাত্র ভারত নয়, মোট ৭টি দেশের পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে আমেরিকা। তালিকায় রয়েছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, থাইল্যান্ডের মতো দেশ। বুধবার এই প্রস্তাব দিয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR)।

US Tariff on India: ভারতীয় পণ্যে ২৫ শতাংশ ট্যারিফ বসানোর প্রস্তাব আমেরিকার, চিনের জন্য ৪০ শতাংশ
Image Credit source: TV9 Bangla

Nov 25, 2026 | 10:22 PM

ওয়াশিংটন: দিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে ভারতের পণ্যের উপর বসবে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক। বুধবার এমনই প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। তবে চুক্তি সম্পন্ন হলে ট্যারিফ নামতে পারে ১৭ শতাংশে। প্রস্তাবে এই শর্তের কথা উল্লেখ করা হয়েছে। মোট ১৪টি দেশের উপর ট্যারিফ বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার এই প্রস্তাব দিয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR)। শুধুমাত্র ভারত নয়, মোট ৭টি দেশের পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে আমেরিকা। তালিকায় রয়েছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, থাইল্যান্ডের মতো দেশ।

প্রস্তাব অনুযায়ী, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের উপর সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ডের ক্ষেত্রে বসানো হতে পারে ১৫ শতাংশ। সিঙ্গাপুরে সর্বোচ্চ ১০ শতাংশ শুল্ক চাপানো হতে পারে। ভিয়েতনামের ক্ষেত্রেও একটি চুক্তির শর্ত আছে। আলোচনা ব্যর্থ হলে ভিয়েতনামের শুল্কের হার বেড়ে ৩৫ শতাংশে পৌঁছতে পারে।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় আট মাস ধরে একটি তদন্ত চলে। তারপরই এই প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতকে এখন চিন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের মতো অর্থনীতির সঙ্গে একই তালিকায় রাখা হয়েছে।

মার্কিন প্রস্তাব অনুযায়ী, চিনের সর্বোচ্চ শুল্কের হার ২০ শতাংশ হবে। তবে ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে হওয়া ট্রেড ট্রাসের মেয়াদ শেষ হচ্ছে ১০ জানুয়ারি। সেই চুক্তি ভেস্তে গেলে এই হার বেড়ে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us