Share Market News: টানা ৫ দিনেও উঠল না বাজার, লাখের নীচে নামবে MRF-এর শেয়ারের দাম?

Indian Share Market: আজ প্রায় ৩০৯ পয়েন্ট পড়ে ২৩,০৭১ পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি ৫০। আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে একাধিক সংস্থা।

Share Market News: টানা ৫ দিনেও উঠল না বাজার, লাখের নীচে নামবে MRF-এর শেয়ারের দাম?

Feb 11, 2025 | 6:49 PM

আজ ১১ ফেব্রুয়ারি। টানা ৫ দিন ধরে ক্রমাগত পড়ছে ভারতের বাজার। আজ প্রায় ৩০৯ পয়েন্ট পড়ে ২৩,০৭১ পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি ৫০। আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে একাধিক সংস্থা। যার মধ্যে এমআরএফ, ক্যান ফিন হোম, কাজারিয়া সেরামিকস, আদিত্য বিড়লা ক্যাপিটাল, ডেলিভারি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, টাটা মোটরস, কোল ইন্ডিয়া, স্টার হেলথ, রতনইন্ডিয়া এন্টারপ্রাইজ, ইজ মাই ট্রিপ, রাইটস, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, টাটা কেমিক্যাল, ওয়ার্লপুল, কনকরের মতো সংস্থা। যদিও এই পতনের মধ্য আজও ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। যদিও দিনের শেষে ২.১২ শতাংশ পড়েছে সংস্থার শেয়ারের দাম। দিনের শেষে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারের দাম ১ হাজার ৯১৮ টাকা ৬০ পয়সা।

আজ বাড়ল যারা:

আজ একাধিক শেয়ারের দামে পতনের মধ্যে আপার সার্কিট হিট করল জোডিয়াক এনার্জি লিমিটেড। ১০ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও আজ বেড়েছে ক্যাপিটাল ট্রাস্ট, ডিসিএম লিমিটেড, রেডটেপ ও হ্যাপিয়েস্ট মাইন্ডসের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ লোয়ার সার্কিট হিট করেছে সুয়োগ টেলিম্যাটিক্স। ২০ শতাংশ পড়েছে সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও আজ পড়েছে আলফাজিও ইন্ডিয়া, এনজিএল ফাইন কেম, উদয়শিবকুমার ইনফ্রা ও নন্দানি ক্রিয়েশনের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ ডিভিডেন্ড দিল সিএমএস ইনফো সিস্টেম। শেয়ার প্রতি ৩ টাকা ২৫ পয়সা ডিভিডেন্ড দিল তারা।
  • শেয়ার প্রতি ২ টাকা ডিভিডেন্ড দিল সিম্ফনি।
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে বিনানি ইন্ডাস্ট্রিজ, ডালমিয়া ভারত ইন্ডাস্ট্রিজ, সেল, ইড-প্যারি, লুপিন, P&G, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, পলিকেম, অ্যাস্ট্রাজেনেকা ফার্মা উল্লেখযোগ্য।

*১১ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us