
নয়া দিল্লি: আপনি কি সিআইপি-তে বিনিয়োগ করেন? এসআইপি সাধারণত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের একটা পদ্ধতি। অনেকে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন, কেউ আবার ছোট ছোট অঙ্কে ভেঙেও বিনিয়োগ করেন। বিশেষজ্ঞরা বলেন, ছোট অঙ্কে বিনিয়োগ করে দীর্ঘদিনের জন্য বেশি টাকা জমাতে পারবেন। যাকে বলা হচ্ছে ডেইলি এসআইপি। অর্থাৎ প্রতিদিন বিনিয়োগ করতে পারবেন। ধরুন আপনি এসআইপি-তে মাসে ৯ হাজার টাকা বিনিয়োগ করছেন। কিন্তু, একেবারে বিনিয়োগ না করে যদি প্রতিদিন আপনি ৩০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে কি বেশি লাভবান হবেন? প্রথমে জেনে নেওয়া যাক ডেইলি এসআইপি ও মাসিক এসআইপি-র মধ্যে পার্থক্য কোথায়?
ডেইলি এসআইপির সুবিধা
দৈনিক এসআইপি-তে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়। প্রতিদিনের বাজার ওঠানামা তাতে প্রভাব ফেলে।
প্রতিদিন অল্প অল্প করে বিনিয়োগ করলে অভ্যাস গড়ে ওঠে।
দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাওয়া সম্ভব।
যাদের হাতে বেশি টাকা নেই, তাদের জন্য এসআইপি উপযোগী।
মাসিক এসআইপি-র সুবিধা
কম দামে বেশি ইউনিট ও বেশি দামে কম ইউনিট কেনা যায়।
মাসিক বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগ করা সহজ।
ডেইলি SIP-এর তুলনায় লেনদেন কম হয়।
মাসিক বাজেট অনুযায়ী টাকার অঙ্ক পরিকল্পনা করা সহজ।
ডেইলি এসআইপি বনাম মাসিক এসআইপি
২০ বছরে যদি প্রতিদিন ৩০০ টাকা করে ডেইলি এসআইপি করেন, তাহলে কত রিটার্ন পেতে পারেন জেনে নেওয়া যাক
মোট বিনিয়োগ: ২১ লক্ষ ৯০ হাজার
১২ শতাংশ হারে সম্ভাব্য রিটার্ন: ৬৯ লক্ষ ৫৫ হাজার ১৮৭
অন্যদিকে, ২০ বছরে যদি মাসে ৯ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে রিটার্নের অঙ্কটা কেমন হবে?
মোট বিনিয়োগ: ২১ লক্ষ ৬০ হাজার
১২ শতাংশ হারে সম্ভাব্য রিটার্ন: ৬৮ লক্ষ ৩২ হাজার ৩৩১ টাকা
অর্থাৎ হিসেব বলছে আপনি যদি ডেইলি এসআইপিতে বিনিয়োগ করেন, তাহলে আপনি বেশি রিটার্ন পাবেন। তবে, বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।