AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI 2000 Note: দু’বছর কাটিয়েও ‘প্রাপ্যের’ টাকা ফেরত পাচ্ছে না রিজার্ভ ব্যাঙ্ক, আটকে রাখছে কারা?

RBI 2000 Note: সেই বিবৃতি মাধ্য়মে কী জানিয়েছে তারা? জানিয়েছে যে বাজারে চলা ৯৮ শতাংশ বাতিল দু'হাজার টাকার নোট ব্যাঙ্কের লকারে ফিরে এলেও, এখনও ফেরেনি সামান্য পরিমাণ অঙ্কের টাকা।

RBI 2000 Note: দু'বছর কাটিয়েও 'প্রাপ্যের' টাকা ফেরত পাচ্ছে না রিজার্ভ ব্যাঙ্ক, আটকে রাখছে কারা?
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Mar 01, 2025 | 7:37 PM
Share

নয়াদিল্লি: নোটবন্দি ঘোষণার পর দেশের অন্দরে কালো টাকার ‘গোপন’ লেনদেন বন্ধ করতে দু’হাজার টাকার নোট এনেছিল কেন্দ্র সরকার। কিন্তু এক দশকের মধ্য়েই সেই নোটও বাতিল করে দেয় তারা। ২০২৩ সালের ২০ মে একটি বিজ্ঞপ্তি জারি করে এই দু’হাজার টাকার নোট বাতিল করে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই বাতিলের নেপথ্যে সাধারণ লেনদেনে অসুবিধা হওয়ার কারণকেই খাড়া করে তারা। তারপর রাতারাতি পরে যায় লাইন। ব্যাঙ্কে বাতিল নোট ফেরত দিতে ছুটে যায় সাধারণ মানুষ।

তবে সেই দিন এখন কেটেছে। দু’হাজার টাকার নোট বাতিল হয়ে পেরিয়ে গিয়েছে দু’বছর। কিন্তু ব্যাঙ্কের কাছে এখনও ফেরেনি অনেকটা অঙ্কের বাতিল নোট। সম্প্রতি এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

সেই বিবৃতি মাধ্য়মে কী জানিয়েছে তারা? জানিয়েছে যে বাজারে চলা ৯৮ শতাংশ বাতিল দু’হাজার টাকার নোট ব্যাঙ্কের লকারে ফিরে এলেও, এখনও ফেরেনি সামান্য পরিমাণ অঙ্কের টাকা। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, সেই বাতিল লগ্নে দেশের বাজারে ছড়িয়ে ছিটিয়ে ছিল মোট ৩.৫৬ লক্ষ কোটি টাকা মূল্যের দু’হাজারের নোট। যার মধ্য়ে বেশির ভাগটাই বাতিলের পর কেন্দ্রীয় ব্যাঙ্কের ঘরে এলেও, ফেরত আসেনি মোট অঙ্কের দুই শতাংশ অর্থ।

তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে এই অঙ্ক দুই শতাংশ হলেও, সাধারণের জন্য কিন্তু তা মোটেই অল্প নয়। জানা গিয়েছে, খাতায় কলমে হিসাব করতে বসলে, এই দুই শতাংশের পরিমাণ দাঁড়াচ্ছে মোট ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। অর্থাৎ, এখনও সাধারণের পকেট থেকে পুরোপুরিভাবে উধাও হয়নি দু’হাজার টাকার নোট। বাজারে ঘুরে বেড়াচ্ছে সেগুলি।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!