Bank Scam: সাবধান, আপনিও কি এই মেসেজটি পেয়েছেন? তাহলে মুহূর্তে ফাঁকা হবে অ্যাকাউন্ট!

SBI Alert about Bank Scam: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি বিশেষ বার্তা জারি করা হয়েছে। ওই বার্তায় কীভাবে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা, কীভাবে দিনের পর দিন জালিয়াতি করে চলেছে প্রতারকরা, তা উল্লেখ করা হয়েছে। প্রথমে গ্রাহকদের একটা মেসেজ করা হয়। ওই মেসেজে বলা হয় তাঁদের আধার কার্ড আপডেট করা নেই। তারপর কী মেসেজ আসে?

Bank Scam: সাবধান, আপনিও কি এই মেসেজটি পেয়েছেন? তাহলে মুহূর্তে ফাঁকা হবে অ্যাকাউন্ট!
এসবিআইImage Credit source: Tv9 Bangla

Apr 24, 2026 | 5:23 PM

নয়া দিল্লি : বর্তমানে ডিজিটাল প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। কারণ আজকাল সাধারণ সবজি বাজার থেকে জামা-কাপড়ের শপিং সবটাই হয় অনলাইনে। বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে ডিজিটালি পেমেন্ট করা হয়। আর এরই সুযোগ নিচ্ছে প্রতারকরা। গ্রাহকদের ব্যাঙ্কিং তথ্য চুরি করে মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে প্রতারকরা। সম্প্রতি, গ্রাহকদের জন্য অনলাইন জালিয়াতি নিয়ে সতর্কবার্তা জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

কীভাবে প্রতারণা করা হচ্ছে ?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি বিশেষ বার্তা জারি করা হয়েছে। ওই বার্তায় কীভাবে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা, কীভাবে দিনের পর দিন জালিয়াতি করে চলেছে প্রতারকরা, তা উল্লেখ করা হয়েছে। প্রথমে গ্রাহকদের একটা মেসেজ করা হয়। ওই মেসেজে বলা হয় তাঁদের আধার কার্ড আপডেট করা নেই। তাই YONO SBI অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। এরপর তাঁদের অবিলম্বে KYC আপডেট করতে বলা হবে। তারপর একটি লিঙ্ক পাঠানো হয় এবং ওই লিঙ্কে ক্লিক করতে বলা হয়।

এপিকে ফাইলটি ডাউনলোড করার পর আপনার সমস্ত লগইন তথ্য, ব্যাঙ্কের বিবরণ এবং মোবাইল নম্বরের তথ্য চুরি হয়ে যায়। এটি সম্পূর্ণ ভুয়ো। এর ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা চুরি করে নেওয়া হয়।

কীভাবে জালিয়াতি থেকে বাঁচিয়ে রাখবেন নিজেকে?

এধরনের জালিয়াতি থেকে গ্রাহকদের সতর্ক করে দিয়েছে এসবিআই। ব্যাঙ্কের পরামর্শ অনুযায়ী, প্রতারকদের পাঠানো কোনও সন্দেহজনক মেসেজ বা লিঙ্কে ক্লিক করবেন না। এছাড়াও, আপনার ব্যাঙ্কের বিবরণ কোথাও শেয়ার করবেন না। ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবহার করলেও, কোনও অ্যাপে লগ ইন করবেন না। মেসেজে ক্লিক করবেন না। এছাড়াও, যদি আপনি কেওয়াইসি বা ব্যাঙ্ক আপডেট সংক্রান্ত কোনও মেসেজ পেয়ে থাকেন, তবে অফিসিয়াল ওয়েবসাইট বা সরাসরি ব্যাঙ্কে গিয়ে তা নিশ্চিত করুন। তাছাড়া, কোনও তাড়াহুড়োর সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

Follow Us