AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Milk Price Increased: পুষ্টিতে মূল্যবৃদ্ধির কোপ, দেশজুড়ে বাড়ল দুধের দাম

Amul Milk: দেশজুড়ে দুধের দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ানো হচ্ছে। ৩ জুন থেকে এই নতুন দাম কার্যকর হবে। দুধ বিক্রেতা ও ডিস্ট্রিবিউটরদের নতুন দামের তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে।

Milk Price Increased: পুষ্টিতে মূল্যবৃদ্ধির কোপ, দেশজুড়ে বাড়ল দুধের দাম
নিরামিশাসীদের জন্য দুধ খুবই প্রয়োজনীয় খাদ্য। তবে কিছু শারীরিক সমস্যা থাকলে দুধ খেলে উল্টো ফল হতে পারে। তাই সকলের দুধ খাওয়া চলে নাImage Credit: Pixabay
| Updated on: Jun 03, 2024 | 7:38 AM
Share

নয়া দিল্লি: পুষ্টিকর পানীয় বলতে অনেকেই বোঝেন এক গ্লাস দুধ। সেই পুষ্টিতেও এবার পড়ল টান। দাম বাড়ল দুধের। আমূল সংস্থার তরফে দুধের দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট মিটতেই ঘোষণা করা হয়েছে নতুন দাম। আজ, ৩ জুন সোমবার থেকে দেশজুড়ে দুধের নতুন দাম কার্যকর হবে। দুধের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে দইয়েরও।

গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দেশজুড়ে দুধের দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ানো হচ্ছে। ৩ জুন থেকে এই নতুন দাম কার্যকর হবে। দুধ বিক্রেতা ও ডিস্ট্রিবিউটরদের নতুন দামের তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আমূল গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল- সমস্ত দুধেরই দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ছে।

দুধ উৎপাদন সমবায়ের তরফে জানানো হয়েছে, মাত্র ৩-৪ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে, যা খাদ্য মূল্যবৃদ্ধির তুলনায় অনেক কম। দুধ উৎপাদন ও বন্টনের খরচের উপরে ভিত্তি করেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও ২ টাকা দুধের দাম বাড়ানো হয়েছিল। এরপর আর দামের পরিবর্তন করা হয়নি।

  •  আমূল গোল্ডের ৫০০ মিলির প্যাকেটের দাম আজ থেকে ৩২ টাকা পড়বে। ১ লিটারের দাম পড়বে ৬৬ টাকা।
  • আমূল স্ট্যান্ডার্ডের ৫০০ মিলির দাম আজ থেকে ২৯ টাকা হচ্ছে।
  • আমূল তাজা-র ৫০০ মিলির প্যাকেটের দাম হচ্ছে ২৬ টাকা।
  • আমূল টি স্পেশাল-র ৫০০ মিলির প্যাকেটের দাম হচ্ছে ৩০ টাকা।
  • আমূল শক্তির এক লিটারের প্যাকেটের দাম ৬২ টাকা হচ্ছে।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!