AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump-US Tariff: প্রতি মিনিটে ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকা, ট্রাম্প হেসে বলছেন, ‘ওষুধ কাজ করছে’

Stock Market Crash: ট্রাম্পের দাবি, ট্য়ারিফ ঘোষণার পর শেয়ার বাজারে ধস নামতেই এখন বহু দেশ তাদের সঙ্গে চুক্তি করতে চাইছে। স্টক মার্কেটের এই পতন সাময়িক। এই নিয়ে চিন্তার কিছু নেই।

Donald Trump-US Tariff: প্রতি মিনিটে ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকা, ট্রাম্প হেসে বলছেন, 'ওষুধ কাজ করছে'
ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Apr 07, 2025 | 8:10 AM
Share

ওয়াশিংটন: চরম সঙ্কটে স্টক মার্কেট। উত্থানের তো কোনও চিহ্নই নেই, উল্টে প্রতিদিনই রক্তক্ষরণ হয়ে চলেছে আমেরিকা থেকে শুরু করে সমগ্র এশিয়ার স্টক মার্কেটগুলির। এই সব কিছুর নেপথ্যেই রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ট্যারিফ বা আমদানি শুল্ক বসানোর সিদ্ধান্তই সঙ্কট তৈরি করেছে বিশ্ব বাজারে। তবে এই সঙ্কট নিয়ে একটুও চিন্তিত নন ট্রাম্প। ওয়াল স্ট্রিটে কোটি কোটি টাকা উধাও হয়ে গেলেও, তিনি বলছেন, “ওষুধ কাজ করছে”।

ট্রাম্পের দাবি, ট্য়ারিফ ঘোষণার পর শেয়ার বাজারে ধস নামতেই এখন বহু দেশ তাদের সঙ্গে চুক্তি করতে চাইছে। স্টক মার্কেটের এই পতন সাময়িক। এই নিয়ে চিন্তার কিছু নেই। তবে কি পুরোটাই ট্রাম্পের পরিকল্পনা ছিল? মার্কিন প্রেসিডেন্ট এই প্রশ্নের জবাবে বলেছেন যে মার্কেট কীভাবে প্রতিক্রিয়া দেবে, সেই ভবিষ্যৎ দেখতে পান না। তবে বাণিজ্যে যে শুল্ক ঘাটতি রয়েছে, তা পূরণ না করলে কোনও দেশের সঙ্গে চুক্তি করবেন না।

২ এপ্রিল ট্যারিফ ঘোষণার পর কয়েক ট্রিলিয়নের ক্ষতি হয়েছে আমেরিকার শেয়ার বাজারে। মার্কেটের এই পতন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “কখনও কখনও ওষুধের দরকার হয়। আমি চাই না কিছুর পতন হোক, কিন্তু কোনও কোনও সময় কিছু রোগ সারানোর জন্য ওষুধের প্রয়োজন। ওরা এখন চুক্তি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষে ট্রাম্প বলেন, “অন্য দেশরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করত কারণ আমাদের বোকা রাষ্ট্রনেতা ছিল, যিনি এগুলো হতে দিয়েছিলেন।”

রক্তাক্ত বিশ্ব বাজার-

প্রায় এক সপ্তাহ হতে চললেও, আমেরিকার শেয়ার বাজারে উত্থানের কোনও চিহ্ন নেই। বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারে ৪.৩১ শতাংশ পতন হয়েছে, ন্যাসডাকে নতুন করে ৫.৪৫ শতাংশ পতন হয়েছে। জাপানের নিক্কেই ইনডেক্সেরও প্রায় ৭ শতাংশের বেশি পতন হয়েছে। সিওলে কসপি ৪.৮ শতাংশ পতন হয়েছে। ভারতের শেয়ার বাজারও বেশ কিছুটা টলোমলো হয়েছে ট্রাম্পের ট্যারিফের কোপে। সব মিলিয়ে গ্লোবাল স্টক মার্কেট থেকে প্রায় ৬ ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গিয়েছে ট্রাম্পের ট্যারিফ সিদ্ধান্তের পর।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?