
কলকাতা: স্মার্টফোনের বাজারে একটু আউট অফ দ্য বক্স ফোন মানেই Apple আইফোন। নতুন ফোন বেরনো মানেই কখন সেই নতুন মডেল হাতে নিয়ে একটা সেলফি তুলে সোশাল মিডিয়াতে দিয়ে পোস্ট করবেন, এই ফোমোতে ভোগে সবাই। তবে Apple নিজেও এবার একটা চমক দেখাল। বহুদিন ধরেই বাজারে পাওয়া যাচ্ছে ফোল্ডিং ফোন। তবে এই প্রথমবার বাজারে নিজেদের ফোল্ডেবল ফোন iPhone Duo নিয়ে এল Apple। এই ফোনটি নিয়ে ইতিমধ্যেই চর্চা সর্বত্র।
কী আছে এই ফোনে?
নতুন iPhone Duo-র বেস 256 GB-র মডেলে আছে 7.6 ইঞ্চির ডিসপ্লে। পাশাপাশি আছে 5.4 ইঞ্চির আউটসাইড বা বাইরের স্ক্রিন। ফোনটির hinge, ওজন ও মাল্টিটাস্কিং-এর উপর বিশেষ গুরুত্ব দিয়েছে Apple। ফোনটিকে বিভিন্ন অ্যাঙ্গলে ভাঁজ করে বা ফোল্ড করে ব্যবহার করা যাবে। ফলে একই সময়ে একাধিক কাজ করতে পারবেন ইউজাররা। মোট 256 GB, 512 GM, 1 TB, 2 TB-র স্পেসের হবে এই iPhone Duo। Star White ও Night Sky – এই দুটি কালার অপশনে পাওয়া যাবে এই ফোন।
লঞ্চের আগে শোনা গিয়েছিল, এই ফোনটির দাম হবে প্রায় ২০০০ ডলারেরও বেশি। তবে এই ফোনের দাম শুরু হচ্ছে ১৯৯৯ ডলার থেকে। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা থেকে। দীর্ঘদিন ধরেই Samsung, Huawei-এর মতো একাধিক কোম্পানি ফোল্ডিং ফোন বানায় ও সেগুলি খুব বিখ্যাত। সেখানে সবেমাত্র এই ফোল্ডিং ফোনের দুনিয়াতে পা রাখল Apple। ফলে, যাঁরা ইতিমধ্যেই ফোল্ডিং ফোনের বিষয়ে জানেন, সেই প্রিমিয়াম গ্রাহকরা নতুন প্রযুক্তি ও Apple নামক ব্র্যান্ডের উপর ভরসা করে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করতেও প্রস্তুত।
ইতিমধ্যেই আইফোন গোটা বিশ্বে খুব বিখ্যাত। এখন চলছে আইফোন ১৭-র যুগ। তবে যেহেতু এই প্রথমবার ফোল্ডিং ফোন বাজারে বিক্রি করা শুরু করতে চলেছে Apple, তাই সব ঠিক চললে খুব কম দিনের মধ্যেই আইফোন ব্যবসাতে আরও লাভের মুখ দেখবে সংস্থা। IDC এর তথ্যের মান অনুযায়ী, লঞ্চের প্রথম ১২ মাসে Apple প্রায় ১ কোটি iPhone Duo বিক্রি করতে পারে। এর ফলে সংস্থার ২৭ বিলিয়ন ডলার টাকা লাভ হতে পারে বলে জানা গিয়েছে। সব যদি ঠিক ভাবে চলে, তাহলে ২০২৭ সালের মধ্যে বিশ্বের সবথেকে বড় স্মার্টফোন বিক্রেতা সংস্থা হয়ে উঠবে Apple। তবে এই সবকিছুই দেখা যাবে ২৩ অক্টোবর থেকে। কারণ ২৩ অক্টোবর থেকে ভারতে পাওয়া যাবে iPhone Duo। Apple ইন্ডিয়ার নানা স্টোরে ফোনটির জন্য প্রি-বুক করা যাবে ১৬ অক্টোবর, বিকেল সাড়ে ৫টা থেকে।