Artificial Intelligence: টাকা ঘুরছে, বাজারে তৈরি হচ্ছে বুদবুদ! ফাটলেই মুহূর্তে সব শেষ?

AI Bubble: এটাকে বলে সার্কুলার ইনভেস্টমেন্ট। মনে করুন কোনও বড় টেক সংস্থা নতুন কোনও এআই কোম্পানিতে বিনিয়োগ করল। কিন্তু এই বিনিয়োগের পিছনে থাকে অদ্ভূত শর্ত। হয়ত মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস বা এনভিডিয়ার থেকে চিপ কিনতেই হবে ওই নতুন এআই সংস্থাকে, লেখা রয়েছে সেই বিনিয়োগের শর্তে।

Artificial Intelligence: টাকা ঘুরছে, বাজারে তৈরি হচ্ছে বুদবুদ! ফাটলেই মুহূর্তে সব শেষ?

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 05, 2025 | 6:52 AM

কৃত্রিম বুদ্ধিমত্তা, মাত্র তিন বছর আগে যা ছিল কল্পবিজ্ঞান। আজ সেই কৃত্রিম বুদ্ধিমত্তা ওয়াল স্ট্রিটের একমাত্র আলোচনার বিষয়, জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। আর সেই জেনারেটিভ এআইকে ঘিরে গড়ে উঠেছে চিপ ও ডেটা সেন্টারের ইকো সিস্টেম। আর এই ইকো সিস্টেমের যে রমরমা, তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। অনেকে তো সরাসরি একে তুলনা করছেন ডট.কম বাবলের সঙ্গেও। কী ঘটছে বাজারে? আচ্ছা, বিষয়টা একটু সহজ করে যদি বোঝা যায়, এটাকে বলে সার্কুলার ইনভেস্টমেন্ট। মনে করুন কোনও বড় টেক সংস্থা যেমন মাইক্রোসফট বা এনভিডিয়া, নতুন কোনও এআই কোম্পানিতে বিনিয়োগ করল। সাধারণ চোখে দেখলে মনে হবে সেই সংস্থায় বিনিয়োগ করছে এই সংস্থাগুলো। আরও বড় হচ্ছে নতুন সেই টেক কোম্পানি। কিন্তু এই বিনিয়োগের পিছনে থাকে অদ্ভূত শর্ত। হয়ত মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস বা এনভিডিয়ার থেকে চিপ কিনতেই হবে ওই নতুন এআই সংস্থাকে, লেখা রয়েছে সেই বিনিয়োগের শর্তে। ...

Follow Us

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন